Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সার্কের বিকল্প জোট গড়ার দিকে নজর পাকিস্তান ও চীনের 

আন্তর্জাতিক

দি এক্সপ্রেস ট্রিবিউন
30 June, 2025, 05:30 pm
Last modified: 30 June, 2025, 05:34 pm

Related News

  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান

সার্কের বিকল্প জোট গড়ার দিকে নজর পাকিস্তান ও চীনের 

দি এক্সপ্রেস ট্রিবিউন
30 June, 2025, 05:30 pm
Last modified: 30 June, 2025, 05:34 pm

পাকিস্তান ও চীন একটি নতুন আঞ্চলিক জোট গঠন নিয়ে কাজ করছে, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হতে পারে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে এ নিয়ে উপর পর্যায়ে আলোচনা চলছে। উভয়পক্ষই মনে করে, আঞ্চলিক সংহতি ও সম্পৃক্ততার জন্য একটি নতুন জোট সময়ের দাবি।

সম্প্রতি চীনের কুনমিংয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকটি ছিল এ কূটনৈতিক উদ্যোগেরই অংশ।

বৈঠকে তিন দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নেন। এ নিয়ে অবশ্য উদ্বিগ্ন ভারত।

গত ১৯ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকের চূড়ান্ত লক্ষ্য ছিল- সার্কভুক্ত অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোকেও নতুন এ জোটে যোগ দেওয়ার আহ্বান জানানো।

সূত্র অনুযায়ী, ভারতকেও নতুন প্রস্তাবিত ফোরামে আমন্ত্রণ জানানো হবে, তবে তাদের ভিন্নমুখী স্বার্থের কারণে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা কম।

তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ আরও কিছু দেশ নতুন এই সংগঠনের অংশ হবে বলে আশা করা হচ্ছে।

নতুন জোটের মূল উদ্দেশ্য হলো— নিজেদের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আরও গভীর আঞ্চলিক সম্পৃক্ততা অর্জন করা।

এ প্রস্তাব বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হিসেবে বিবেচিত সার্ক এক সময় পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে। 

পাকিস্তান ও ভারতের মধ্যকার বৈরী সম্পর্কের কারণে সার্ক তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। 

সার্ক শীর্ষ সম্মেলন বন্ধ রয়েছে ২০১৬ সাল থেকে। সে বছর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু ভারত এ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশও ভারতের পথেই হাঁটে। 

এরপর থেকে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য কোনো আন্তরিক প্রচেষ্টা দেখা যায়নি, যদিও পাকিস্তান সম্মেলন আয়োজনে আগ্রহী ছিল।

সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য সার্কের আওতায় প্রদত্ত বিশেষ ভিসা সুবিধা বন্ধ করে দেয়। এতে আরেকটি বড় ধাক্কা খায় এ জোট।

পাকিস্তান ও চীন মাসের পর মাস ধরে নতুন জোট গড়ার প্রস্তাব নিয়ে আলোচনা করছে এবং এ সিদ্ধান্তে পৌঁছেছে যে যেসব দেশ মতাদর্শগতভাবে একমত, তাদের একত্র হয়ে ভবিষ্যতের জন্য কাজ করা উচিত।

বিশ্লেষকদের মতে, ভারতের ভিন্নমুখী স্বার্থের কারণে তারা সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) মতো অন্যান্য আঞ্চলিক প্ল্যাটফর্মেও নিজেকে উপযোগী ভাবতে পারছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বশেষ দুটি এসসিও শীর্ষ সম্মেলনেও অংশ নেননি।

চীন ও রাশিয়ার উপস্থিতির কারণে এসসিওকে প্রায়ই পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক জোট হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত এ জোটের কর্মসূচির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / চীন / জোট / সার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net