Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
গাজায় হামাসের সঙ্গে দুগমুশ গোত্রের সংঘর্ষ, সাংবাদিকসহ নিহত অন্তত ২৮

আন্তর্জাতিক

বিবিসি, আল জাজিরা
13 October, 2025, 10:50 am
Last modified: 13 October, 2025, 10:54 am

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 

গাজায় হামাসের সঙ্গে দুগমুশ গোত্রের সংঘর্ষ, সাংবাদিকসহ নিহত অন্তত ২৮

শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ জন এবং হামাসের ৮ সদস্য নিহত হয়েছেন।
বিবিসি, আল জাজিরা
13 October, 2025, 10:50 am
Last modified: 13 October, 2025, 10:54 am
ছবি: এএফপি

ইসরায়েলি বাহিনীর আংশিক সেনা প্রত্যাহারের পর প্রভাবশালী দুগমুশ গোত্রের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষে এক ফিলিস্তিনি সাংবাদিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। 

শনিবার থেকে শুরু হওয়া এই নজিরবিহীন অভ্যন্তরীণ সংঘাতে যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

এই সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়েই রোববার গাজা শহরের সাবরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল-জাফরাউয়ি (২৮)। যুদ্ধের খবরাখবর নিয়ে ভিডিও তৈরি করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। 

আল-জাজিরা জানিয়েছে, 'প্রেস' লেখা জ্যাকেট পরা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি গণমাধ্যমকর্মী নিহত হলেন।

ছবি: আল জাজিরা

স্থানীয় সূত্রগুলো বলছে, ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে হামাস সম্প্রতি তাদের নিরাপত্তা বাহিনীর প্রায় সাত হাজার সদস্যকে পুনরায় তলব করেছে। একই সঙ্গে সামরিক অভিজ্ঞতাসম্পন্ন পাঁচজনকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে তারা। 

'গাজাকে আইন অমান্যকারী এবং ইসরায়েলের সহযোগীদের থেকে মুক্ত করার' লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর পরপরই গাজার বিভিন্ন জেলায় বেসামরিক পোশাকে এবং গাজা পুলিশের নীল উর্দিতে সশস্ত্র হামাস সদস্যদের টহল দিতে দেখা যায়। যদিও হামাসের মিডিয়া অফিস রাস্তায় যোদ্ধা মোতায়েনের বিষয়টি অস্বীকার করে।

এই তৎপরতার মধ্যেই গাজা শহরের সাবরা এলাকায় দুগমুশ গোত্রের বন্দুকধারীদের গুলিতে হামাসের এলিট ফোর্সের দুই সদস্য নিহত হলে পরিস্থিতি বিস্ফোরন্মুখ হয়ে ওঠে। নিহতদের একজন ছিলেন হামাসের সশস্ত্র শাখার সামরিক গোয়েন্দা প্রধান ইমাদ আকেলের ছেলে।

প্রকাশ্য রাস্তায় তাদের মৃতদেহ ফেলে রাখা হলে হামাসের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বড় ধরনের সশস্ত্র পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়।

এর জবাবে হামাস সদস্যরা দুগমুশ গোত্রের একটি বিশাল এলাকা ঘিরে ফেলে, যেখানে তিন শতাধিক সশস্ত্র সদস্য অবস্থান করছিল। এরপরই উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

ছবি: রয়টার্স

শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ জন এবং হামাসের ৮ সদস্য নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায়' তাদের আটজন সদস্য প্রাণ হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আল-হাওয়া এলাকায় ভয়াবহ গোলাগুলির মধ্যে কয়েক ডজন পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। যুদ্ধের সময় বহুবার বাস্তুচ্যুত হওয়া এসব মানুষ আতঙ্কের মধ্যে পড়েন। একজন বাসিন্দা বলেন, 'এবার মানুষ ইসরায়েলি হামলা থেকে পালাচ্ছিল না, তারা পালাচ্ছিল নিজেদেরই লোকদের কাছ থেকে।'

সংঘর্ষের সূত্রপাত নিয়ে উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করেছে। দুগমুশ পরিবারের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় তারা সাবেক জর্ডান হাসপাতাল ভবনে আশ্রয় নিয়েছিল। হামাস সেখান থেকে তাদের উচ্ছেদ করে নিজেদের ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল।

যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে এই অভ্যন্তরীণ রক্তপাতের ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকা একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় হামাসের অস্ত্রাগার থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়েছে, যা গৃহযুদ্ধের জন্য একটি ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে।

এদিকে, গাজা বিষয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে মিসরের শারম আল-শেখে, যেখানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বনেতারা যোগ দেবেন। তবে সেই আলোচনায় ইসরায়েল বা হামাসের কোনো প্রতিনিধি থাকছে না।

Related Topics

টপ নিউজ

গাজা / ফিলিস্তিন / দুগমুশ / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net