Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
যখন একটি দেশের অধিকাংশ হ্রদ হারিয়ে যায়, তখন কী হয়?

আন্তর্জাতিক

ন্যাশনাল জিওগ্রাফি
14 December, 2025, 08:15 pm
Last modified: 14 December, 2025, 08:18 pm

Related News

  • আগের চেয়ে দ্রুতগতিতে গলছে হিমালয়ের হিমবাহ—হুমকিতে ভারতের অর্থনীতি ও পানি
  • গাজীপুরে দুই যুগে কমেছে দুই-তৃতীয়াংশ বন ও জলাশয়
  • সাহারা মরুভূমিতে বিরল বৃষ্টি: বালিয়াড়ি ফুঁড়ে স্রোতধারা
  • জলাশয় ভরাট করে বিএডিসির ল্যাব নির্মাণ অবৈধ: হাইকোর্ট
  • ঢাকার গুদারাঘাট: কিছু আছে এখনও, বাকিটা শুধুই স্মৃতি!

যখন একটি দেশের অধিকাংশ হ্রদ হারিয়ে যায়, তখন কী হয়?

মারমারা হ্রদ একা নয়। তুরস্কজুড়ে ১৮৬টি হ্রদ গত ৫০ বছরে শুকিয়ে গেছে। গত এক দশকে এই হার আরও বেড়েছে। জাতিসংঘের মতে, ২০৩০ সালের মধ্যে তুরস্ক ভয়াবহ খরায় পড়তে পারে এবং দেশটির ৮৮ শতাংশ এলাকা মরুভূমি হওয়ার ঝুঁকিতে আছে।
ন্যাশনাল জিওগ্রাফি
14 December, 2025, 08:15 pm
Last modified: 14 December, 2025, 08:18 pm
তুরস্কের উজ্জ্বল গোলাপি লবণাক্ত হ্রদ তুজ গলুর দৃশ্য দেখা যাচ্ছে। একসময় এখানে ফ্লেমিঙ্গোর বড় একটি আবাস ছিল। ছবি: মুস্তাফা কায়া, ঝিনহুয়া নিউজ এজেন্সি

আনাতোলিয়ার এক রুক্ষ বিকেল। ধুলোমাখা বাতাসে গরম হলকা। তার মাঝেই এক কংক্রিটের ঘাটে দাঁড়িয়ে আছেন নিমেত সেজেন এবং আলি এরিফে। তাদের সামনে শুধুই শুকনো কাঁটাঝোপ আর ঘাস। দূরে ঘাসের বুকে নীল রঙের দুটো অদ্ভুত জিনিস চোখে পড়ছে। ওগুলো আসলে পরিত্যক্ত নৌকা। অথচ কিছুদিন আগেও এখানে ছিল থইথই পানি।

তুরস্কের মারমারা হ্রদ। একসময় ১৭.২ বর্গমাইল জুড়ে ছিল এর বিস্তৃতি। সাদা পেলিকান, গাঙচিল আর ফ্লেমিঙ্গো মিলে প্রায় ২০ হাজার পাখির কলকাকলিতে মুখর থাকত এই এলাকা। পর্যটকরা আসত নৌকাভ্রমণে। কিন্তু ২০১১ সালে হ্রদটি শুকিয়ে যেতে শুরু করে। ২০২১ সালের মধ্যে এর ৯৮ শতাংশ পানিই উধাও হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে এখানকার বাস্তুতন্ত্র।

১৯৯১ সালে তুরস্কের বিখ্যাত ভ্যান হ্রদে গোসল করছেন কয়েকজন পুরুষ। সূত্র :এড কাশি

নিমেত আর আলি এখানকার টেকেলিওলু গ্রামের বাসিন্দা। নিমেত একসময় এই হ্রদে মাছ ধরতেন। আলি এখানে সাঁতার শিখেছেন। ২০১৮ সালের পর তিনি আর এখানে সাঁতরাতে পারেননি। আলি বলেন, 'আমি সবসময় এই হ্রদকে মিস করি। গ্রামের নতুন বাচ্চারা তো সাঁতারই জানে না।'

মারমারা হ্রদ একা নয়। তুরস্কজুড়ে ১৮৬টি হ্রদ গত ৫০ বছরে শুকিয়ে গেছে। গত এক দশকে এই হার আরও বেড়েছে। জাতিসংঘের মতে, ২০৩০ সালের মধ্যে তুরস্ক ভয়াবহ খরায় পড়তে পারে এবং দেশটির ৮৮ শতাংশ এলাকা মরুভূমি হওয়ার ঝুঁকিতে আছে। পানি কমে যাওয়ায় কিছু হ্রদের নিচ থেকে প্রাচীন গির্জার ধ্বংসাবশেষও জেগে উঠেছে।

এই বিপর্যয়ের প্রধান কারণ মানুষ। কৃষিকাজ আর খনির জন্য বাঁধ দিয়ে হ্রদের পানি সরিয়ে নেওয়া হয়েছে। যেমন মারমারা হ্রদ শুকিয়ে গেছে মূলত গর্দেস বাঁধের কারণে। এই বাঁধ দিয়ে কৃষিজমিতে সেচ দেওয়া হতো। এখন হ্রদটি একেবারে শুকনো হাড়ের মতো। বৃষ্টিও হচ্ছে না। পানি শুকিয়ে যাওয়ায় মাটি লবণাক্ত হয়ে পড়ছে, আর বিষাক্ত ধুলো উড়ছে।

