Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
মাদুরোর ওপর চাপ বাড়াতে ভেনেজুয়েলায় সিআইএ-এর অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
16 October, 2025, 01:55 pm
Last modified: 16 October, 2025, 01:57 pm

Related News

  • ইরানে হামলায় সরকার পরিবর্তনের সম্ভাবনা কম: মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প
  • ইরানে অভ্যুত্থান ঘটাতে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএ
  • যেভাবে সিআইএ-র সাহায্যে ইরানি নেতাদের অবস্থান খুঁজে বের করে হামলা চালায় ইসরায়েল
  • ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন সেনাবাহিনী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

মাদুরোর ওপর চাপ বাড়াতে ভেনেজুয়েলায় সিআইএ-এর অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

নিউ ইয়র্ক টাইমস প্রথমে এই গোপন নির্দেশনার খবর প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে তারা জানায়, ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা নীতি মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
রয়টার্স
16 October, 2025, 01:55 pm
Last modified: 16 October, 2025, 01:57 pm
হোয়াইট হাউসে ওভাল অফিসে মারিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার তিনি বিষয়টি নিশ্চিত করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ অনুমোদন দিয়েছেন। 

নিউ ইয়র্ক টাইমস প্রথমে এই গোপন নির্দেশনার খবর প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে তারা জানায়, ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা নীতি মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রশাসন মাদুরোকে গ্রেপ্তার ও মাদকব্যবসার অভিযোগে দোষী সাব্যস্ত করার জন্য তথ্যের বিনিময়ে ৫০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই নতুন ক্ষমতা সিআইএকে ভেনেজুয়েলায় প্রাণঘাতী অভিযান চালানোর পাশাপাশি ক্যারিবিয়ান অঞ্চলে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার অনুমতি দেবে।

কেন তিনি সিআইএকে ভেনেজুয়েলায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন তা জানতে চাওয়া হলে, ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমি সত্যিই দুটি কারণে অনুমোদন দিয়েছি। প্রথমটি হলো, তারা তাদের কারাগারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে খালি করছে। আমাদের সীমান্ত উন্মুক্ত থাকায় সেখান দিয়ে তারা প্রবেশ করেছে এবং দ্বিতীয় কারণ হলো মাদক।'

তবে ট্রাম্প তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাননি।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র সমুদ্রপথে মাদক শিপমেন্ট আটকাতে অগ্রগতি অর্জন করেছে এবং এখন তারা স্থলপথে নজরদারি আরও কঠোর করেছে। তিনি বলেন, 'আমরা এখন স্থলপথে নজর দিচ্ছি, কারণ সমুদ্রের ওপর আমাদের নিয়ন্ত্রণ অনেক ভালো।' 

তবে রয়টার্স ট্রাম্পের আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়ে নিশ্চিত হতে পারেনি এবং হোয়াইট হাউস প্রেসিডেন্টের মন্তব্যের বিষয়ে আরও তথ্য দিতে অস্বীকার করেছে।

ঐতিহাসিকভাবে, সিআইএ-এর সম্পৃক্ততায় এই ধরনের অভিযানে ভিন্ন ভিন্নভাবে ব্যাপকভাবে পরিচালিত হয়েছে। কখনও তারা সরাসরি প্যারামিলিটারি কার্যক্রমে যুক্ত হয়েছে, কখনও তথ্য সংগ্রহ ও সহায়ক ভূমিকা পালন করেছে। এসব ক্ষেত্রে তাদের শারীরিক উপস্থিতি একেবারেই কম বা প্রায় ছিল না বললেই চলে।

সিআইএ-এর লাতিন আমেরিকায় দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে স্নায়ু যুদ্ধ চলাকালে এবং ২০শ শতকের শেষদিকে দক্ষিণ আমেরিকার কোকেন পাচারের সাম্রাজ্যকে ধ্বংস করতে সহায়তা করেছে সিআইএ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, সিআইএ বহু বছর ধরে মেক্সিকোতে গোপন অভিযান চালাচ্ছে দেশের সবচেয়ে খুঁজে পাওয়া মাদক পাচারিদের ধরার জন্য।

ভেনেজুয়েলার সরকার বলেছে যে, ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির তেলসম্পদ দখল করতে 'ক্ষমতা পরিবর্তনের' অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

ভেনেজুয়েলার পররাষ্ট্র ইয়ভান গিলের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'আমাদের স্থায়ী মিশন আগামীকাল জাতিসংঘে এই অভিযোগ তুলে নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে যুক্তরাষ্ট্র সরকারের জবাবদিহিতা দাবি করবে।'

Related Topics

টপ নিউজ

ভেনেজুয়েলা / নিকোলাস মাদুরো / ভেনেজুয়েলার প্রেসিডেন্ট / ক্ষমতাচ্যুত / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / সিআইএ / অনুমোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ইরানে হামলায় সরকার পরিবর্তনের সম্ভাবনা কম: মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প
  • ইরানে অভ্যুত্থান ঘটাতে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএ
  • যেভাবে সিআইএ-র সাহায্যে ইরানি নেতাদের অবস্থান খুঁজে বের করে হামলা চালায় ইসরায়েল
  • ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন সেনাবাহিনী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net