Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে সরে এলেন মাস্ক

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স
22 August, 2025, 01:30 pm
Last modified: 22 August, 2025, 01:30 pm

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে সরে এলেন মাস্ক

মাস্ক তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি এখন তার কোম্পানিগুলোর ওপর মনোযোগ দিতে চান এবং এমন কোনো পদক্ষেপ নিতে চান না যা রিপাবলিকান বা তাদের ভোটারদের বিভ্রান্ত করতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স
22 August, 2025, 01:30 pm
Last modified: 22 August, 2025, 01:30 pm
ছবি: রয়টার্স

চলতি বছরের জুলাইয়ে 'আমেরিকা পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ট্যাক্স কমানো এবং ব্যয় বিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের পর এ উদ্যোগ নিয়েছিলেন তিনি।

তবে সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক তার রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে আপাতত সরে আসছেন।

মাস্ক তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি এখন তার কোম্পানিগুলোর ওপর মনোযোগ দিতে চান এবং এমন কোনো পদক্ষেপ নিতে চান না যা প্রভাবশালী রিপাবলিকানদের বিরক্ত করতে পারে বা তাদের ভোটারদের বিভ্রান্ত করতে পারে।

কিছু সূত্রের মতে, মাস্ক এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যদি ভ্যান্স প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে মাস্ক তার বিশাল আর্থিক সম্পদের একটি অংশ ব্যবহার করে তাকে সমর্থন করতে পারেন। 

প্রতিবেদনটিতে বলা আছে, মাস্ক তার রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সম্পর্ক বজায় রাখার দিকে মনোযোগ দিচ্ছেন। সহযোগীদের কাছে তিনি স্বীকার করেছেন, নতুন রাজনৈতিক দল গঠন করলে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকানদের সমর্থনে মাস্ক প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন।

মাস্কের ঘনিষ্ঠরা জানান, মাস্ক নতুন দল গঠনের সম্ভাবনা আনুষ্ঠানিকভাবে বাদ দেননি। নির্বাচন কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তার মনোভাবও বদলাতে পারে।

তবে, মাস্ক এবং তার দল এখনও অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেননি, যারা নতুন দলের ধারণাকে সমর্থন জানাতে বা গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে ভোটপত্রে স্থান পেতে সাহায্য করতে পারে। 

সূত্রের খবর অনুযায়ী, জুলাইয়ের শেষের একটি বৈঠক বাতিল করা হয়েছিল, যা তৃতীয় পক্ষের নির্বাচনী প্রচারণা সংগঠনের সঙ্গে যুক্ত একটি বাহ্যিক দলের সঙ্গে হওয়ার কথা ছিল। অংশগ্রহণকারীদের জানানো হয়েছিল যে, বৈঠক বাতিলের কারণ মাস্ক তার ব্যবসা পরিচালনায় মনোযোগ দিতে চেয়েছেন।

যদি মাস্ক তৃতীয় দল গঠনের পরিকল্পনা বাতিল করেন, তা আগামী বছরের নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য বড় সুবিধা হবে। ইতিহাস বলছে, তৃতীয় পক্ষ প্রায়ই ভোট ছিনিয়ে নিয়ে মূল দুটি দলের জন্য স্পয়লার হিসেবে কাজ করে। ভ্যান্সের জন্য মাস্ককে পাশে রাখা তার সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে স্বপ্ন পূরণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ২০২৪ সালে মাস্কের রাজনৈতিক-অ্যাকশন কমিটি, আমেরিকা প্যাক, পেনসিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ট্রাম্পকে জিততে কোটি কোটি ডলার ব্যয় করেছিল।

প্রতিবেদনটি নিয়ে মাস্ক এবং তার মুখপাত্র কোনও মন্তব্য করেননি। তবে সরাসরি কিছু না বললেও মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেছেন, 'ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল যা-ই বলুক না কেন, তা সত্য মনে করার কারণ নেই।' 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / আমেরিকা পার্টি / টেসলা / জেডি ভ্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net