Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
একটু হলেই ইতিহাসের সবচেয়ে দামি কোম্পানি হতো এনভিডিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
04 July, 2025, 12:50 pm
Last modified: 04 July, 2025, 01:17 pm

Related News

  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে বাজেটে
  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

একটু হলেই ইতিহাসের সবচেয়ে দামি কোম্পানি হতো এনভিডিয়া

এর আগে গত বছর অক্টোবরে অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তকমা পায় এনভিডিয়া, যদিও তা ছিল সাময়িক।
রয়টার্স
04 July, 2025, 12:50 pm
Last modified: 04 July, 2025, 01:17 pm
ছবি: রয়টার্স

অল্প সময়ের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হওয়ার সম্ভাবনায় পৌঁছে গেলেও দিনশেষে সেই রেকর্ড স্পর্শ করতে পারেনি মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। 

এর আগে গত বছর অক্টোবরে অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তকমা পায় এনভিডিয়া, যদিও তা ছিল সাময়িক।

গত বৃহস্পতিবার এনভিডিয়ার বাজারমূল্য এক পর্যায়ে ৩ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। 

দিনের শুরুতে এনভিডিয়ার শেয়ার ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬০ দশমিক ৯৮ ডলারে। এসময় তাদের বাজারমূল্য ছুঁয়ে ফেলে অ্যাপলের ২০২৪ সালের ডিসেম্বরের রেকর্ড—যা ছিল ৩ দশমিক ৯১৫ ট্রিলিয়ন ডলার।

কিন্তু দিন শেষে শেয়ার মূল্য কিছুটা কমে ১৫৯ দশমিক ৬০ ডলারে দাঁড়ালে এনভিডিয়ার মোট বাজারমূল্য হয় ৩ দশমিক ৮৯ ট্রিলিয়ন ডলার—যা অ্যাপলের রেকর্ডের তুলনায় সামান্য কম।

এনভিডিয়ার নতুন এআই চিপগুলো বড় বড় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণে ভালো ফল দিচ্ছে। এ কারণে কোম্পানিটির চিপের চাহিদা বেড়েছে, আর তাতেই বাড়ছে শেয়ারের দাম।

বর্তমানে ওয়াল স্ট্রিটে দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যধারী কোম্পানি মাইক্রোসফট, যার বাজারমূল্য ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, ৩ দশমিক ১৯ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে অ্যাপলে তৃতীয় অবস্থানে রয়েছে।

গত চার বছরে এনভিডিয়ার শেয়ারমূল্য বেড়েছে প্রায় আটগুণ—২০২১ সালে ৫০০ বিলিয়ন ডলার থেকে এখন প্রায় ৪ ট্রিলিয়নে। এলএসইজি-এর তথ্য অনুযায়ী, এখন এনভিডিয়ার বাজারমূল্য কানাডা ও মেক্সিকোর মোট স্টক মার্কেটের সম্মিলিত মূল্য ছাড়িয়ে গেছে, এমনকি যুক্তরাজ্যের সব পাবলিক কোম্পানির সম্মিলিত মূল্য থেকেও বেশি।

গত ৪ এপ্রিল এনভিডিয়ার শেয়ারের দরপতনের পর থেকে এখন পর্যন্ত তা ৬৮ শতাংশ বেড়েছে। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণায় ওয়াল স্ট্রিট বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে হোয়াইট হাউস থেকে বাণিজ্যচুক্তির আশা তৈরি হওয়ায় এনভিডিয়াসহ মার্কিন শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে।

১৯৯৩ সালে সিইও জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত নভিডিয়া ছোট একটি গেমিং কোম্পানি থেকে এখন ওয়াল স্ট্রিটে এআই খাতের প্রধান সূচক হিসেবে প্রতিষ্ঠিত।

তবে বছর শুরুর দিকে চীনা স্টার্টআপ ডিপসিক-এর একটি অল্পদামি কিন্তু শক্তিশালী এআই মডেল বাজারে আনা বিনিয়োগকারীদের মাঝে শঙ্কা তৈরি করেছিল—তারা আশঙ্কা করছিল কোম্পানিগুলো হয়তো এনভিডিয়ার মতো হাই-এন্ড প্রসেসরে বিনিয়োগ কমিয়ে দিতে পারে। তবে সেই শঙ্কা কাটিয়ে এনভিডিয়া আবারও বিনিয়োগকারীদের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Related Topics

টপ নিউজ

এনভিডিয়া / কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) / মাইক্রোসফট / অ্যাপল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে বাজেটে
  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net