Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
আপাতত টমাহক ক্ষেপণাস্ত্র পাচ্ছে না ইউক্রেন, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
03 November, 2025, 11:00 am
Last modified: 03 November, 2025, 11:07 am

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ট্রাম্পের ‘সাশ্রয়ী’ ১ মিলিয়ন ডলারের গোল্ড কার্ডে ভরাডুবি, আবেদন মাত্র ৩৩৮টি
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প

আপাতত টমাহক ক্ষেপণাস্ত্র পাচ্ছে না ইউক্রেন, জানালেন ট্রাম্প

রয়টার্স
03 November, 2025, 11:00 am
Last modified: 03 November, 2025, 11:07 am
ইউএসএস কেপ সেন্ট জর্জ ক্রুজার থেকে ছোড়া একটি টমাহক ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার 'টমাহক' ক্ষেপণাস্ত্রের সরবরাহ পাচ্ছে না ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, রাশিয়াকে মোকাবিলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার কোনো চুক্তি তিনি আপাতত বিবেচনা করছেন না। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করতে চান না বলেই তার এই অবস্থান বলে জানা গেছে।

ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি এবং পরে সেই দেশগুলোর মাধ্যমে তা ইউক্রেনের কাছে হস্তান্তরের একটি পরিকল্পনা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন কর্মকর্তার বরাতে জানিয়েছিল, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

তবে শুরু থেকেই এই উদ্যোগে অনীহা দেখিয়ে আসছিলেন ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার সাম্প্রতিক মন্তব্য সেই অনাগ্রহকেই ফের স্পষ্ট করল।

ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তিনি ক্ষেপণাস্ত্র বিক্রির কোনো চুক্তি বিবেচনা করছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, 'না, ঠিক তা নয়।' তবে তিনি এও বলেন, ভবিষ্যতে তার এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

এর আগে গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প টমাহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। শুক্রবার রুট জানান, বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

উল্লেখ্য, টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,৫০০ কিলোমিটার (১,৫৫০ মাইল), যা রাশিয়ার গভীরে এমনকি মস্কোতেও আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, ক্রেমলিন ইউক্রেনকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছে।
 
Related Topics

টপ নিউজ

টমাহক ক্ষেপণাস্ত্র / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ট্রাম্পের ‘সাশ্রয়ী’ ১ মিলিয়ন ডলারের গোল্ড কার্ডে ভরাডুবি, আবেদন মাত্র ৩৩৮টি
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net