Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
আবারও বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারি

আন্তর্জাতিক

রয়টার্স
23 July, 2025, 11:05 am
Last modified: 23 July, 2025, 11:18 am

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস
  • জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
  • বিয়ার পান করলেই কি মশারা বেশি আকৃষ্ট হয়? উত্তর খুঁজতে মিউজিক ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা
  • বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

আবারও বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারি

বিশ্বব্যাপী ১১৯টি দেশে প্রায় ৫৬০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
রয়টার্স
23 July, 2025, 11:05 am
Last modified: 23 July, 2025, 11:18 am
ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়ছে মশাবাহিত ভাইরাস চিকুনগুনিয়া। দুই দশক আগের মহামারির মতো পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কায় মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্কবার্তা দিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সংস্থাটির চিকিৎসা কর্মকর্তা ডায়ানা রোজাস আলভারেজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্বব্যাপী ১১৯টি দেশে প্রায় ৫৬০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তীব্র জ্বর, প্রচণ্ড জয়েন্ট ব্যথা এবং দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতা সৃষ্টি করতে সক্ষম এই ভাইরাসটির কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই।

আল্ভারেজ বলেন, 'ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেখছি আমরা'। ২০০৪-২০০৫ সালের মহামারির কথা স্মরণ করিয়ে তিনি জানান, সে সময় ছোট ছোট দ্বীপে শুরু হয়ে ভাইরাসটি অর্ধলাখ মানুষের দেহে সংক্রমিত হয় এবং পরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

নতুন করে ২০২৫ সালের শুরু থেকে আবারও সংক্রমণ শুরু হয়েছে। আগেরবার ব্যাপক সংক্রমণ দেখা দেয়া ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ—লা রিউনিওন, মায়োত্তে ও মরিশাসেও আবার ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

ডায়ানা জানান, কেবল লা রিউনিওন দ্বীপেই এরই মধ্যে এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী সংক্রমিত হয়ে পড়েছে।

ভাইরাসটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে মাদাগাস্কার, সোমালিয়া ও কেনিয়ায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও মহামারি পর্যায়ের সংক্রমণ দেখা যাচ্ছে, যার মধ্যে ভারত অন্যতম।

বিশেষ উদ্বেগের বিষয় হলো—ইউরোপে সম্প্রতি চিকুনগুনিয়া ভাইরাস বহন করে আসা রোগীর সংখ্যা বাড়ছে এবং স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়ানোর ঘটনাও ধরা পড়ছে। ডব্লিউএইচও জানিয়েছে, ১ মে থেকে কেবল ফ্রান্সেই প্রায় ৮০০ জন 'ইমপোর্টেড' বা বিদেশফেরত চিকুনগুনিয়া রোগীর সন্ধান পাওয়া গেছে।

এছাড়া, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় ১২টি 'লোকাল ট্রান্সমিশন' বা স্থানীয় সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। অর্থাৎ, এসব রোগী ভাইরাসপ্রবণ কোনো অঞ্চলে ভ্রমণ না করেও স্থানীয়ভাবে মশার কামড়ে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে ইতালিতেও এ ধরনের একটি স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে।

চিকুনগুনিয়া ছড়ায় মূলত এডিস প্রজাতির মশা—বিশেষ করে 'টাইগার মশা'র মাধ্যমে। এই মশা \ডেঙ্গু ও জিকা ভাইরাসও বহন করে থাকে। দিনেরবেলা কামড়ানো এই মশা দ্রুত ও ব্যাপকভাবে ভাইরাস ছড়ায়। তাই প্রতিরোধই এখানে মূল উপায়।

ডব্লিউএইচও মশার কামড় থেকে রক্ষায় মশা নিরোধক ব্যবহার, পূর্ণ হাতা জামা ও নিরাপদ পোশাক পরার ওপর জোর দিয়েছে।

Related Topics

টপ নিউজ

চিকুনগুনিয়া / মশাবাহিত রোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) / সতর্কতা জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস
  • জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
  • বিয়ার পান করলেই কি মশারা বেশি আকৃষ্ট হয়? উত্তর খুঁজতে মিউজিক ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা
  • বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net