Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
মাইক্রোসফট ও এআই প্রতিষ্ঠানে যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

আন্তর্জাতিক

বিবিসি
10 October, 2025, 12:05 pm
Last modified: 10 October, 2025, 12:08 pm

Related News

  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

মাইক্রোসফট ও এআই প্রতিষ্ঠানে যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা সময় ঋষি সুনাক প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং ২০২৩ সালে একটি এআই নিরাপত্তা সম্মেলনের আয়োজন করেছিলেন।
বিবিসি
10 October, 2025, 12:05 pm
Last modified: 10 October, 2025, 12:08 pm
ছবি: পিএ মিডিয়া

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবার প্রযুক্তি দুনিয়ায় পা রাখলেন। তিনি টেক জায়ান্ট মাইক্রোসফট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক স্টার্টআপ অ্যানথ্রোপিকে বেতনভুক্ত উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। 

তবে সাবেক সরকারি কর্মকর্তাদের কার্যক্রম তদারককারী একটি স্বাধীন নজরদারি সংস্থা শর্ত জুড়ে দিয়েছে, আগামী দুই বছর তিনি এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে কোনো মন্ত্রীর কাছে তদবির বা লবিং করতে পারবেন না।

বর্তমানে রিচমন্ড ও নর্থ অ্যালারটনের এমপি ঋষি সুনাক বলেছেন, 'বিশ্বের শীর্ষস্থানীয় দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।' তিনি জানান, এই দায়িত্ব থেকে পাওয়া অর্থ তিনি তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থায় দান করবেন।

প্রধানমন্ত্রিত্বের সময় ঋষি সুনাক প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং ২০২৩ সালে একটি এআই নিরাপত্তা সম্মেলনের আয়োজন করেছিলেন।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক চিঠিতে 'অ্যাডভাইজরি কমিটি অন বিজনেস অ্যাপয়েন্টমেন্টস (অ্যাকোবা)' সুনাককে দেওয়া পরামর্শে জানায়, মাইক্রোসফটে তার কাজ হবে ভূ-রাজনৈতিক গতিপ্রকৃতির ওপর 'উচ্চ পর্যায়ের কৌশলগত দৃষ্টিভঙ্গি' উপস্থাপন করা। অন্যদিকে, ওপেনএআই ও গুগলের মতো প্রতিষ্ঠানের প্রতিযোগী অ্যানথ্রোপিকে তার ভূমিকা হবে 'অভ্যন্তরীণ থিঙ্কট্যাংকের মতো'।

অ্যাকোবা বলেছে, অ্যানথ্রোপিকের যুক্তরাজ্য সরকারের নীতির বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। ফলে সুনাকের এই নিয়োগ সরকারের মধ্যে 'অন্যায্য সুবিধা এবং প্রভাব বিস্তারের সুযোগ' তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। যুক্তরাজ্যে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে।

এই দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি সুনাক তার পুরনো কর্মস্থল গোল্ডম্যান স্যাকস ব্যাংকেও বেতনভুক্ত উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি এই ব্যাংকে কাজ করেছিলেন।

২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা সুনাক নির্বাচনের পরপরই সংসদ সদস্যের পদ ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কোনো বড় পদে যোগ দেবেন বলে গুঞ্জন ছিল। 

তবে প্রধানমন্ত্রী হিসেবে শেষ প্রশ্নোত্তর পর্বে সুনাক তার নির্বাচনী এলাকাতেই বেশি সময় কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নতুন দায়িত্বগুলো থেকে প্রাপ্ত সমস্ত অর্থ সুনাক ও তার স্ত্রীর প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা 'দ্য রিচমন্ড প্রজেক্ট'-এ দান করা হবে, যা যুক্তরাজ্যে সংখ্যাগত সমস্যা নিরসনে কাজ করে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুনাক বলেন, তিনি নিশ্চিত করতে চান যে আসন্ন প্রযুক্তিগত পরিবর্তন 'সকলের জীবনে উন্নতি বয়ে আনবে।' তিনি আরও বলেন, 'আমরা এমন এক প্রযুক্তিগত বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যার প্রভাব শিল্পবিপ্লবের মতোই গভীর হবে এবং তা আরও দ্রুত অনুভূত হবে।'

Related Topics

টপ নিউজ

মাইক্রোসফট / এআই / ঋষি সুনাক / সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net