ভ্যান হ্রদে পানির স্তর এতটাই নেমে গেছে যে হ্রদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাচীন স্থাপনা, সর্বশেষ একটি ঐতিহাসিক পাথরের রাস্তা উন্মোচিত হয়েছে।২০২৫ সালের অক্টোবরে তোলা ভ্যান হ্রদের সাম্প্রতিক একটি আকাশচিত্রে ডুবে থাকা স্থাপনা ভেসে উঠতে দেখা যাচ্ছে। ছবি :শেনের টোকতাস

'দোয়া দেরনেগি' বা নেচার অ্যাসোসিয়েশনের প্রধান ডিকল টুবা কিলিস বলেন, 'আমরা প্রচুর হ্রদ ও জলাভূমি হারিয়েছি। কৃষিতে এখন ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে থাকবে না। এটি একটি ভয়াবহ পানি সংকট।'

তুরস্কের বৃহত্তম হ্রদ 'লেক ভ্যান'-এর পানিও কমছে। সৈকত সরে যাচ্ছে, জেগে উঠছে পুরোনো আবর্জনা আর প্রাচীন ধ্বংসাবশেষ। 'সল্ট লেক' বা লবণের হ্রদ শুকিয়ে পাখির কবরস্থানে পরিণত হয়েছে। সেখানে মৃত পাখির কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে।

এই সর্বনাশের বীজ বোনা হয়েছিল ১৯৫০-এর দশকে। তখন তুরস্ক উন্নয়নের নামে বাঁধ তৈরির জোয়ারে ভেসেছিল। গুডফরট্রাস্ট ডট অর্গ-এর প্রতিষ্ঠাতা উইগার ওজেসমি বলেন, 'সেচ প্রকল্পের জন্য প্রচুর বাঁধ আর খাল কাটা হয়েছিল। এটি সেই 'বাঁধ যুগের'ই উত্তরাধিকার।'

ডব্লিউডব্লিউএফ তুরস্কের এরেন আতাক জানান, তুরস্কের ৭৭ শতাংশ পানি কৃষিকাজে ব্যবহার করা হয়। আগে গম বা ডালের মতো কম পানির ফসল চাষ হতো। এখন ভুট্টা বা আখের মতো ফসল চাষ হয়, যাতে প্রচুর পানি লাগে। জেলেরা বলছেন, আগে যেখানে ডাল চাষ হতো, এখন তা কানাডা থেকে আমদানি করতে হয়।

কৃষকরা ভূগর্ভস্থ পানি তুলতে অবৈধ কূপ খনন করছেন। এতে জলাভূমি শুকিয়ে যাচ্ছে। খনির জন্যও প্রচুর পানি নষ্ট হচ্ছে। গত জুলাইয়ে সরকার জলপাই বাগান ও চারণভূমিতে খনির অনুমতি দিয়েছে। এরোল কেসিসি নামের এক বিশেষজ্ঞ বলেন, 'এক গ্রাম সোনা তুলতে হাজার হাজার লিটার পানি দূষিত করা হচ্ছে।'

তীব্র খরার ফলে ইস্তাম্বুল শহর ও এর ১ কোটি ৬০ লাখ বাসিন্দাকে পানীয় জল সরবরাহকারী ১০টি বাঁধের একটি সাজলিদেরে বাঁধে পানির স্তর নেমে আসে মাত্র ৯.৫ শতাংশে। পানি কমে যাওয়ায় বাঁধ নির্মাণের আগে সেখানে থাকা ভবন, কবরফলক ও শুকিয়ে যাওয়া গাছ ভেসে উঠেছে। ছবি: অনুর চোবান/রিডাক্স

শুধু তুরস্ক নয়, ২০২৩ সালের এক রিপোর্টে দেখা গেছে বিশ্বের ৫০ শতাংশ বড় হ্রদ ও জলাধারের পানি কমছে। কাস্পিয়ান সাগর থেকে শুরু করে আমেরিকার লেক মিড—সব জায়গাতেই একই দশা। পানি কমলে আশপাশের এলাকা শুষ্ক হয়ে যায়, আর তাতে পানি আরও দ্রুত বাষ্প হয়ে উড়ে যায়।

মারমারা হ্রদ শুকিয়ে যাওয়ায় স্থানীয় পশুপালন ও পর্যটন ধ্বংস হয়ে গেছে। মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। মাছের বাজারের সেই সাদা ভবনটি এখন প্রাচীন ধ্বংসাবশেষের মতো দাঁড়িয়ে আছে। রাস্তায় এখনো 'পানি এলাকা'র সাইনবোর্ড আছে, কিন্তু পানি নেই।

নিমেত আর আলি পাখির পর্যবেক্ষণের টাওয়ারে ওঠেন। সেখান থেকে তারা তাকিয়ে থাকেন সেই শূন্য, মৃত হ্রদের দিকে।

'আমার ভেতরটা মরে গেছে। আজ হ্রদগুলো শুকিয়ে যাচ্ছে, এটা আমাদের সমস্যা। কাল এটা পুরো বিশ্বের সমস্যা হবে,' বলেন নিমেত।

Related Topics

টপ নিউজ

হ্রদ / জলাশয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • আগের চেয়ে দ্রুতগতিতে গলছে হিমালয়ের হিমবাহ—হুমকিতে ভারতের অর্থনীতি ও পানি
  • গাজীপুরে দুই যুগে কমেছে দুই-তৃতীয়াংশ বন ও জলাশয়
  • সাহারা মরুভূমিতে বিরল বৃষ্টি: বালিয়াড়ি ফুঁড়ে স্রোতধারা
  • জলাশয় ভরাট করে বিএডিসির ল্যাব নির্মাণ অবৈধ: হাইকোর্ট
  • ঢাকার গুদারাঘাট: কিছু আছে এখনও, বাকিটা শুধুই স্মৃতি!

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net