Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
‘প্র্যাঙ্ক’-এর নামে সহকর্মীর প্যান্ট টেনে নামানোয় দক্ষিণ কোরিয়ায় নারীর জরিমানা

আন্তর্জাতিক

বিবিসি
10 June, 2025, 11:05 am
Last modified: 10 June, 2025, 11:04 am

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার

‘প্র্যাঙ্ক’-এর নামে সহকর্মীর প্যান্ট টেনে নামানোয় দক্ষিণ কোরিয়ায় নারীর জরিমানা

অভিযুক্ত নারীর দাবি—ঘটনাটি নিছক মজার ছলে করা একটি প্র্যাঙ্ক। তবে আদালত সেটি নাকচ করে জানায়, এ ধরনের কাজ ‘প্র্যাঙ্ক’ নয়, যৌন হয়রানির আওতায় পড়ে।
বিবিসি
10 June, 2025, 11:05 am
Last modified: 10 June, 2025, 11:04 am
ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার এক আদালত যৌন হয়রানির অভিযোগে এক নারীকে প্রায় ২ হাজার ১০০ ডলারের জরিমানা করেছে। ওই নারী সহকর্মীর প্যান্টসহ ভুলবশত অন্তর্বাসও খুলে দিয়েছিলেন বলে জানা গেছে।

জরিমানার পাশাপাশি তাকে আট ঘণ্টার যৌন সহিংসতা প্রতিরোধ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে গত বছরের অক্টোবরে, উত্তর-পূর্বাঞ্চলীয় গাংওন প্রদেশের একটি রেস্তোরাঁর রান্নাঘরে। অভিযুক্ত নারীর বয়স ৫০-এর কোঠায়, ভুক্তভোগী সহকর্মী তখন বিশের কোঠায় ছিলেন।

চুনচন জেলা আদালত শনিবার রায়ে জানায়, অভিযুক্ত নারী দাবি করেছিলেন—ঘটনাটি নিছক মজার ছলে করা একটি প্র্যাঙ্ক। তবে আদালত সেটি নাকচ করে জানায়, এ ধরনের কাজ 'প্র্যাঙ্ক' নয়, এটি যৌন হয়রানির আওতায় পড়ে।

রায়ে আরও বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে আগের কোনো অপরাধের রেকর্ড নেই এবং তিনি ভুক্তভোগী ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে অনুতপ্ত বলে আদালত তা শাস্তি নির্ধারণে বিবেচনায় নিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় সহকর্মীর প্যান্ট টেনে নামানো—যা 'প্যান্টসিং' বা 'ডিব্যাগিং' নামে পরিচিত—কখনও কখনও মজার ছলে করা হলেও, এটি নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই একে অপমানজনক ও নিপীড়নমূলক আচরণ হিসেবে দেখেন।

২০১৯ সালে অলিম্পিক স্বর্ণপদকজয়ী শর্ট ট্র্যাক স্কেটার লিম হিউ-জুন এক পুরুষ সতীর্থের প্যান্ট খুলে দেওয়ায় এক বছরের জন্য বরখাস্ত হন। ২০২১ সালে উত্তর জিওল্লা প্রদেশে একদল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছোট এক শিশুর প্যান্ট টেনে নামালে, সেটিও পুলিশের তদন্তের আওতায় আসে।

তবে, এই ঘটনাটি নিয়ে অনলাইনে মতভেদও দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, 'এটা তো নিছক এক প্র্যাঙ্ক ছিল, শাস্তিটা বেশি হয়ে গেছে।' তবে আরেকজন লিখেছেন, 'এ ধরনের কাজ কি প্র্যাঙ্ক বলা যায়? শাস্তিটা একেবারে যথাযথ হয়েছে।'

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / প্র্যাঙ্ক / প্যান্টসিং / ডিব্যাগিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net