Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ইরান বিক্ষোভে ইসরায়েলি গোয়েন্দাদের সম্পৃক্ততার ইঙ্গিত দিলেন সাবেক সিআইএ প্রধান পম্পেও

আন্তর্জাতিক

আরটি
04 January, 2026, 09:00 pm
Last modified: 04 January, 2026, 09:07 pm

Related News

  • নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান
  • ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প
  • চীনের সতর্ক কূটনীতি: ইরান যুদ্ধ ঘিরে নেপথ্যে যে ভূমিকা রাখছে বেইজিং
  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • ‘ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’—প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রশ্ন

ইরান বিক্ষোভে ইসরায়েলি গোয়েন্দাদের সম্পৃক্ততার ইঙ্গিত দিলেন সাবেক সিআইএ প্রধান পম্পেও

ইরান কর্তৃপক্ষও এই অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ অভিযোগ করেছেন যে, বিদেশি এজেন্টরা জনগণের বৈধ বিক্ষোভকে সহিংস নগর সংঘর্ষে রূপান্তরের অপচেষ্টা চালাচ্ছে।
আরটি
04 January, 2026, 09:00 pm
Last modified: 04 January, 2026, 09:07 pm
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিআইএ-র সাবেক প্রধান মাইক পম্পেও। ছবি: রয়টার্স

ইরানের চলমান সরকারবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র সাবেক প্রধান মাইক পম্পেও। একইসঙ্গে এই অস্থিরতায় তেহরানের চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের গোয়েন্দা এজেন্টদের সম্পৃক্ততারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিষেধাজ্ঞায় জর্জরিত ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত সপ্তাহান্তে তীব্র মুদ্রাস্ফীতি এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের জেরে এই বিক্ষোভ শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বর্ণিত এই বিক্ষোভ দ্রুত দেশটির একাধিক শহরে ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের প্রাণঘাতী সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ইসরায়েলের কট্টর সমর্থক এবং ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনে দায়িত্ব পালনের সময় তেহরানের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দানকারী মাইক পম্পেও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বৃহত্তর সম্পৃক্ততারও ইঙ্গিত দেন।

The Iranian regime is in trouble. Bringing in mercenaries is its last best hope.

Riots in dozens of cities and the Basij under siege — Mashed, Tehran, Zahedan. Next stop: Baluchistan.

47 years of this regime; POTUS 47. Coincidence?

Happy New Year to every Iranian in the…

— Mike Pompeo (@mikepompeo) January 2, 2026

পম্পেওর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এর কয়েক দিন আগেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সংশ্লিষ্ট একটি ফারসি ভাষার এক্স অ্যাকাউন্ট থেকে বিক্ষোভকারীদের প্রকাশ্যে উৎসাহিত করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে ইরানিদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দাবি করা হয় যে, তাদের এজেন্টরা বিক্ষোভকারীদের মাঝেই মিশে আছে।

ইরান কর্তৃপক্ষও এই অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ অভিযোগ করেছেন যে, বিদেশি এজেন্টরা জনগণের বৈধ বিক্ষোভকে সহিংস নগর সংঘর্ষে রূপান্তরের অপচেষ্টা চালাচ্ছে।

এদিকে, ইরানে চলমান অস্থিরতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ক্রমশ কঠোর হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে বলেন, "যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং তাদের হত্যা করে," তবে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।

ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছে তেহরান। চিঠিতে ট্রাম্পের বিরুদ্ধে "সহিংসতা, অস্থিরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি" দেওয়ার অভিযোগ এনেছে ইরান। তারা বিশ্ব সংস্থাকে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানোর এবং ওয়াশিংটনকে "সব ধরনের হুমকি বা বলপ্রয়োগ" থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের কথা স্বীকার করলেও সতর্ক করে দিয়েছেন যে, কোনো ধরনের সহিংসতা এবং বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না।

উল্লেখ্য, গত বছর ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় ইসরায়েলের সাথে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালানো হয়। ওয়াশিংটনের দাবি ছিল, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই এই হামলা। যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য থাকার কথা অস্বীকার করে আসছে।

পরবর্তীতে ইসরায়েলের চ্যানেল ১৩ এক প্রতিবেদনে জানায়, ওই অভিযানের আগে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করার উদ্দেশ্যে মোসাদ প্রায় ১০০ জন বিদেশি এজেন্টকে ইরানের ভেতরে মোতায়েন করেছিল।
 

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ইসরায়েল / সরকারবিরোধী আন্দোলন / সিআইএ / মাইক পম্পেও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান
  • ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প
  • চীনের সতর্ক কূটনীতি: ইরান যুদ্ধ ঘিরে নেপথ্যে যে ভূমিকা রাখছে বেইজিং
  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • ‘ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’—প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রশ্ন

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net