Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গে সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক

এক্সিওস
17 August, 2025, 09:00 pm
Last modified: 17 August, 2025, 09:39 pm

Related News

  • ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১,৪৪৪; আহত ছাড়াল ১৮ হাজার
  • যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • হরমুজ প্রণালির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে ভুল হিসাব ট্রাম্প প্রশাসনের, বুঝতে পারেনি ইরানের মনোভাব
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে আছেন, কিন্তু 'গুরুতর আহত': ট্রাম্প

পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গে সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প

ট্রাম্পসহ মার্কিন নেতারা প্রথমে এক ঘণ্টা জেলেনস্কির সঙ্গে কথা বলেন। এরপর ফোনকলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতারা যুক্ত হন।
এক্সিওস
17 August, 2025, 09:00 pm
Last modified: 17 August, 2025, 09:39 pm
ফাইল ছবি/সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল সোমবার হোয়াইট হাউসে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। অনেকেই বলছেন, এ আলোচনা 'বেশ কঠিন' হতে পারে। 

ট্রাম্প জানিয়েছেন, তিনি আর যুদ্ধবিরতির পক্ষে নন। তার মতে, এখন শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব জেলেনস্কির ওপর। ট্রাম্পের এই অবস্থান ইউক্রেনের জন্য বেশ অস্বস্তির।

গত শুক্রবার (১৫ আগস্ট) পুতিনের সঙ্গে বৈঠকের পর আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান থেকে জেলেনস্কিকে ফোন করে হোয়াইট হাউসে বৈঠকের কথা জানান ট্রাম্প। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও ফোনকলে যুক্ত ছিলেন। আরও ছিলেন ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের নেতারাও। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ ফোনালাপে তাদের আলোচনা 'সহজ ছিল না'।

ট্রাম্পসহ মার্কিন নেতারা প্রথমে এক ঘণ্টা জেলেনস্কির সঙ্গে কথা বলেন। এরপর ফোনকলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতারা যুক্ত হন।

সূত্রমতে, জেলেনস্কি ও ন্যাটোর নেতাদের ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধবিরতি চান না। বরং যুদ্ধ শেষ করতে একটি পূর্ণাঙ্গ চুক্তি চান। ট্রাম্প ফোনালাপে বলেছেন, তিনি মনে করেন দ্রুত একটি শান্তিচুক্তি যুদ্ধবিরতির চেয়ে ভালো।

ফোনালাপে ট্রাম্প আরও জানান, পুতিন তাকে বলেছেন, রুশ বাহিনী ফ্রন্টলাইনে অগ্রগতি করছে এবং চাইলে পুরো দোনেৎস্ক অঞ্চলসহ আরও এলাকা দখল করতে পারবে। 

এ বিষয়ে অবশ্য জেলেনস্কি জানান, পুতিন বাস্তব পরিস্থিতি বিকৃতভাবে তুলে ধরেছেন।

উইটকফ এ সময় জেলেনস্কিকে বলেন, নির্দিষ্ট ভূখণ্ডের বিনিময়ে পুতিন যুদ্ধ থামাতে এবং ভবিষ্যতে ইউক্রেন বা অন্য কোনো দেশে আগ্রাসন না করার প্রতিশ্রুতি দিতে পারেন।

এদিকে ফোনালাপের পর জেলেনস্কি বলেন, 'শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা বিষয়ে ইউক্রেন তার প্রস্তুতি পুনর্ব্যক্ত করছে। এটা গুরুত্বপূর্ণ যে পরিস্থিতির উন্নয়নে আমেরিকার শক্তির প্রভাব রয়েছে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠককে সমর্থন করছি।'

তিনি আরও বলেন, সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি 'হত্যা ও যুদ্ধ বন্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন'।

গতকাল শনিবার সকালে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, পুতিনের সঙ্গে তার বৈঠক যেমন 'সফল' হয়েছে, তেমনি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপও সফল হয়েছে।

তিনি আরও লিখেছেন, 'সবাই মনে করেছেন, রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি একটি শান্তিচুক্তি—শুধু যুদ্ধবিরতি নয়, যা অনেক সময় টিকে না।'

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে শিগগিরই তিনি জেলেনস্কি ও পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করবেন। তার আশা, এতে লাখ লাখ মানুষের জীবন রক্ষা পাবে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / ভলোদিমির জেলেনস্কি / বৈঠক / হোয়াইট হাউস / আলাস্কা / যুদ্ধবিরতি / ফোনালাপ / রাশিয়া / ইউক্রেন / যুক্তরাষ্ট্র / ন্যাটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১,৪৪৪; আহত ছাড়াল ১৮ হাজার
  • যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • হরমুজ প্রণালির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে ভুল হিসাব ট্রাম্প প্রশাসনের, বুঝতে পারেনি ইরানের মনোভাব
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে আছেন, কিন্তু 'গুরুতর আহত': ট্রাম্প

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net