Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
22 February, 2026, 05:55 pm
Last modified: 22 February, 2026, 05:54 pm

Related News

  • নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে নতুন কঠোর নিয়ম কার্যকর করল চীন
  • ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চায় বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে চীন ছেড়েছিল যেসব প্রতিষ্ঠান, তাদের অনেকেই আবার ফিরছে
  • ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের

চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ

কৌশলটি হলো—আবেদনকারীর সংখ্যা কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো, যাতে বিপুল পরীক্ষার্থীর সংখ্যা দেখে ভয়ে আসল প্রার্থীরা পিছু হটে যান বা পরীক্ষা দিতেই না আসেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট
22 February, 2026, 05:55 pm
Last modified: 22 February, 2026, 05:54 pm
ছবি: ভিসিজি

চীনে সরকারি চাকরির পরীক্ষার জগতটা কতটা কঠিন, তা নতুন করে বলার কিছু নেই।দেশটিতে চাকরির বাজার এখন বেশ কঠিন। তাই নিশ্চিত ভবিষ্যতের আশায় সরকারি চাকরির পরীক্ষার প্রতি তরুণদের আগ্রহও তুঙ্গে। তবে পরীক্ষাকেন্দ্রে পাশের সিটে বসা পরীক্ষার্থীটি আপনার আসল প্রতিদ্বন্দ্বী নাও বা হতে পারেন; বরং এখন পরীক্ষার্থীদের মূল ভয়ের কারণ অদৃশ্য 'ভুতুড়ে' প্রার্থী! 

বিষয়টি শুনে অদ্ভুত ঠেকলেও চীনে এখন সরকারি চাকরির পরীক্ষায় এমনই এক প্রতারণার ঘটনা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

কৌশলটি হলো—আবেদনকারীর সংখ্যা কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো, যাতে বিপুল পরীক্ষার্থীর সংখ্যা দেখে ভয়ে আসল প্রার্থীরা পিছু হটে যান বা পরীক্ষা দিতেই না আসেন।

চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত আদালতের এক রায়ের বরাত দিয়ে বলা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে এই জালিয়াতির বিষয়টি প্রথম ধরা পড়ে। একজন প্রার্থী সরকারি চাকরির পরীক্ষার আবেদন করতে গিয়ে দেখেন, তাঁর নাম-পরিচয় ব্যবহার করে আগেই একটি পদের জন্য নিবন্ধন করা হয়ে গেছে, অথচ তিনি ওই পদের জন্য আবেদনই করেননি। মূলত এরপরই এই 'ভুতুড়ে' প্রার্থী বা ভুয়া আবেদনের জালিয়াতি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী ওই প্রার্থী বিষয়টি জানানোর পর পুলিশ তদন্তে নামে। তদন্তে দেখা যায়, লি নামের এক ব্যক্তি ও ঝৌ নামের এক শিক্ষকের যোগসাজশেই এসব হয়েছে। ঝৌ মূলত সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক একটি কোচিং সেন্টারের শিক্ষক।

তদন্তকারীদের তথ্যমতে, ঝৌয়ের অর্থায়নে লি অনলাইনের এক বিক্রেতার কাছ থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষের ব্যক্তিগত তথ্য কেনেন। এরপর লি ও ঝৌ মিলে গত দুই বছরে সাত শতাধিক ভুয়া নিবন্ধন করেন। তাঁদের মূল উদ্দেশ্য ছিল ঝৌয়ের কোচিং সেন্টারের শিক্ষার্থীদের সুবিধা দেওয়া।

নির্দিষ্ট কিছু পদে আবেদনকারীর সংখ্যা কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোই ছিল তাদের মূল কৌশল। এতে প্রতিযোগিতার হার অনেক বেশি মনে করে অন্য সম্ভাব্য প্রার্থীরা ভয়ে আর ওই পদের দিকে পা বাড়াতেন না বা আবেদন করতেন না। 

চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী, এই জালিয়াতির জন্য শিক্ষক ঝৌ সহযোগী লি-কে ২৫ হাজার ৬২৫ ইউয়ান (প্রায় ৩ হাজার ৭০০ ডলার) দিয়েছিলেন।

নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের দায়ে লি ও চেনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। রায়ে দুজনকেই কারাদণ্ড ও সাথে জরিমানাও করা হয়। তবে মূল পরিকল্পনাকারী শিক্ষক ঝৌয়ের মামলাটি আলাদাভাবে বিচার করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

এ ঘটনা জানাজানি হওয়ার পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আপাতদৃষ্টিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার গলদ তো বটেই, সরকারি চাকরির তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে মানুষ কতটা নিচে নামতে পারে, তা নিয়েও চলছে বিতর্ক।

চীনে সরকারি চাকরিকে বলা হয় 'আয়রন রাইস বাউল'।মানে হলো, একবার এই চাকরি পেলে জীবন নিশ্চিত। চমৎকার চাকরির নিরাপত্তার পাশাপাশি আবাসন ও চিকিৎসাসহ নানা সুযোগ-সুবিধা পাওয়া যায় এতে। 

দেশটির অর্থনীতির চাকা এখন কিছুটা মন্থর। ফলে এই 'সোনার হরিণ' সরকারি চাকরির কদর আরও বেড়েছে। আর তাতেই চাকরিপ্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে ইঁদুর দৌড়।

সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমের খবরে দেখা গেছে, বিশেষ করে উন্নত অঞ্চলগুলোতে সরকারি পদের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন প্রার্থীরা। এমনও দেখা গেছে, কাজের চাপ কম কিন্তু ক্যারিয়ারের সম্ভাবনা ভালো—এমন একটি পদের বিপরীতে লড়ছেন শত শত, এমনকি হাজারো প্রার্থী।

গত বছর মন্ত্রী পর্যায়ের সরকারি চাকরির লিখিত পরীক্ষা শেষ হয়েছে নভেম্বরে। এখন চলছে স্থানীয় পর্যায়ের চাকরির আবেদন প্রক্রিয়া। পরিসংখ্যান বলছে, গত বছর মন্ত্রী পর্যায়ের পদের জন্য লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ২৮ লাখ প্রার্থী। গড়ে একটি পদের বিপরীতে লড়েছেন ৭৪ জন। তবে সবচেয়ে জনপ্রিয় পদটিতে প্রতিযোগিতার হার ছিল অকল্পনীয়—একটি পদের বিপরীতে লড়েছেন ৬ হাজার ৪৭০ জনেরও বেশি প্রার্থী!

Related Topics

টপ নিউজ

চীন / সরকারি চাকরি / জালিয়াতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে নতুন কঠোর নিয়ম কার্যকর করল চীন
  • ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চায় বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে চীন ছেড়েছিল যেসব প্রতিষ্ঠান, তাদের অনেকেই আবার ফিরছে
  • ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net