Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
রাশিয়ার সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বহাল রাখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
27 July, 2025, 10:05 am
Last modified: 27 July, 2025, 10:11 am

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

রাশিয়ার সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বহাল রাখতে চান ট্রাম্প

‘নিউ স্টার্ট’ নামের এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এর আওতায় দুটি দেশই সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত ওয়ারহেড, ৭০০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বোমারু বিমানে মোতায়েন করতে পারে।
রয়টার্স
27 July, 2025, 10:05 am
Last modified: 27 July, 2025, 10:11 am
২০১৯ সালের ২৮ জুন জাপানের ওসাকায় জি২০ শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন সীমিত রাখার যে চুক্তি ২০১০ সালে স্বাক্ষরিত হয়েছিল—সেটি বহাল রাখতে তিনি আগ্রহী। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া এ চুক্তির ভবিষ্যৎ নিয়ে এটাই ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম সরাসরি অবস্থান।

হোয়াইট হাউস ত্যাগ করে স্কটল্যান্ড সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'এই ধরনের চুক্তির মেয়াদ শেষ হওয়াটা আপনি চাইবেন না। আমরা এ নিয়ে কাজ শুরু করেছি।'

তিনি আরও বলেন, 'যখন আপনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বাধা তুলে দেন, তখন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়।'

'নিউ স্টার্ট' নামের এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এর আওতায় দুটি দেশই সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত ওয়ারহেড, ৭০০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বোমারু বিমানে মোতায়েন করতে পারে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২১ সালে চুক্তিটির মেয়াদ পাঁচ বছর বাড়ান। তবে চুক্তির শর্ত অনুযায়ী, এটি পুনরায় বাড়ানোর সুযোগ নেই। ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তির মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেছিলেন। বরং তিনি চীনকেও অন্তর্ভুক্ত করে একটি নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, যেটি চীন প্রত্যাখ্যান করে।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বরাবরই সক্রিয় অবস্থান দেখিয়েছেন ট্রাম্প। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি বলেছিলেন, পারমাণবিক অস্ত্র সীমিতকরণ বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসতে তিনি আগ্রহী।

বিশ্লেষকদের মতে, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশই আরও বেশি সংখ্যক কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারবে। একইসঙ্গে পরস্পরের অভিপ্রায় বোঝা কঠিন হয়ে পড়বে—যা পারমাণবিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়ে দেবে।

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক বর্তমানে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে সংকটময় অবস্থায় রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে ঘিরে রুশ প্রেসিডেন্ট পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি এবং তার তৈরি নতুন ধরনের অস্ত্রব্যবস্থার কারণেই পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / ট্রাম্প-পুতিন / পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি / পারমাণবিক ওয়ারহেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net