Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি

আন্তর্জাতিক

আরটি
21 January, 2026, 10:50 am
Last modified: 21 January, 2026, 10:58 am

Related News

  • ইরান যুদ্ধে পাশে না থাকায় দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প
  • পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে
  • ট্রাম্পের কাছে গোপনে ফ্লাইট বদল ছিল চমকপ্রদ এক কৌশল, পুতিনের কাছে তা ‘মামুলি ব্যাপার’
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • ইসরায়েলি গোয়েন্দা তথ্য আর বিশ্বাস করছে না সিআইএ; ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে বড় ফাটল

ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নিরাপত্তা নিশ্চয়তা’ বা ‘সমৃদ্ধি পরিকল্পনা’ সংক্রান্ত কোনো নথিতে স্বাক্ষরের সুযোগ না থাকলে তিনি ইউক্রেনেই থাকবেন।
আরটি
21 January, 2026, 10:50 am
Last modified: 21 January, 2026, 10:58 am
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস। তাই সুইজারল্যান্ডের দাভোসে এই সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগদানের সফর বাতিল করলেন জেলেনস্কি।

প্রতিবেদনে জানা গেছে যে, এই বৈঠকটি 'সমৃদ্ধি জন্য পরিকল্পনা' চূড়ান্ত করার উদ্দেশ্যে নির্ধারিত ছিল। এটি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে গত বছর স্বাক্ষরিত বিরল খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি, যা মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে আমেরিকার ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে দেখছেন। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে আগামী দশকে ইউক্রেন পুনর্গঠনে ঋণ, অনুদান এবং বেসরকারি খাতের বিনিয়োগ হিসেবে ৮০০ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হবে।

মঙ্গলবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে 'নিরাপত্তা নিশ্চয়তা' বা 'সমৃদ্ধি পরিকল্পনা' সংক্রান্ত কোনো নথিতে স্বাক্ষরের সুযোগ না থাকলে তিনি ইউক্রেনেই থাকবেন।

এর কিছুক্ষণ পর ইউক্রেনের বিরোধী দলীয় সংসদ সদস্য আলেক্সেই গনচারেঙ্কো টেলিগ্রামে লেখেন, 'ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল হওয়ায়' ইউক্রেনীয় নেতা বিশ্ব অর্থনৈতিক ফোরামে যাচ্ছেন না।

তিনি বলেন, 'কোনো চুক্তিতে স্বাক্ষর হবে না।'

অ্যাক্সিওসের বরাতে বলা হয়েছে, একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, 'সমৃদ্ধি চুক্তি' স্বাক্ষরের কোনো তারিখ নির্ধারিত হয়নি, কারণ এটি নিয়ে এখনও কাজ বাকি রয়েছে।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে 'খুব আগ্রহী' ছিলেন। তবে মঙ্গলবার একজন রিপাবলিকান পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বৈঠক না করার অনীহা এসেছে হোয়াইট হাউসের দিক থেকেই।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন পুনর্গঠনে ৮০০ বিলিয়ন ডলারের চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের জন্য বিরল খনিজ চুক্তিটি ছিল একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

তবে বর্তমানে এই উদ্যোগ সফল না হওয়ার জন্য জেলেনস্কিই দায়ী বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে রয়টার্সকে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'একটি চুক্তি করতে প্রস্তুত। কিন্তু আমার মনে হয় ইউক্রেন ততটা প্রস্তুত নয়।'

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে গত বছর আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের আগে যুক্তরাষ্ট্র যে কয়েকটি শর্ত দিয়েছিল, মস্কো সেগুলোর অনেকটাই মেনে নিয়েছে। তিনি বলেন, 'আমরা এখনও আশা করি, এসব বোঝাপড়া পুরোপুরি বহাল থাকবে।'

Related Topics

টপ নিউজ

হোয়াইট হাউস / ৮০০ মিলিয়ন ডলারের চুক্তি / ডোনাল্ড ট্রাম্প / ভলোদিমির জেলেনস্কি / সফর বাতিল / বৈঠক বাতিল / দাভোস সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ইরান যুদ্ধে পাশে না থাকায় দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প
  • পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে
  • ট্রাম্পের কাছে গোপনে ফ্লাইট বদল ছিল চমকপ্রদ এক কৌশল, পুতিনের কাছে তা ‘মামুলি ব্যাপার’
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • ইসরায়েলি গোয়েন্দা তথ্য আর বিশ্বাস করছে না সিআইএ; ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে বড় ফাটল

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net