হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "অনেক দেশ, বিশেষ করে যেগুলো ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টার কারণে ক্ষতিগ্রস্ত, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে প্রণালিটি খোলা ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে।"
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার বিষয়ে তার আগের দাবিগুলো পুনরায় উল্লেখ করে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথে "তাদের জন্য একটি–দুটি ড্রোন পাঠানো, একটি মাইন ফেলা বা কাছ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সহজ''।
ট্রাম্প বলেন, "আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্য যেসব দেশ এই কৃত্রিম বাধার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ওই এলাকায় জাহাজ পাঠাবে, যাতে হরমুজ প্রণালি আর এমন একটি দেশের জন্য হুমকি না থাকে যার নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।"
মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র "(হরমুজ প্রণালির) তীরে ভয়াবহ বোমাবর্ষণ করবে" এবং তিনি "যেকোনো উপায়ে" প্রণালিটি খুলে দেবেন।
