Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে ‘বেশি যোগ্য আর কেউ নেই’: ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার

আন্তর্জাতিক

সিএনএন
13 October, 2025, 06:05 pm
Last modified: 13 October, 2025, 06:12 pm

Related News

  • ইরান যুদ্ধে ট্রাম্পের কো-পাইলট নেতানিয়াহু এখন কেবলই যাত্রী
  • ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ ডেমোক্র্যাট ভোটার: জরিপ
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ইরানের সঙ্গে ধীর আলোচনায় ‘বিরক্ত’ ট্রাম্প, আবার শুরু করতে চান হামলা: অ্যাক্সিওস

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে ‘বেশি যোগ্য আর কেউ নেই’: ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বলেন, মার্কিন প্রেসিডেন্টকে আগামী বছর অবশ্যই নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।
সিএনএন
13 October, 2025, 06:05 pm
Last modified: 13 October, 2025, 06:12 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেসেটের স্পিকার আমির ওহানা (মাঝে)। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে 'বেশি যোগ্য আর কেউ নেই'। ইসরায়েল আগামী বছরও ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করবে।

আজ সোমবার পার্লামেন্টে বক্তব্য প্রদানকালে ইসরায়েলকে সমর্থন, বিশেষ করে চলতি বছরের শুরুতে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ট্রাম্পের ভূমিকা এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার জন্য ট্রাম্পকে বার বার ধন্যবাদ জানান আমির ওহানা। 

তিনি বলেন, 'মিস্টার প্রেসিডেন্ট, হাজার বছর পরেও ইহুদি জাতি আপনাকে স্মরণ করবে। আমরা এমন এক জাতি, যারা মনে রাখে।' তিনি আরও বলেন, 'পৃথিবীতে এমন আর একজনও নেই, যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার চেয়ে বেশি অবদান রেখেছেন '

ট্রাম্পই নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা লাপিদ

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বলেন, মার্কিন প্রেসিডেন্টকে আগামী বছর অবশ্যই নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

তিনি বলেন, 'যখন আপনি নির্বাচিত হয়েছিলেন, আপনি ঘোষণা করেছিলেন যে আপনি হবে 'প্রেসিডেন্ট অব পিস' 'শান্তির প্রেসিডেন্ট'। আপনি আপনার প্রতিশ্রুতি রেখেছেন।'

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার না দেওয়া নোবেল কমিটির একটি গুরুতর ভুল বলেও মন্তব্য করেন লাপিদ। বলেন, 'আপনাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া কমিটির একটি গুরুতর ভুল। তবে আগামী বছর তাদের আর কোনো উপায় থাকবে না, মিস্টার প্রেসিডেন্ট। আগামী বছর তাদের আপনাকেই এই পুরস্কার দিতে হবে।'

লাপিদ বলেন, ট্রাম্প 'অকল্পনীয়' কিছু অর্জন করেছেন। তবে এখন ইসরায়েলকে 'পরবর্তী পদক্ষেপের দায়িত্ব নিতে হবে'। 

তিনি যোগ করেন, 'আমাদের প্রতিবেশীদের একটি বিষয় বুঝতে হবে—আমরা কোথাও যাচ্ছি না। মধ্যপ্রাচ্যই আমাদের ঘর। আমরা এখানে চিরকাল থাকব।'

তিনি আরও বলেন, 'আমরা সৌদি আরব, সিরিয়াসহ মুসলিম বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানাই—আমরা এখানে থাকতে এসেছি। আমরা একসঙ্গে অসাধারণ কিছু করতে পারি। আসুন, আমাদের সঙ্গে কথা বলুন।'

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইসরায়েল / নোবেল শান্তি পুরস্কার / নেসেট / পার্লামেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • ইরান যুদ্ধে ট্রাম্পের কো-পাইলট নেতানিয়াহু এখন কেবলই যাত্রী
  • ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ ডেমোক্র্যাট ভোটার: জরিপ
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ইরানের সঙ্গে ধীর আলোচনায় ‘বিরক্ত’ ট্রাম্প, আবার শুরু করতে চান হামলা: অ্যাক্সিওস

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net