Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
তিন মাসে বিএটি বাংলাদেশের ৯ হাজার ৫৯৭ কোটি টাকার ব্যবসা, সিগারেট বিক্রি কমেছে ৫৩৮ কোটি শলাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2025, 07:55 pm
Last modified: 10 May, 2025, 07:58 pm

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • চট্টগ্রামে অবৈধ সিগারেটের বাণিজ্য: বছরে ৪,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি
  • ৯ মাসে বিএটি বাংলাদেশ থেকে সরকারের রাজস্ব আয় ২৭,১৯৬ কোটি টাকা, বেড়েছে ১৪ শতাংশ
  • দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে
  • সাভার কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ

তিন মাসে বিএটি বাংলাদেশের ৯ হাজার ৫৯৭ কোটি টাকার ব্যবসা, সিগারেট বিক্রি কমেছে ৫৩৮ কোটি শলাকা

তবে রপ্তানি খাতে কোম্পানির আয় বেড়েছে।
টিবিএস রিপোর্ট
10 May, 2025, 07:55 pm
Last modified: 10 May, 2025, 07:58 pm

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৯ হাজার ৫৯৭ কোটি টাকার ব্যবসা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ)। তবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির সিগারেট বিক্রি কমেছে ৫৩৮ কোটি শলাকা।

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ে কোম্পানির গ্রস রেভিনিউ আগের বছরের একই সময়ের তুলনায় ১৮৯.৮৮ কোটি টাকা বেড়েছে। তবে কর পরিশোধের পর নিট রেভিনিউ ১৩০ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৫.২৫ কোটি টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ কমে হয়েছে ৩১৮ কোটি টাকা, যা গত বছর ছিল ৪১৩ কোটি টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ৫.৮৯ টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সরকারকে কোম্পানিটি কর হিসেবে ৩২০ কোটি টাকা বেশি পরিশোধ করেছে।

শুধু সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ সরকারকে দেওয়া হয়েছে ৭ হাজার ৭৩৩ কোটি টাকা, যা আগের বছর ছিল ৭ হাজার ৪১২ কোটি ৮৯ লাখ টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 'আয়তন হ্রাসের' কারণে ইপিএস হ্রাস পেয়েছে।

দেশীয় বাজারে বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি ১ হাজার ৭৩ কোটি ৮০ লাখ শলাকা সিগারেট বিক্রি করেছে। আগের বছর এই সময়ে বিক্রি হয়েছিল ১ হাজার ৬১২ কোটি ৫০ লাখ শলাকা। ফলে বিক্রির পরিমাণ কমেছে ৫৩৮ কোটি শলাকা।

দেশীয় বাজারে বিক্রি কমে যাওয়ায় কোম্পানির রাজস্ব ২৭৯ কোটি ৭৪ লাখ টাকা বা ১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ কোটি ৭৫ লাখ টাকায়।

তবে রপ্তানি খাতে কোম্পানির আয় বেড়েছে।

চলতি প্রান্তিকে ৯১ কোটি ১৯ লাখ টাকার তৈরি পণ্য রপ্তানি করেছে বিএটি বাংলাদেশ, যা আগের বছর ছিল না।

একই সময়ে চা পাতা রপ্তানি ৩২২ শতাংশ বেড়ে হয়েছে ৭৬ কোটি ৩০ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৮ কোটি ৮ লাখ টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা।

তবে শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ কমে ঋণাত্মক ১৭ টাকা ৬২ পয়সায় নেমেছে, যা আগের বছর ছিল ঋণাত্মক ১০ টাকা ৪৯ পয়সা।

নগদ প্রবাহ কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, বিক্রয় থেকে আদায় কম হওয়া এবং অধিক হারে আবগারি ও কর পরিশোধের ফলে নগদ প্রবাহ আগের বছরের তুলনায় কমেছে।

Related Topics

টপ নিউজ

বিএটি বাংলাদেশ / ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ / সিগারেট বিক্রি / তামাকপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • চট্টগ্রামে অবৈধ সিগারেটের বাণিজ্য: বছরে ৪,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি
  • ৯ মাসে বিএটি বাংলাদেশ থেকে সরকারের রাজস্ব আয় ২৭,১৯৬ কোটি টাকা, বেড়েছে ১৪ শতাংশ
  • দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে
  • সাভার কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net