Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ইন্টেল প্রসেসরের ম্যাকবুকের জন্য ওএস আপডেট বন্ধ করছে অ্যাপল

আন্তর্জাতিক

ফোর্বস
11 June, 2025, 05:10 pm
Last modified: 11 June, 2025, 05:14 pm

Related News

  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী
  • একটু হলেই ইতিহাসের সবচেয়ে দামি কোম্পানি হতো এনভিডিয়া

ইন্টেল প্রসেসরের ম্যাকবুকের জন্য ওএস আপডেট বন্ধ করছে অ্যাপল

২০২০ সালের ম্যাকবুক এয়ার, যেটি ইন্টেল চিপে চলত, সেটির সাপোর্ট পুরোপুরি শেষ হচ্ছে।
ফোর্বস
11 June, 2025, 05:10 pm
Last modified: 11 June, 2025, 05:14 pm
অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স ২০২৩-এ প্রদর্শিত নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ। সূত্র: জশ এডেলসন/এএফপি

অ্যাপলপ্রেমীদের জন্য বড় এক সপ্তাহ অপেক্ষা করছে। চলতি সপ্তাহে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স । যেখানে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ এবং ম্যাকবুক প্রো প্রতিটি ডিভাইসেই দেখা মিলবে নতুনত্বের ছোঁয়া। তবে এই আয়োজনের মাঝেই দুঃসংবাদ নিয়ে এসেছে অ্যাপল। নতুন ম্যাক অপারেটিং সিস্টেমে আর জায়গা পাচ্ছে না জনপ্রিয় কিছু ক্লাসিক ম্যাকবুক প্রো।

শেষ মুহূর্তের ঘোষণা

সোমবার সম্মেলনের উদ্বোধনী দিনে 'প্ল্যাটফর্মস স্টেট অব দ্য ইউনিয়ন' সেশনে অ্যাপল আনুষ্ঠানিকভাবে জানায়,ম্যাকওএস-এর পরবর্তী সংস্করণ 'ম্যাকওএস ২৬' হবে ইন্টেলচালিত ম্যাকগুলোর জন্য শেষ আপডেট। এরপরের সংস্করণ 'ম্যাকওএস ২৭'-এ ইন্টেলভিত্তিক কোনো ম্যাক আর সাপোর্ট পাবে না।

ম্যাকওএস ২৬ সাপোর্ট করবে এমন তালিকায় যেসব মডেল রয়েছে: ২০১৯ সালের ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো, ২০২০ সালের ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো (ফোর থান্ডারবোল্ট পোর্টসহ), ২০২০ সালের ২৭ ইঞ্চির আইম্যাক , ২০১৯ সালের ম্যাক প্রো।

 এগুলোতে তিন বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট দেওয়া হলেও, নতুন ফিচার, স্পটলাইটের আধুনিকায়ন, গ্লাস ইউআই বা কনটিনিউটি ফিচার আর দেখা যাবে না।

কী হারাবেন পুরনো ম্যাক ব্যবহারকারীরা?

প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান তার পাওয়ার অন নিউজলেটারে লেখেন, অ্যাপল এবারের কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে প্রাধান্য দিচ্ছে। তবে এই ফিচার চালাতে প্রয়োজন অনেক বেশি প্রসেসিং শক্তি, যা পুরনো ইন্টেল ম্যাকগুলোর পক্ষে সামলানো কঠিন।

তাই অনেক অ্যাপ ডেভেলপারও ইতিমধ্যে ইন্টেল-ভিত্তিক ম্যাকের জন্য সাপোর্ট বন্ধ করে দিচ্ছেন। নতুন সফটওয়্যার ও ফিচার মূলত তৈরি হচ্ছে অ্যাপল সিলিকনের এআরএম চিপের জন্য। সময়ের সাথে তাল মেলাতে না পেরে পিছিয়ে যাচ্ছে ক্লাসিক ম্যাক।

