Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
চুরি হওয়া হের্নান কোর্তেসের ৫০০ বছরের পুরোনো পাণ্ডুলিপি মেক্সিকোকে ফেরত দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

সিএনএন
15 August, 2025, 09:55 am
Last modified: 15 August, 2025, 09:58 am

Related News

  • যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়: ভক্তদের উল্লাসে সৃষ্টি হলো ‘ভূমিকম্প’
  • যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

চুরি হওয়া হের্নান কোর্তেসের ৫০০ বছরের পুরোনো পাণ্ডুলিপি মেক্সিকোকে ফেরত দিল যুক্তরাষ্ট্র

১৯৯৩ সালে মেক্সিকোর ন্যাশনাল আর্কাইভের নথিপত্র মাইক্রোফিল্মে ধারণ করার সময় আর্কাইভকর্মীরা দেখতে পান যে পাণ্ডুলিপির ১৫টি পৃষ্ঠা নেই।
সিএনএন
15 August, 2025, 09:55 am
Last modified: 15 August, 2025, 09:58 am
হের্নান কোর্তেস স্বাক্ষরিত সেই পাণ্ডলিপি। ছবি: এপি

প্রায় পাঁচ শতাব্দী আগে এক স্প্যানিশ অভিযাত্রী হের্নান কোর্তেস যে পাণ্ডুলিপির পাতায় স্বাক্ষর করেছিলেন, কয়েক দশক আগে সেটি মেক্সিকোর জাতীয় আর্কাইভ থেকে চুরি হয়ে যায়।

দীর্ঘ সময় ধরে এটি বিভিন্ন মানুষের হাতে ঘুরে বেড়ানোর পর গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ওই অমূল্য পাণ্ডুলিপির পাতা মেক্সিকোকে ফিরিয়ে দিয়েছে।

এফবিআই এক বিবৃতিতে জানায়, নথিটি বছরের পর বছর ধরে একাধিকবার হাতবদল হয়েছে। তাই এ ঘটনায় কাউকে অভিযুক্ত করা হয়নি।

এফবিআই-এর আর্ট ক্রাইম টিমের সদস্য বিশেষ এজেন্ট জেসিকা ডিটমার বলেন, 'এটি একটি আসল পাণ্ডুলিপির পৃষ্ঠা, যাতে হের্নান কোর্তেস ১৫২৭ সালের ২০ ফেব্রুয়ারি স্বাক্ষর করেছিলেন।' তখন বর্তমান মেক্সিকোতে অবতরণের মাত্র দুই বছর পরই কোর্তেস ১৫২১ সালে অ্যাজটেক সাম্রাজ্য জয় করেন।

১৯৯৩ সালে মেক্সিকোর ন্যাশনাল আর্কাইভের নথিপত্র মাইক্রোফিল্মে ধারণ করার সময়, যেখানে কোর্তেসের স্বাক্ষর করা দলিল সংরক্ষিত ছিল, আর্কাইভকর্মীরা দেখতে পান যে পাণ্ডুলিপির ১৫টি পৃষ্ঠা নেই। তাদের ধারণা, ১৯৮৫ থেকে ১৯৯৩ সালের মধ্যে এটি চুরি হয়েছে।

গত বছর মেক্সিকো এ নির্দিষ্ট পাণ্ডুলিপির পাতা উদ্ধারের জন্য এফবিআইয়ের আর্ট ক্রাইম টিমের সহায়তা চায়।

পরে এফবিআই অনুসন্ধান সংকুচিত করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে এবং দলিলটি খুঁজে বের করে। তবে সংস্থাটি জানায়নি, এটি কার কাছে ছিল। এ তদন্তে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ, মার্কিন বিচার বিভাগ ও মেক্সিকো সরকার—তিন পক্ষই অংশ নেয়।

এটি হার্নান কোর্তেসের দ্বিতীয় নথি যা এফবিআই মেক্সিকো সরকারের কাছে ফিরিয়ে দিয়েছে। এর আগে ২০২৩ সালে সংস্থাটি কোর্তেসের লেখা ১৬শ শতকের একটি চিঠি ফিরিয়ে দেয়।

তিনি বলেন, 'এ ধরনের বস্তু সুরক্ষিত সাংস্কৃতিক সম্পদ হিসেবে বিবেচিত হয় এবং মেক্সিকোর ইতিহাসের মূল্যবান মুহূর্তকে উপস্থাপন করে। তাই মেক্সিকোর আর্কাইভে এগুলো সংরক্ষণ করা হয় ইতিহাসকে আরও ভালোভাবে বোঝার উদ্দেশ্যে।'

Related Topics

টপ নিউজ

৫০০ বছরের পুরোনো / পাণ্ডুলিপি চুরি / হের্নান কোর্তেস / স্প্যানিশ অভিযাত্রী / এফবিআই / মেক্সিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়: ভক্তদের উল্লাসে সৃষ্টি হলো ‘ভূমিকম্প’
  • যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net