Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’: পাইলট সেজে শত শত ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ কানাডার যুবকের

আন্তর্জাতিক

বিবিসি
22 January, 2026, 09:25 am
Last modified: 22 January, 2026, 09:24 am

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: মোবাইল নম্বর দিয়ে সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
  • মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য তেল সরবরাহকারী হয়ে উঠতে পারে কানাডা
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ

‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’: পাইলট সেজে শত শত ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ কানাডার যুবকের

বিবিসি
22 January, 2026, 09:25 am
Last modified: 22 January, 2026, 09:24 am
ছবি: সংগৃহীত

লিওনার্দো ডিক্যাপ্রিওর বিখ্যাত চলচ্চিত্র 'ক্যাচ মি ইফ ইউ ক্যান'-এর যদি কোনো সিকুয়েল প্রয়োজন হতো, তবে সরকারি প্রসিকিউটরদের মতে, বাস্তব জীবনে একজন সম্ভবত ইতিমধ্যেই সেই চিত্রনাট্য লিখে ফেলেছেন।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ডালাস পকরনিক নামের ৩৩ বছর বয়সি একজন কানাডিয়ান নাগরিক কখনো পাইলট আবার কখনো ফ্লাইট অ্যাটেনডেন্ট সেজে গত চার বছরে শত শতবার বিনামূল্যে বিমানে যাতায়াত করেছেন।

টরন্টোর বাসিন্দা এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন এয়ারলাইন্সে বিনামূল্যে ভ্রমণের সুযোগ নিতে ভুয়া কর্মী পরিচয়পত্র তৈরি করেছিলেন। এমনকি একবার তিনি বিমানের ককপিটে বসারও দাবি জানিয়েছিলেন।

পকরনিককে পানামা থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সেখানে এখন তিনি 'ওয়্যার ফ্রড'-এর অভিযোগে বিচারের মুখোমুখি। 

এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে পকরনিকের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আদালতের নথিতে বর্ণিত এই জালিয়াতির কৌশলের সঙ্গে ২০০২ সালের সাড়া জাগানো 'ক্যাচ মি ইফ ইউ ক্যান' সিনেমার অদ্ভুত মিল পাওয়া যায়। সিনেমাটিতে দেখা যায়, এক টিনেজার এফবিআইয়ের চোখ ফাঁকি দিয়ে পাইলটের ছদ্মবেশ নিয়ে করে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছে।

প্রসিকিউটররা বলছেন, পকরনিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত কানাডার একটি এয়ারলাইলে বৈধভাবেই ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করেছিলেন। তবে এই জালিয়াতির সময়ে তিনি কোনো এয়ারলাইলের কর্মী ছিলেন না।

তদন্তকারীদের দাবি, চাকরি ছাড়ার পরের বছরগুলোতে পকরনিক একটি ভুয়া ব্যাজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তিনটি এয়ারলাইনকে প্রতারিত করেছেন। তিনি মূলত পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টদের জন্য সংরক্ষিত আসনগুলোতে বিনামূল্যে ভ্রমণ করতেন।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, একবার পকরনিক বিমানের ককপিটে 'জাম্প সিট'-এ (অফ-ডিউটি পাইলটদের জন্য সংরক্ষিত বিশেষ আসন) বসার অনুরোধ জানিয়েছিলেন। অথচ পাইলট হওয়ার কোনো সনদ বা নূন্যতম যোগ্যতাও তার ছিল না। 

তবে তিনি সত্যিই কখনো পাইলটদের পাশে বসে ভ্রমণ করেছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

অভিযোগে ওই এয়ারলাইনগুলোর নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় যথাক্রমে হনলুলু, শিকাগো ও টেক্সাসের ফোর্ট ওঅর্থে অবস্থিত।

মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, পকরনিকের বিরুদ্ধে এখন ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। তবে প্রসিকিউটররা ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত টানা চার বছর ধরে চলা তার এই অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন।

বিচার বিভাগ জানিয়েছে, অপরাধ প্রমাণিত হলে পকরনিকের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

Related Topics

টপ নিউজ

কানাডা / প্রতারণা / ভুয়া পাইলট / জালিয়াতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: মোবাইল নম্বর দিয়ে সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
  • মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য তেল সরবরাহকারী হয়ে উঠতে পারে কানাডা
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net