Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
'সব ধ্বংস করেছি’, প্রশ্ন উঠলেও ট্রাম্প ইরান নিয়ে তার দাবিতে অনড়

আন্তর্জাতিক

আল জাজিরা
30 June, 2025, 04:30 pm
Last modified: 30 June, 2025, 04:45 pm

Related News

  • ইরানের বিদ্যুৎ খাতে হামলার হুমকি ট্রাম্পের; ‘অন্ধকারে ডুববে’ পাল্টা হুঁশিয়ারি লারিজানির
  • তেলের দাম ‘সবার ধারণার চেয়েও' বেশি কমবে: দাবি ট্রাম্পের
  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য: দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
  • ইরান যুদ্ধ নিয়ে যেভাবে ভুল সমীকরণ কষেছিলেন ট্রাম্প ও তার উপদেষ্টারা

'সব ধ্বংস করেছি’, প্রশ্ন উঠলেও ট্রাম্প ইরান নিয়ে তার দাবিতে অনড়

ট্রাম্প বলেন, “আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি ঐসব স্থাপনা,” কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এই হামলা কাঙ্ক্ষিত ক্ষতি করতে পারেনি।
আল জাজিরা
30 June, 2025, 04:30 pm
Last modified: 30 June, 2025, 04:45 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার, ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সূত্র : এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না। ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করে দেশটিতে । কিন্তু এই হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে আদৌ কতটা ক্ষতি করেছে তা নিয়ে এখনো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

রোববার ফক্স নিউজ-এর সানডে মর্নিং ফিচারস অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, " ১৩ জুনের আগমুহূর্তে ইরান ছিল পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি।" তিনি বলেন, এই সময়েই যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে হামলা চালায়।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) জানায়, ইরান পারমাণবিক বোমা বানানোর কাজ করছিল এমন প্রমাণ নেই। ইরানও বহুদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে।

ট্রাম্প বলেন, "আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি ঐসব স্থাপনা," কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এই হামলা কাঙ্ক্ষিত ক্ষতি করতে পারেনি।

আইএইএ সোমবার জানায়, ফোরদো প্লান্টে ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এই প্লান্টেই রয়েছে ইরানের সবচেয়ে বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যা পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে।

আইএইএ -এর প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে। কিন্তু ট্রাম্পের দাবি, এই হামলা ইরানের পারমাণবিক স্বপ্নকে "দশকের পর দশক পিছিয়ে দিয়েছে।"

একটি সাম্প্রতিক আইএইএ রিপোর্টে বলা হয়, ইরানের কাছে ৪০০ কেজিরও বেশি ৬০ শতাংশ মাত্রার ইউরেনিয়াম রয়েছে। এটি আরও সমৃদ্ধ করলে, ৯টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত উপাদান হয়ে যেতে পারে।

ট্রাম্প অবশ্য এই তথ্য এবং হামলার কার্যকারিতা নিয়ে সন্দেহ করা সংবাদমাধ্যমগুলোকে "ভুয়া খবর ছড়াচ্ছে" বলে অভিযুক্ত করেন। তিনি বলেন, "ওরা চেষ্টা করেছিল ভিন্ন একটা গল্প বানাতে, কিন্তু শেষে দেখা গেল, ঐসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটা ইরানের পারমাণবিক প্রোগ্রামের জন্য এক দুঃস্বপ্ন।"

অনেকে দাবি করেছিলেন, ইরান আগেভাগেই ফোরদো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল। ট্রাম্প সেটাও অস্বীকার করেন। তিনি বলেন, "তাদের সময়ই ছিল না সরানোর। আর এই প্লান্ট তো পাহাড়ের নিচে, পাথরের মধ্যে—অনেকেই বলেছিল ওটা ধ্বংস করা সম্ভব নয়। কিন্তু আমাদের বোমা ওটা চিরে গেছে ,ঠিক মাখনের মতো!"

বাণিজ্য বিষয়ে 

এদিন ট্রাম্প আরও বলেন, কানাডা যদি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন ডিজিটাল কর না সরায়, তাহলে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনা বন্ধ থাকবে।

চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে ট্রাম্প জানান, আমদানি-রপ্তানিতে বড় ঘাটতি থাকলেও এখন "চীনের সঙ্গে সম্পর্ক ভালো চলছে।"

টিকটক নিয়ে ট্রাম্প বলেন, তিনি অ্যাপটির জন্য নতুন ক্রেতা খুঁজে পেয়েছেন, যারা খুব শিগগিরই পরিচিত হবে। তিনি এ নিয়ে তৃতীয়বারের মতো টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরও ৯০ দিন বাড়িয়েছেন ।


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান আক্রমণ / পারমাণবিক অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • ইরানের বিদ্যুৎ খাতে হামলার হুমকি ট্রাম্পের; ‘অন্ধকারে ডুববে’ পাল্টা হুঁশিয়ারি লারিজানির
  • তেলের দাম ‘সবার ধারণার চেয়েও' বেশি কমবে: দাবি ট্রাম্পের
  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য: দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
  • ইরান যুদ্ধ নিয়ে যেভাবে ভুল সমীকরণ কষেছিলেন ট্রাম্প ও তার উপদেষ্টারা

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net