Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাক সেনাপ্রধানকে উত্তেজনা প্রশমনে রুবিওর সহায়তার প্রস্তাব

আন্তর্জাতিক

ডন; জিও টিভি; দ্য হিন্দু
10 May, 2025, 01:20 pm
Last modified: 10 May, 2025, 01:35 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাক সেনাপ্রধানকে উত্তেজনা প্রশমনে রুবিওর সহায়তার প্রস্তাব

দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে উত্তেজনা কমানো এবং সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের ওপর গুরুত্ব দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ডন; জিও টিভি; দ্য হিন্দু
10 May, 2025, 01:20 pm
Last modified: 10 May, 2025, 01:35 pm
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ শনিবার (১০ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে উত্তেজনা কমানো এবং সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, 'পররাষ্ট্রমন্ত্রী রুবিও জোর দিয়ে বলেছেন, দুই পক্ষের উচিত উত্তেজনা কমানোর উপায় খোঁজা এবং সরাসরি যোগাযোগ ফের চালু করা।'

বিবৃতিতে আরও বলা হয়, 'ভবিষ্যতে যাতে বিরোধ না বাড়ে, সেজন্য গঠনমূলক আলোচনার ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত।'

আলোচনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, ভারত সবসময়ই পরিমিত ও দায়িত্বশীল আচরণ করে এবং এই অবস্থান এখনও অটুট রয়েছে।

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি লেখেন, 'আজ সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছে। ভারতের অবস্থান সবসময়ই পরিমিত ও দায়িত্বশীল ছিল এবং তা এখনও অব্যাহত রয়েছে।'

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন রুবিও

এর আগে, মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, 'পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন।'

বিবৃতিতে আরও বলা হয়, রুবিও উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খোঁজার আহ্বান জানান এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেন।

উল্লেখ্য, আজ শনিবার ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ একাধিক ঘাঁটি লক্ষ্য করে  সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান।

দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ চলছে।

সংঘর্ষের সূত্রপাত বুধবার—ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এলাকায় পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর পর। এরপর থেকেই নিয়ন্ত্রণ রেখা (এলওসি) জুড়ে চলছে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সরাসরি গোলাবর্ষণ। 

এই সংঘর্ষে ইতিমধ্যে ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, আজকের হামলায় বিয়াস অঞ্চলে অবস্থিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। ভারতের পশ্চিম পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটি এবং কাশ্মীরের উধামপুর বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।

পাকিস্তানের তথ্যমন্ত্রী এক্সে দেওয়া পোস্টে জানান, এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'। 

এই হামলা চালানোর ঠিক আগেই মাঝরাতে পাক আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান / ভারত-পাকিস্তান উত্তেজনা / ভারত-পাকিস্তান সংঘাত / পাকিস্তান / মার্কো রুবিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net