Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
চীনে মোদির সঙ্গে ‘লিমু-কূটনীতি’তে পুতিন

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
01 September, 2025, 07:35 pm
Last modified: 01 September, 2025, 07:55 pm

Related News

  • ওপেন সোর্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রোপিককে টেক্কা দিচ্ছে চীনের ‘ঝিপু’
  • বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

চীনে মোদির সঙ্গে ‘লিমু-কূটনীতি’তে পুতিন

রাশিয়ায় তৈরি বিলাসবহুল ‘অরাস’ ব্র্যান্ডের বুলেটপ্রুফ লিমুজিন গাড়িতে ঘুরতে ঘুরতে বৈঠক করেন পুতিন ও মোদি। বিশ্ব নেতাদের এমন ‘লিমুজিন ভ্রমণে’ আমন্ত্রণ জানিয়ে পুতিন একদিকে যেমন নিজের দেশে তৈরি বিলাসবহুল গাড়িকে তুলে ধরেন, তেমনি এটিকে কূটনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করেন।
ব্লুমবার্গ
01 September, 2025, 07:35 pm
Last modified: 01 September, 2025, 07:55 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কা শীর্ষ সম্মেলনের মাত্র দুই সপ্তাহ পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও তার লিমুজিনের পেছনের সিটে বসে কূটনীতিতে মেতে উঠেছেন। এবার তার সঙ্গী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাশিয়ায় তৈরি বিলাসবহুল 'অরাস' ব্র্যান্ডের বুলেটপ্রুফ লিমুজিন গাড়িতে ঘুরতে ঘুরতে বৈঠক করেন পুতিন ও মোদি। প্রায় ১৫ মিনিটের ছোট এ সফরে তারা বৈঠকস্থলে পৌঁছান। তবে এর পর আরও ৪৫ মিনিট গাড়ির ভেতরেই অনানুষ্ঠানিক আলোচনা চালান বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

অবশ্য একারণে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের আয়োজকরা নির্ধারিত সময়সূচী পরিবর্তনে বাধ্য হন।

বিশ্ব নেতাদের এমন 'লিমুজিন ভ্রমণে' আমন্ত্রণ জানিয়ে পুতিন একদিকে যেমন নিজের দেশে তৈরি বিলাসবহুল গাড়িকে তুলে ধরেন, তেমনি এটিকে কূটনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করেন।

এর আগেও পুতিন তার লিমুজিনে বিভিন্ন দেশের নেতাকে চড়িয়েছেন। যেমন, ২০২৪ সালে উত্তর কোরিয়ার কিম জং উন, গত বছর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ২০১৮ সালে মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি পুতিনের গাড়িতে ভ্রমণ করেন।

অরাস লিমুজিনে কিম জং উনকে পাশে বসিয়ে স্টিয়ারিংয়ে পুতিন। ছবি: এএফপি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আয়োজিত তিয়ানজিনে এসসিও সম্মেলনের সাইডলাইনে পুতিন-মোদির এমন লিমুজিন ভ্রমণকে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কারণ চীন নিজ দেশের বিলাসবহুল গাড়ি 'হংকি' লিমুজিন নিয়েও বেশ গর্বিত। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত চীনা ভাষায় এ ব্র্যান্ডের অর্থ 'লাল পতাকা'। এটি আধুনিক চীনের জন্ম দেওয়া কমিউনিস্ট বিপ্লবের প্রতি ইঙ্গিত করে।

আমেরিকান ক্রাইসলার ইম্পেরিয়াল সি৬৯ মডেল অবলম্বনে তৈরি হংকি প্রথমদিকে শুধু উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জন্যই বরাদ্দ ছিল। চীনা প্রেসিডেন্ট শি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার সময় পেট্রোলচালিত বুলেটপ্রুফ এন৭০১ লিমুজিনে সফর করেন। সেই গাড়ি দেখে স্বয়ং বাইডেনও বলেছিলেন, 'অসাধারণ সুন্দর!'

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / নরেন্দ্র মোদি / শি জিনপিং / চীন / লিমুজিন / বিলাসবহুল গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • ওপেন সোর্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রোপিককে টেক্কা দিচ্ছে চীনের ‘ঝিপু’
  • বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net