Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ‘গুরুতর ক্ষতি’ হয়েছে: সিআইএ প্রধান

আন্তর্জাতিক

বিবিসি
26 June, 2025, 10:50 am
Last modified: 26 June, 2025, 10:55 am

Related News

  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন
  • ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির
  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ‘গুরুতর ক্ষতি’ হয়েছে: সিআইএ প্রধান

সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ‘গুরুতর ক্ষতি’ হয়েছে এবং এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘কয়েক বছর পিছিয়ে গেছে’ বলে জানিয়েছেন সিআইএ-র পরিচালক জন র‌্যাটক্লিফ।
বিবিসি
26 June, 2025, 10:50 am
Last modified: 26 June, 2025, 10:55 am
সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ, ছবি: রয়টার্স

সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় 'গুরুতর ক্ষতি' হয়েছে এবং এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি 'কয়েক বছর পিছিয়ে গেছে' বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র পরিচালক জন র‌্যাটক্লিফ।

র‌্যাটক্লিফ বলেন, ইরানের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়েছে, যদিও পুরো কর্মসূচি ধ্বংসের কথা তিনি বলেননি। 

এর আগে প্রতিরক্ষা দপ্তরের একটি ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার পরেও ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়েছে। ওই প্রতিবেদনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন।

ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা 'সম্পূর্ণরূপে ধ্বংস' হয়েছে। 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, হামলার প্রভাব নিয়ে 'ভুয়া সংবাদমাধ্যম' ইচ্ছাকৃতভাবে 'মিথ্যা প্রচার' করছে। 

তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার পেন্টাগনে সংবাদ সম্মেলন করবেন, যা ট্রাম্পের ভাষায় 'মার্কিন বীর পাইলটদের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ও অপ্রতিরোধ্য' হবে।

এদিকে, ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল দ্বিতীয় দিনের মতো একটি নাজুক যুদ্ধবিরতি মেনে চলছে। 

বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প বলেন, ইরানের ওপর মার্কিন বিমান হামলা ছিল 'চরম ধ্বংসাত্মক'। 

ট্রাম্প জানান, আগামী সপ্তাহে সম্ভাব্য আলোচনায় তিনি ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধের বিষয়ে একটি প্রতিশ্রুতি চাইবেন। তবে এ ধরনের আলোচনার বিষয়ে তেহরানএখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি ও পরোক্ষ যোগাযোগ হয়েছে।

এদিকে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ বলেন, 'ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট' একটি গোয়েন্দা সূত্র অনুযায়ী, ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং সেগুলো পুনর্গঠন করতে 'বছরের পর বছর' লেগে যাবে।

র‌্যাটক্লিফকে ট্রাম্প নিজেই নিয়োগ দিয়েছিলেন।

জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও মার্কিন হামলার ক্ষতির বিষয়ে ট্রাম্পের অবস্থান সমর্থন করেছেন। 

তিনি তার এক্স-এ (সাবেক টুইটার) লিখেন, 'যদি ইরান পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়, তাহলে নাতানজ, ফোরদো ও ইসফাহান—এই তিনটি স্থাপনা সম্পূর্ণরূপে পুনর্গঠন করতে হবে, যা কয়েক বছর সময় নেবে।'

গত শনিবার মার্কিন সেনাবাহিনী ১২৫টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

স্যাটেলাইট চিত্রে যুক্তরাষ্ট্রের হামলার পরে ইরানে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোরদোর ছবি,২২ জুন ২০২৫, ছবি: ম্যাক্সার টেকনোলজিস/রয়টার্স

নতুন স্যাটালাইট চিত্রে দেখা গেছে, ফোরদোর দুইটি প্রবেশপথের কাছে ছয়টি বড় গর্ত দেখা গেছে, একই ধরনের গর্ত ইসফাহানে ও লক্ষ্য করা গেছে। তবে গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

গত মঙ্গলবার পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ফাঁস হওয়া একটি প্রতিবেদনে বলা হয়, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে।

যদিও মার্কিন প্রতিরক্ষা সচিবের দাবি, প্রতিবেদনটি 'নিম্ন আত্মবিশ্বাস' এর সাথে তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতির প্রাথমিক মূল্যায়ন এখনও পরিবর্তিত হতে পারে। দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থার কাজ ও ক্ষমতার ভিন্নতার কারণে কখনো কখনো তাদের রিপোর্ট আলাদা বা একে অপরের সঙ্গে মিল নাও থাকতে পারে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেন, হামলার আগে তেহরান তার উচ্চসমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ অন্যত্র সরিয়ে নিয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি বলেন, 'পারমাণবিক স্থাপনাগুলো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে' তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

ইসরায়েলি পারমাণবিক কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ফোরদোতে হামলায় 'গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে', যা ইরানের পারমাণবিক কর্মসূচি 'বহু বছর পিছিয়ে' দিয়েছে।

তবে ইরানি সংসদ উপদেষ্টা মেহদি মোহাম্মাদি দাবি করেন, ফোরদোতে 'কোনও অপরিবর্তনীয় ক্ষতি হয়নি'।

দীর্ঘকাল ধরে ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনেও বলা হয়েছে, ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।

Related Topics

টপ নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র / ইরান-ইসরায়েল যুদ্ধ / তুলসি গ্যাবার্ড / সিআইএ / সিআইএ পরিচালক / পারমাণবিক স্থাপনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন
  • ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির
  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net