Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
যান্ত্রিক ত্রুটি: উড্ডয়নের একঘণ্টা পরই যুক্তরাষ্ট্রে ফিরল ট্রাম্পকে বহনকারী দাভোসগামী এয়ার ফোর্স ওয়ান

আন্তর্জাতিক

আল-জাজিরা
21 January, 2026, 05:30 pm
Last modified: 21 January, 2026, 06:37 pm

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ট্রাম্পের ‘সাশ্রয়ী’ ১ মিলিয়ন ডলারের গোল্ড কার্ডে ভরাডুবি, আবেদন মাত্র ৩৩৮টি
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প

যান্ত্রিক ত্রুটি: উড্ডয়নের একঘণ্টা পরই যুক্তরাষ্ট্রে ফিরল ট্রাম্পকে বহনকারী দাভোসগামী এয়ার ফোর্স ওয়ান

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ‘সামান্য যান্ত্রিক ত্রুটি’র কারণে উড়োজাহাজটি ফিরে আসে।
আল-জাজিরা
21 January, 2026, 05:30 pm
Last modified: 21 January, 2026, 06:37 pm
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজটি উড্ডয়নের পর সামান্য যান্ত্রিক ত্রুটির মুখে পড়লে সেটি যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হয়। এরপর এয়ার ফোর্স ওয়ান থেকে নামছেন গণমাধ্যমকর্মীরা। ছবি:ইভান ভুচ্চি/এপি

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফিরে যেতে বাধ্য হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প, তার সফরসঙ্গী এবং সাংবাদিকদের নিয়ে যাত্রা করা এয়ার ফোর্স ওয়ান মঙ্গলবার রাত ১১টার কিছু পর (গ্রিনিচ মান সময় ০৪:০০) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে আসে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, 'সামান্য যান্ত্রিক ত্রুটি'র কারণে উড়োজাহাজটি ফিরে আসে।

পরে ট্রাম্প ছোট আকারের একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে আবার দাভোসের উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে তার একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং একটি ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

এসময় যে উড়োজাহাজটিতে ট্রাম্প যাত্রা করেন, সেটি সাধারণত যুক্তরাষ্ট্রের ভেতরে ছোট বিমানবন্দরে যাতায়াতে ব্যবহৃত হয়। প্রথম ফ্লাইটের সময়ের দুই ঘণ্টারও বেশি পরে বুধবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু পর (গ্রিনিচ মান সময় ০৫:০০) এটি উড্ডয়ন করে।

নীল ও সাদা রঙের ঐতিহ্যবাহী নকশার এয়ার ফোর্স ওয়ানকে বিশ্বের সবচেয়ে পরিচিত উড়োজাহাজগুলোর একটি হিসেবে ধরা হয়। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সির একটি সহজেই চেনা প্রতীক।

বর্তমানে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত দুটি উড়োজাহাজ প্রায় চার দশক ধরে উড়ছে। বোয়িং এগুলোর বিকল্প তৈরির কাজ করলেও নানা কারণে সেই প্রকল্প বারবার বিলম্বিত হয়েছে।

এই উড়োজাহাজগুলোতে রেডিয়েশন প্রতিরোধী সুরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি রয়েছে। পাশাপাশি এমন যোগাযোগব্যবস্থাও রয়েছে, যার মাধ্যমে প্রেসিডেন্ট বিশ্বের যেকোনো স্থান থেকে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

গত বছর কাতারের শাসক পরিবার ট্রাম্পকে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেট উপহার দেয়, যা এয়ার ফোর্স ওয়ানের বহরে যুক্ত করার জন্য বর্তমানে নিরাপত্তা মান অনুযায়ী সংস্কার করা হচ্ছে।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লেভিট মজা করে বলেন, কাতারের দেওয়া উড়োজাহাজটির শব্দ এখন 'অনেক ভালো' শোনাচ্ছে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে জার্মানিগামী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বহনকারী একটি এয়ার ফোর্স ওয়ান যান্ত্রিক ত্রুটির কারণে ওয়াশিংটনে ফিরে যেতে বাধ্য হয়।

এ ছাড়া অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বহনকারী একটি সামরিক উড়োজাহাজের উইন্ডশিল্ডে ফাটল ধরায় সেটিকে যুক্তরাজ্যে জরুরি অবতরণ করতে হয়।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / দাভোস সফর / যান্ত্রিক ত্রুটি / এয়ার ফোর্স ওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ট্রাম্পের ‘সাশ্রয়ী’ ১ মিলিয়ন ডলারের গোল্ড কার্ডে ভরাডুবি, আবেদন মাত্র ৩৩৮টি
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net