Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
কঙ্গোর উদ্ধার কার্যক্রমের ভিডিও দেখিয়ে দ. আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ কৃষক’ হত্যার অভিযোগ তোলেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
23 May, 2025, 10:55 am
Last modified: 23 May, 2025, 11:39 am

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • হরমুজ প্রণালির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে ভুল হিসাব ট্রাম্প প্রশাসনের, বুঝতে পারেনি ইরানের মনোভাব
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে আছেন, কিন্তু 'গুরুতর আহত': ট্রাম্প

কঙ্গোর উদ্ধার কার্যক্রমের ভিডিও দেখিয়ে দ. আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ কৃষক’ হত্যার অভিযোগ তোলেন ট্রাম্প

বুধবার হোয়াইট হাউসে রামাফোসার সঙ্গে এক উত্তপ্ত বৈঠকে টেলিভিশন ট্রাম্প হঠাৎ করে একটি ভিডিও চালিয়ে বলেন, এটি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে ‘গণহত্যার প্রমাণ’।একটি প্রিন্ট করা প্রতিবেদন ও ছবি দেখিয়ে বলেন, ‘এরা সবাই শ্বেতাঙ্গ কৃষক, যাদের কবর দেওয়া হচ্ছে।’ 
রয়টার্স
23 May, 2025, 10:55 am
Last modified: 23 May, 2025, 11:39 am
ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ছবি দেখিয়ে দাবি করেন, এটি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যার প্রমাণ। তবে তার এ দাবি সঠিক নয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বাস্তবে ছবিটি ছিল কঙ্গোর গোমা শহরে সংঘটিত সংঘর্ষের পর মৃতদেহ উদ্ধার কার্যক্রমের একটি দৃশ্য।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ওয়াশিংটন সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে। ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ আফ্রিকার জমি আইন ও শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলে সমালোচনা করে আসছিলেন।

বুধবার হোয়াইট হাউসে রামাফোসার সঙ্গে এক উত্তপ্ত বৈঠকে টেলিভিশন ট্রাম্প হঠাৎ করে একটি ভিডিও চালিয়ে বলেন, এটি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে 'গণহত্যার প্রমাণ'। ট্রাম্প পরে বেশ কিছু প্রিন্ট করা প্রতিবেদন ও ছবি দেখাতে শুরু করেন, যেগুলো তিনি দাবি করেন—এরা সবাই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষক, যাদের কবর দেওয়া হচ্ছে। তিনি বারবার বলতে থাকেন, 'মৃত্যু, মৃত্যু, মৃত্যু—ভয়াবহ মৃত্যু।'

তবে রয়টার্স জানায়, ছবিটি তাদের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ইউটিউব ভিডিওর স্ক্রিনগ্র্যাব। তাদের ফ্যাক্ট-চেক দলও বিষয়টি নিশ্চিত করেছে। 

কঙ্গোর গোমা শহরে এম২৩ বিদ্রোহী ও সরকারি বাহিনীর (এফএআরডিসি) সংঘর্ষে নিহতদের মৃতদেহ বহন করছেন মানবিক সহায়তাকর্মীরা। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ধারণকৃত ভিডিও ফুটেজের একটি ফ্রেমগ্র্যাব। ছবি: রয়টার্স

আসল ভিডিওতে দেখা যায়, রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের হামলার পর গোমা শহরে মানবিক সংস্থার কর্মীরা মরদেহের ব্যাগ তুলছেন। এই ভিডিও ধারণ করেন রয়টার্সের ভিডিও সাংবাদিক দাফার আল কাটান্তি। তিনি বলেন, 'সেদিন সাংবাদিকদের ঢোকা ছিল কঠিন। আমাকে এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সরাসরি সমঝোতা করতে হয়েছিল এবং আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে সমন্বয় করে ভিডিও ধারণ করতে হয়।'

আল কাটান্তি বলেন, 'বিশ্ববাসীর সামনে প্রেসিডেন্ট ট্রাম্প আমার ভিডিও ব্যবহার করেছেন, যা আমি কঙ্গোতে ধারণ করেছি—তাতে বোঝাতে চেয়েছেন যে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের হাতে খুন হচ্ছেন। বিষয়টি দেখে আমি বিস্মিত।' 

ট্রাম্প যেই পোস্টটি রামাফোসার সামনে উপস্থাপন করেন, সেটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ডানপন্থী অনলাইন ম্যাগাজিন 'এমেরিকান থিঙ্কার'। পোস্টটিতে ছবি সম্পর্কে ক্যাপশন না থাকলেও এটি 'ইউটিউব স্ক্রিনগ্র্যাব' হিসেবে চিহ্নিত ছিল এবং একটি ইউটিউব ভিডিওর লিঙ্ক সংযুক্ত ছিল, যেখানে রয়টার্সের ক্রেডিট দেওয়া হয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া চাইলে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তবে এমেরিকান থিঙ্কার-এর ব্যবস্থাপনা সম্পাদক ও পোস্টটির লেখক আন্দ্রেয়া উইডবার্গ জানান, ট্রাম্প ছবিটি ভুলভাবে চিহ্নিত করেছেন। যদিও পোস্টে দক্ষিণ আফ্রিকার সরকারকে 'দুর্নীতিগ্রস্ত, জাতিগত বিষয়ে অতি-আসক্ত মার্কসবাদী সরকার' বলা হয়েছে, এবং তাতে 'শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের ওপর বাড়তে থাকা চাপ' নিয়েও মন্তব্য ছিল।

তবে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনা আন্তর্জাতিক কূটনৈতিক পরিবেশে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সংবাদমাধ্যমের নিরপেক্ষতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের নজির স্থাপন করে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শ্বেতাঙ্গ গণহত্যা / দক্ষিণ আফ্রিকা / কঙ্গো / ভুল তথ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • হরমুজ প্রণালির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে ভুল হিসাব ট্রাম্প প্রশাসনের, বুঝতে পারেনি ইরানের মনোভাব
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে আছেন, কিন্তু 'গুরুতর আহত': ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net