Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারি: ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 October, 2025, 11:40 am
Last modified: 13 October, 2025, 11:42 am

Related News

  • হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • ইরান যুদ্ধে পাশে না থাকায় দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প
  • পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে
  • ট্রাম্পের কাছে গোপনে ফ্লাইট বদল ছিল চমকপ্রদ এক কৌশল, পুতিনের কাছে তা ‘মামুলি ব্যাপার’

ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারি: ট্রাম্প

সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি ইউক্রেনে টমাহক পাঠাবেন কি-না; জবাবে ট্রাম্প বলেন, 'দেখা যাক... আমি পাঠাতে পারি।'
টিবিএস ডেস্ক
13 October, 2025, 11:40 am
Last modified: 13 October, 2025, 11:42 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইউক্রেনে দীর্ঘপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি রাশিয়ার সঙ্গে যুদ্ধে 'নতুন এক আগ্রাসনের ধাপ' হিসেবে দেখা যেতে পারে। খবর বিবিসি'র।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি ইউক্রেনে টমাহক পাঠাবেন কি-না; জবাবে ট্রাম্প বলেন, 'দেখা যাক... আমি পাঠাতে পারি।'

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্রের অনুরোধ নিয়ে তিনি সম্ভবত রাশিয়ার সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, 'আমি হয়তো তাদের [রাশিয়াকে] বলব যে যদি যুদ্ধ সমাধান না হয়, আমরা করতে পারি, নাও পারি, কিন্তু সম্ভবত করব।'

তিনি আরও বলেন, 'টমাহক তাদের [রাশিয়ার] দিকে যাবে, সেটা তারা চায়? আমি মনে করি না।'

এর আগের দিনই ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বিতীয় ফোন কল হয়, যেখানে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য শক্তিশালী সামরিক ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

টমাহকের পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার হওয়ায়, ইউক্রেন চাইলে রাশিয়ার গভীরে আঘাত হানতে পারবে। মস্কো আগেই সতর্ক করে বলেছে, ওয়াশিংটন যদি কিয়েভকে দীর্ঘদূরত্বের ক্ষেপণাস্ত্র প্রদান করে, তবে তা সংঘাতকে আরও বাড়িয়ে দেবে এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করবে।

কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছে বহুবার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে, যাতে তারা রাশিয়ার এমন শহরে হামলা চালাতে পারে যা ফ্রন্টলাইন থেকে দূরে অবস্থিত। বিভিন্ন ফোনালাপে জেলেনস্কি ও ট্রাম্প ইউক্রেনের সামরিক ক্ষমতা বৃদ্ধির প্রয়াস নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ও দীর্ঘপাল্লার অস্ত্র বৃদ্ধি।

ইউক্রেনের শহরগুলো, বিশেষ করে কিয়েভ, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হয়েছে। রাশিয়া বিশেষভাবে ইউক্রেনের বিদ্যুৎ ও শক্তি অবকাঠামোতে হামলা চালিয়েছে, যার ফলে বড় ধরনের বিদ্যুৎবিচ্ছিন্নতা দেখা দিয়েছে।

গত মাসে ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলোগ ফক্স নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার গভীর এলাকায় হামলার অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনো নিরাপদ এলাকা নেই।'

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন চালানোর পর বলেছিল, টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফলাফল পরিবর্তন করতে পারবে না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 'টমাহক বা অন্য ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতিপ্রকৃতি বদলাতে পারবে না।'
 

Related Topics

টপ নিউজ

টমাহক ক্ষেপণাস্ত্র / ইউক্রেন / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • ইরান যুদ্ধে পাশে না থাকায় দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প
  • পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে
  • ট্রাম্পের কাছে গোপনে ফ্লাইট বদল ছিল চমকপ্রদ এক কৌশল, পুতিনের কাছে তা ‘মামুলি ব্যাপার’

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net