Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়া-জাপান-যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত

আন্তর্জাতিক

আল জাজিরা
30 July, 2025, 12:30 pm
Last modified: 30 July, 2025, 01:18 pm

Related News

  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান
  • হরমুজ প্রণালি: ফিরে দেখা সংঘাতের ৫০০ বছর
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে

শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়া-জাপান-যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত

আল জাজিরা
30 July, 2025, 12:30 pm
Last modified: 30 July, 2025, 01:18 pm
ছবি: বিবিসি

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঢেউ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আছড়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা। জীবন ও সম্পদ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রাশিয়ার দূরপ্রাচ্যের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পর এসব অঞ্চলের বাসিন্দাদের উপকূল ত্যাগ করে উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ১৮ কিলোমিটার।

তবে হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জানিয়েছেন, এখন পর্যন্ত রাজ্যের কোথাও গুরুতর কোনো সুনামি ঢেউ দেখা যায়নি। তবে হালেইওয়া এলাকায় কয়েকবার পানি অস্বাভাবিকভাবে সরে যাওয়ার খবর পাওয়া গেছে, যা সাধারণত সুনামির পূর্বাভাস হতে পারে।

বড় দ্বীপের বাইরে এখনো পর্যন্ত কোনো ঢেউ অতিক্রম করেনি বলে জানিয়েছেন তিনি।

যদিও ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলা যাচ্ছে না। গভর্নরের ভাষায়, 'আমরা এখনো পুরোপুরি নিরাপদ নই', তাই সম্পূর্ণ মূল্যায়নের জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করা হবে।

তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ আপাতত সচল রাখা হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক থাকলেও আজ রাতের জন্য মাউই দ্বীপের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রতিটি ঢেউ ৫ থেকে ১৫ মিনিট বা তার চেয়েও বেশি সময় স্থায়ী হতে পারে এবং উপকূলীয় এলাকায় ব্যাপক প্লাবন ঘটাতে পারে। ঢেউ কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলায় বিপদ অনেকক্ষণ ধরে অব্যাহত থাকতে পারে।

এছাড়া, আলাস্কার ইস্ট আলেউশিয়ান দ্বীপপুঞ্জ এবং প্রশান্ত মহাসাগর–সংলগ্ন উপদ্বীপীয় উপকূলে সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ক্যালিফোর্নিয়া থেকে আলাসকা পর্যন্ত উপকূলজুড়ে এখনো সুনামি সতর্কতা ও পরামর্শ কার্যকর রয়েছে।

আবহাওয়া সংস্থা আরও সতর্ক করে বলেছে, 'সুনামির ঢেউ দ্বীপগুলো ঘিরে কার্যকরভাবে ছড়িয়ে পড়ে, তাই উপকূল কোন দিকে মুখ করে আছে, সেটি গুরুত্বপূর্ণ নয়—সব দিকের তীরই ঝুঁকিতে থাকে। সুনামির সঙ্গে অস্বাভাবিক ও অত্যন্ত শক্তিশালী তীরবর্তী স্রোত দেখা দিতে পারে। এসব ঢেউ যেকোনো ধ্বংসাবশেষ তুলে নিয়ে আরও বেশি ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। একই সময়ে জোয়ার বা উচ্চ ঢেউ থাকলে সুনামির বিপদ বহুগুণে বেড়ে যেতে পারে।'

জাপানে বাড়ছে ঢেউয়ের উচ্চতা

জাপানে সুনামি সতর্কতার মধ্যে ঢেউয়ের উচ্চতা বাড়ছে ক্রমেই। উত্তর-পূর্বাঞ্চলের কুজি বন্দরে সর্বোচ্চ ১.৩ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে বলে জানিয়েছে এনএইচকে ওয়ার্ল্ড। এছাড়া নেমুরো হানাসাকিতে ঢেউয়ের উচ্চতা রেকর্ড হয়েছে ৮০ সেন্টিমিটার এবং ইশিনোমাকি বন্দরে ৭০ সেন্টিমিটার। দেশের অন্যান্য উপকূলীয় এলাকাতেও সকাল থেকে ঢেউয়ের উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ৫০–৬০ সেন্টিমিটার পর্যন্ত।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত হতে পারে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টা সতর্কতা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

রাশিয়ার সেভেরো-কুরিলস্কে বড় ঢেউয়ে ক্ষতি, জরুরি অবস্থা জারি

রাশিয়ার সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্ক শহরে পৌঁছেছে সুনামির চতুর্থ ঢেউ, যদিও তা আগের চেয়ে দুর্বল ছিল। শহরের মেয়র আলেকজান্ডার ওভসিয়ান্নিকভ জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতি করেছে তৃতীয় ঢেউটি। এতে শহরের বন্দর এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়ে, ছোট নৌবহর সাগরে টেনে নিয়ে যায় এবং কয়েকটি জাহাজ উপকূলে ভেসে আসে।

তবে শহরটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় মূল জনবসতি ঝুঁকিমুক্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর শহরে সুনামি সতর্কতা জারি হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। সুনামি ও ভূমিকম্পের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প / সুনামি / হাওয়াই দ্বীপপুঞ্জ / যুক্তরাষ্ট্র / রাশিয়া / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান
  • হরমুজ প্রণালি: ফিরে দেখা সংঘাতের ৫০০ বছর
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net