নতুন নাম, নতুন যুগ: 'ম্যাকওএস তাহো'

পরবর্তী সংস্করণের নাম হতে যাচ্ছে 'ম্যাকওএস ২৬: তাহো'। এটি অ্যাপল সিলিকনচালিত ডিভাইসের জন্য নতুন ইউআই, স্মার্ট ফিচার এবং উন্নত পারফরম্যান্স নিয়ে হাজির হবে।

২০২০ সালে অ্যাপল নিজস্ব এম১ চিপ উন্মোচনের মাধ্যমে বড় এক পরিবর্তন আনে। ব্যাটারি লাইফ, কর্মক্ষমতা, এবং নিরাপত্তায় এটি ইন্টেলচালিত ম্যাক থেকে অনেক এগিয়ে।

পুরনো ল্যাপটপগুলোর ভবিষ্যৎ

ম্যাকবুক প্রো-এর সাপোর্টের সময়সীমা ২০১৯ সালের মডেল পর্যন্ত বিস্তৃত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তখনো ম্যাক x৮৬ ভিত্তিক ইন্টেল চিপে চলত। এম১ ম্যাক প্রথম আসে ২০২০ সালের শেষদিকে।

২০২০ সালের ম্যাকবুক এয়ার, যেটি ইন্টেল চিপে চলত, সেটির সাপোর্ট পুরোপুরি শেষ হচ্ছে। ফলে শুধুমাত্র অ্যাপল সিলিকনচালিত ম্যাকবুক এয়ারই থাকবে সাপোর্টের আওতায়।

তবে ম্যাকবুক প্রো-এর ক্ষেত্রে বিষয়টি এখনও পরিষ্কার নয়। নিরাপত্তা আপডেট হয়তো কিছুদিন চলবে, তবে নতুন অ্যাপ বা ফিচার আপডেট কতটুকু মিলবে, তা সময়ই বলে দেবে।

ম্যাকবুক প্রো কি ইতিমধ্যেই সাপোর্ট হারাচ্ছে?

অনেক ব্যবহারকারী ইতিমধ্যে জনপ্রিয় সফটওয়্যারে "আনসাপোর্টেড" বার্তা পাচ্ছেন। অ্যাডোবি ফটোশপসহ অনেক অ্যাপ এখন এতটাই চাহিদাসম্পন্ন যে, ইন্টেল ম্যাক সেগুলো চালাতে হিমশিম খাচ্ছে।

দুর্ভাগ্যবশত, কোনো ল্যাপটপই চিরকাল স্থায়ী হতে পারে না। যদিও ম্যাকের জন্য অ্যাপল আপডেট সময়কাল নির্ধারণ করেনা । তবে ছয় বছরের মতো সময় আপডেট পাওয়া যাবে এমনটা আশা করাই যায়। কিন্তু অনেকের কাছে ব্যয়বহুল অ্যাপল পণ্যের জন্য এই সময়টি কম মনে হতে পারে। 

২০২০ সালে ইন্টেল থেকে এআরএম-এ যাওয়ার সিদ্ধান্ত বেশ শক্তিশালী হলেও পুরনো ব্যবহারকারীদের জন্য এটি সীমিত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। ম্যাকবুক এয়ার-এর মতোই ম্যাকবুক প্রো-এরও দ্রুতই বিদায় ঘণ্টা বাজবে। যদিও পেশাদারদের জন্য এই ডিভাইস আরও এক-দুই বছর সাপোর্ট পাবে বলেই আশা। তবু স্পষ্ট হয়ে উঠছে, অনেকের চেনা ও ভালোবাসার ক্লাসিক ম্যাকবুক প্রো তার সফরের শেষ প্রান্তে পৌঁছে গেছে।


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

অ্যাপল / ম্যাকবুক / আপডেট / অপারেটিং সিস্টেম আপডেট / ম্যাক বুক প্রো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী
  • একটু হলেই ইতিহাসের সবচেয়ে দামি কোম্পানি হতো এনভিডিয়া

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net