Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সাহারা মরুভূমিতে বিরল বৃষ্টি: বালিয়াড়ি ফুঁড়ে স্রোতধারা

আন্তর্জাতিক

এপি
09 October, 2024, 12:10 pm
Last modified: 09 October, 2024, 12:37 pm

Related News

  • সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা
  • যখন একটি দেশের অধিকাংশ হ্রদ হারিয়ে যায়, তখন কী হয়?
  • বাঁধ খুলে দিয়েছে ভারত, পাকিস্তানে 'অতি উচ্চ' বন্যা সতর্কতা জারি
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সাহারা মরুভূমিতে বিরল বৃষ্টি: বালিয়াড়ি ফুঁড়ে স্রোতধারা

বিগত ৫০ বছর ধরে শুকিয়ে থাকা ইরিকি হ্রদের জলাশয়ে পানি ফিরে এসেছে। স্থানীয় মানুষজন এবং দর্শনার্থীরা এই দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন সাহারাতে।
এপি
09 October, 2024, 12:10 pm
Last modified: 09 October, 2024, 12:37 pm
ছবি: এপি

বদলে যাচ্ছে চিরচেনা সাহারা মরুভূমির চেহারা। বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত এ মরুভূমি এখন ধীরে ধীরে সবুজে পরিণত হচ্ছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে সেখানে জন্মাচ্ছে উদ্ভিদ। কিন্তু এর আগে অঞ্চলটি ছিল একদম শুকনো ও নিষ্প্রাণ। বিরল অতিবৃষ্টির কারণে মরুভূমির বুক চিরে বয়ে গেছে পানির স্রোতধারা।

সাহারার দক্ষিণ-পূর্ব মরক্কোর অংশ বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল, যেখানে গ্রীষ্মের শেষ দিকে সাধারণত খুব কম বৃষ্টি হয়। তবে মরক্কো সরকার জানিয়েছে, এ বছরের সেপ্টেম্বর মাসে মাত্র দুই দিনের বৃষ্টিতে বার্ষিক গড় বৃষ্টির মাত্রা অতিক্রম করেছে। 

ছবি: এপি

সাধারণত এই অঞ্চলে ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) এরও কম বৃষ্টি হয়। টাটা এবং রাজধানী রাবাত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত টাগুনিত গ্রামে মাত্র ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার (৩.৯ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই এলাকায় বিরল ঘটনা।

ঝড়ের পর সাহারার বালির মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার চমকপ্রদ দৃশ্যের দেখা মিলেছে। নাসা স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বিগত ৫০ বছর ধরে শুকিয়ে থাকা ইরিকি হ্রদের জলাশয়ে পানি ফিরে এসেছে। স্থানীয় মানুষজন এবং দর্শনার্থীরা এই দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন সাহারাতে।

ছবি: এপি

"৩০ থেকে ৫০ বছর ধরে এত কম সময়ে এত বেশি বৃষ্টি হয়নি," জানিয়েছেন মরক্কোর আবহাওয়া অধিদপ্তরের হুসিন ইউয়াবেব।

আবহাওয়াবিদদের মতে, এই ধরনের বৃষ্টিপাতকে একটি 'অতিপ্রাকৃতিক ঝড়' বলা যায়, যা এই অঞ্চলের আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দেয়। বায়ুমণ্ডলে বেশি আর্দ্রতা থাকায় ভবিষ্যতে আরও ঝড় হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ছবি: এপি

গত ছয় বছর ধরে মরক্কোতে খরার কারণে কৃষিকাজ বন্ধ হয়ে গেছে এবং শহর ও গ্রামগুলোতে পানি রেশনিং শুরু হয়েছে। এই বিরল বৃষ্টিপাত মরুভূমির নিচের বিশাল জলাধারগুলোকে পুনরায় পূরণ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

যদিও সেপ্টেম্বরের এই বৃষ্টিপাত খরার পুরোপুরি সমাধান আনতে পারবে কিনা, তা এখনও অনিশ্চিত। 

Related Topics

টপ নিউজ

সাহারা মরুভূমি / হ্রদ / অতিবৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা
  • যখন একটি দেশের অধিকাংশ হ্রদ হারিয়ে যায়, তখন কী হয়?
  • বাঁধ খুলে দিয়েছে ভারত, পাকিস্তানে 'অতি উচ্চ' বন্যা সতর্কতা জারি
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net