Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
কাতারে ইসরায়েলি হামলার পর দোহায় জড়ো হচ্ছেন মুসলিম দেশের নেতারা

আন্তর্জাতিক

আল জাজিরা
14 September, 2025, 09:45 pm
Last modified: 14 September, 2025, 09:59 pm

Related News

  • আজারবাইজানে সিকা সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ দলের ওয়াকআউট
  • বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন

কাতারে ইসরায়েলি হামলার পর দোহায় জড়ো হচ্ছেন মুসলিম দেশের নেতারা

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসেম আল থানি বলেছেন, কাতার এই হামলার জবাবে সম্মিলিত প্রতিক্রিয়ার জন্য কাজ করবে। কারণ, এই হামলা পুরো অঞ্চলকে ঝুঁকিতে ফেলেছে।
আল জাজিরা
14 September, 2025, 09:45 pm
Last modified: 14 September, 2025, 09:59 pm
গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। ফাইল ছবি/ইউজিসি ভায়া এপি

কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছিল, সেই হামলার আনুষ্ঠানিক জবাব নিয়ে আলোচনার জন্য শীর্ষ সম্মেলনে অংশ নিতে শহরটিতে জড়ো হতে শুরু করেছেন বিশ্বের মুসলিম দেশগুলোর নেতারা। আগামীকাল সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি কাতার নিউজ এজেন্সিকে বলেছেন, এই শীর্ষ সম্মেলনে দোহায় ইসরায়েলি হামলার বিষয়ে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। 

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসেম আল থানি বলেছেন, কাতার এই হামলার জবাবে সম্মিলিত প্রতিক্রিয়ার জন্য কাজ করবে। কারণ, এই হামলা পুরো অঞ্চলকে ঝুঁকিতে ফেলেছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীরর ভূমিকা পালন করে আসছে কাতার।

সম্মেলনে কারা থাকছেন?

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্য রাষ্ট্র ও আরব লীগভুক্ত ২২ দেশ এই সম্মেলনে অংশ নিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। হামলার পর ইসরায়েল অবশ্য দাবি করে যে তাদের এ হামলার লক্ষ্য ছিলেন হামাস নেতারা। তাদের এই হামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতারা যখন আলোচনা করছিলেন, ঠিক তখন এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

অথচ হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছিলেন, ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবে সম্মত হয়েছে। এ প্রস্তাবের অধীনে হামাসের হাতে জিম্মি ৪৮ জনকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে এবং একটি যুদ্ধবিরতি কার্যকর হবে।

দোহায় ওই হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে ইসরায়েল যে উদ্দেশে হামলা চালিয়েছিল, সেটি ব্যর্থ হয়েছে। অর্থাৎ, ইসরায়েল যাদের লক্ষ্যবস্তু করেছিল, তারা সুরক্ষিত আছেন। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বৃহস্পতিবার সর্বসম্মতভাবে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এদিকে আজ যখন বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও মন্ত্রীরা দোহায় আসছেন, ঠিক তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য ইসরায়েল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তারা পশ্চিম তীরের বড় অংশ দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

কাতার / ইসরায়েল / হামলা / দোহা / সম্মেলন / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • আজারবাইজানে সিকা সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ দলের ওয়াকআউট
  • বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net