Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
আইফোন ১৬ সিরিজ বাজারে আনল অ্যাপল; কী থাকছে নতুন?

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
10 September, 2024, 11:25 am
Last modified: 10 September, 2024, 11:44 am

Related News

  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?

আইফোন ১৬ সিরিজ বাজারে আনল অ্যাপল; কী থাকছে নতুন?

আইফোন ১৬ এবং ১৬ প্লাসের দাম পড়বে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার। আর আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের দাম পড়বে যথাক্রমে ৯৯৯ ডলার ও ১১৯৯ ডলার।
টিবিএস রিপোর্ট
10 September, 2024, 11:25 am
Last modified: 10 September, 2024, 11:44 am
ছবি: অ্যাপল

প্রতীক্ষিত ১৬ সিরিজের নতুন ফোন উন্মোচন করেছে অ্যাপল। আগের সিরিজের মতো নতুন সিরিজেও এবার থাকছে চারটি মডেল—আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। 

১৫ সিরিজ থেকে এবার পরিবর্তন এসেছে ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ও প্রসেসরে এবং যুক্ত হয়েছে নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ফিচার। এবারের আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলেই অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত থাকবে, যেখানে আগে এই সুবিধা শুধু আইফোন ১৫ প্রো মডেলে সীমাবদ্ধ ছিল। 

সোমবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনো পার্কে আয়োজিত 'ইটস গ্লোটাইম' ইভেন্টের মাধ্যমে নতুন সিরিজের এ ফোন উন্মোচন করা হয়। ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। 

আইফোন ১৬ প্রো সিরিজে উল্লেখযোগ্য আপডেটের মধ্যে একটি হলো ডিসপ্লে আকারের পরিবর্তন। যেখানে আইফোন ১৫ প্রো মডেলে ডিসপ্লে ছিল ৬.১ ইঞ্চি, সেখানে নতুন আইফোন ১৬ প্রো-তে ডিসপ্লে সাইজ ৬.৩ ইঞ্চি। আর প্রো ম্যাক্স মডেলে আগের ৬.৭ ইঞ্চির ডিসপ্লের পরিবর্তে থাকছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে।

ছবি: অ্যাপল

২০২০ সালে আইফোন ১২ প্রো ও প্রো ম্যাক্সের পর এবারই প্রথম আইফোনের স্ক্রিন আকারে পরিবর্তন আনা হলো। এর ফলে আইফোন ১৬ প্রো ম্যাক্স হতে যাচ্ছে এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে বড় আইফোন।

প্রসেসর হিসেবে এবার থাকছে তিন ন্যানোমিটার ট্রানজিস্টরের এ১৮ বায়োনিক চিপ, প্রসেসরটিকে 'অ্যাপল ইন্টেলিজেন্স' সমর্থনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই চিপে বিল্ট-ইন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কম্পিউটিং কোরের সংখ্যা আগের তুলনায় বেশি, পাশাপাশি উন্নত নিউরাল ইঞ্জিনও আছে। এই চিপসেটটি তৈরি করেছে টিএসএমসি, যা এআই এবং মেশিন লার্নিংসহ উন্নত প্রযুক্তির ব্যবহার আরও সহজ করে তুলবে।

অ্যাপলের দাবি, নতুন এ চিপের কারণে আইফোনের পারফরম্যান্স এবং ব্যাটারি ক্ষমতারও দারুণ উন্নতি ঘটেছে, যা গেমিং এবং অন্যান্য উচ্চক্ষমতাসম্পন্ন কাজের জন্য বেশ উপযোগী। চিপটির জিপিইউ পারফরমেন্স অবশ্য আগের এ১৭ চিপের মতোই। অপারেটিং সিস্টেম হিসেবে আইফোন ১৬ সিরিজে থাকছে আইওএস ১৮।

১৬ সিরিজের ফোনগুলোতে একটি ফিজিক্যাল 'ক্যামেরা কন্ট্রোল বাটন' রয়েছে। অ্যাপল জানিয়েছে, এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা এক ক্লিকেই ক্যামেরা চালু করা, ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা শুরু করতে পারবেন। নতুন এ ক্যামেরা বাটনের সাহায্যে ব্যবহারকারীরা কোনো রেস্টুরেন্টের ছবি তুলে সেটার তথ্য কিংবা কুকুরের দিকে ক্যামেরা তাক করে তার প্রজাতি সম্পর্কেও জানতে পারবেন। তাছাড়া এটি টাচ সেন্সিটিভও হবে। অর্থাৎ এর সাহায্যে জুম ইন-আউট করার জন্য বাম এবং ডানদিকে সোয়াইপ করা যাবে।

ছবি: অ্যাপল

আইফোন ১৬ প্রো মডেলে ৪কে রেজোলিউশনে সর্বোচ্চ ১২০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও ধারণ করা যাবে। ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা এবং ২এক্স অপটিক্যাল জুম, ব্যবহারকারীদের নতুন ক্যামেরার অভিজ্ঞতা দেবে। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে কাছের ম্যাক্রো শট থেকে শুরু করে দূরের প্রশস্ত দৃশ্য ধারণ করা যাবে। সব মিলিয়ে, এটি যেন আপনার পকেটে চারটি লেন্স থাকার মতো সুবিধা। এছাড়া, স্প্যাশিয়াল ক্যাপচার ফিচারের মাধ্যমে আপনি থ্রিডি ফটো ও ভিডিও ধারণ করতে পারবেন, যা অ্যাপল ভিশন প্রো দিয়ে দেখা যাবে।

আইফোন ১৬ এবং ১৬ প্লাসের দাম পড়বে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার। আর আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের দাম পড়বে যথাক্রমে ৯৯৯ ডলার ও ১১৯৯ ডলার। এই সিরিজে পাঁচটি রঙে ফোনগুলো পাওয়া যাবে— কালো, সাদা, গোলাপি, টিল, এবং আলট্রামারিন। প্রি-অর্ডার শুরু হবে ১৩ সেপ্টেম্বর এবং বাজারে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর থেকে। 

Related Topics

টপ নিউজ

অ্যাপল / আইফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net