Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে এরদোয়ান ও সিসিকে আমন্ত্রণ ট্রাম্পের 

আন্তর্জাতিক

আল জাজিরা
17 January, 2026, 11:10 pm
Last modified: 17 January, 2026, 11:13 pm

Related News

  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরানে নতুন করে হামলা চালাতে বিলম্ব করব, ‘সম্ভবত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত’: ট্রাম্প
  • শান্তি প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ ও মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান

গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে এরদোয়ান ও সিসিকে আমন্ত্রণ ট্রাম্পের 

ট্রাম্পের পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন এরদোয়ান। চিঠিতে ট্রাম্প তাকে বোর্ডের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হওয়ার আমন্ত্রণ জানান। 
আল জাজিরা
17 January, 2026, 11:10 pm
Last modified: 17 January, 2026, 11:13 pm
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য গঠিত 'বোর্ড অব পিস' বা শান্তি বোর্ডে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আঙ্কারা ও কায়রো সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

হোয়াইট হাউস গতকাল শুক্রবার জানিয়েছে, এই বোর্ড ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার অধীনে গাজায় অস্থায়ী শাসনব্যবস্থা তদারকি করবে।  

ট্রাম্পের পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন এরদোয়ান। চিঠিতে ট্রাম্প তাকে বোর্ডের 'প্রতিষ্ঠাতা সদস্য' হওয়ার আমন্ত্রণ জানান। 

তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন্সের পরিচালক বুরহানেত্তিন দুরান আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে বোর্ডে যোগ দিতে ট্রাম্প যে আমন্ত্রণ পাঠিয়েছেন, তা পর্যালোচনা করা হচ্ছে।

হোয়াইট হাউস শুক্রবার বোর্ডের কয়েকজন সদস্যের নাম ঘোষণা করে। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প নিজেই।

এই বোর্ড গঠনের বিষয়টি ট্রাম্পের গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার অংশ, যা গত বছরের অক্টোবরে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের নিয়ে গঠিত সংস্থা গাজা পরিচালনা করবে। আর এই বোর্ড একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই শাসনব্যবস্থা তদারকি করবে।

গাজায় যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে গত বৃহস্পতিবার 'বোর্ড অব পিস' গঠনের ঘোষণা দেন ট্রাম্প। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে 'বোর্ড অব পিস' গঠিত হয়েছে। এই বোর্ডের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।'

তিনি আরও বলেন, 'আমি নিশ্চিতভাবে বলতে পারি এটি যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সবচেয়ে মহান এবং মর্যাদাপূর্ণ বোর্ড।'

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের বর্বরোচিত হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলি তাণ্ডবে এখন পর্যন্ত ৭১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩০০ জনের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। এর মধ্যে তারা ৪৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে ১ হাজার ২০০–এর বেশি মানুষকে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / গাজা / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরানে নতুন করে হামলা চালাতে বিলম্ব করব, ‘সম্ভবত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত’: ট্রাম্প
  • শান্তি প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ ও মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net