Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ার আশঙ্কায় ভারতীয় রুপি, শেয়ার ও বন্ডের দরপতন

আন্তর্জাতিক

রয়টার্স
09 May, 2025, 10:50 am
Last modified: 09 May, 2025, 10:56 am

Related News

  • ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘ককরোচ পার্টি’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ার আশঙ্কায় ভারতীয় রুপি, শেয়ার ও বন্ডের দরপতন

ভারতীয় কোম্পানি ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের সিইও সন্দীপ বাগলা বলেন, “সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাজারেও এ প্রভাব দেখা দেবে, বিষয়টি প্রত্যাশিতই ছিল।”
রয়টার্স
09 May, 2025, 10:50 am
Last modified: 09 May, 2025, 10:56 am
ভারতীয় রূপি। ছবি: রয়টার্স

গতকাল বৃহস্পতিবারেই ভারত-পাকিস্তান সংঘাতের কারণে রূপি, শেয়ারবাজার ও বন্ডের দরপতন হয়েছে।

রুপির মূল্য ১ শতাংশ কমে ৮৫.৭১-এ নেমে এসেছে। ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি ৫০ বেঞ্চমার্ক শেয়ার ইনডেক্স (এনএসইআই) ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে। আর মূল্য কমে যাওয়ায় ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সংখ্যাও ৬ পয়েন্ট পর্যন্ত বেড়ে গেছে।

পাকিস্তান-ভারতের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রভাব এসে পড়েছে শেয়ার বাজারের ওপর। 

ভারত সরকার জানায়, গতকাল পর্যন্ত পাকিস্তানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা 'নিষ্ক্রিয়' করে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান জানায়, তারা তাদের আকাশসীমায় ভারতীয় ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। 

ভারতীয় কোম্পানি ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ বাগলা বলেন, "সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাজারেও এ প্রভাব দেখা দেবে, বিষয়টি প্রত্যাশিতই ছিল।"

গত বুধবার ভারত জানায়, তারা পাকিস্তানে 'সন্ত্রাসী অবকাঠামো'তে হামলা চালিয়েছে। এর দুই সপ্তাহ আগে ভারত অভিযোগ করেছিল, কাশ্মীরে পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত। এর পরিপ্রেক্ষিতেই তারা এ হামলা চালিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন—এই দক্ষিণ এশীয় দুই দেশকে সংযত হতে আহ্বান জানিয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের রুপি ও শেয়ারবাজারের অস্থিরতা পরিমাক সূচকগুলো বেড়ে গেছে। এ পরিস্থিতি বাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

লেনদেন চলাকালে নিফটি ভোলাটিলিটি সূচক (এনআইএফভিআইএক্স) বেড়ে ২১.৯-এ পৌঁছায়, যা ৯ এপ্রিলের পর সর্বোচ্চ। একই সময়ে রুপির ভোলাটিলিটিও দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

ভারতের ওভারনাইট ইনডেক্স সোয়াপের (ওআইএস) হারও বেড়ে গেছে। সেখানে সবচেয়ে বেশি লেনদেন হওয়া পাঁচ বছরের হার ১২ বেসিস পয়েন্ট বেড়ে ৫.৬৮ শতাংশে পৌঁছেছে। 

ড্রোন হামলার খবরে পাকিস্তানে বেঞ্চমার্ক শেয়ার সূচকেরও ৬.৩ শতাংশ দরপতন হয়েছে। তাই আতঙ্কিত হয়ে শেয়ারের বিক্রি ঠেকাতে লেনদেন স্থগিত করা হয়েছে। এদিকে দেশের আন্তর্জাতিক বন্ডগুলোর দামও সাম্প্রতিক ক্ষতির ধারা বজায় রেখেছে।

ব্যবসায়ীরা বলছেন, সীমান্তবর্তী সাম্প্রতিক এ অস্থিরতা বাজারের ওপর প্রভাব ফেলবেই। তাই এ সময়টায় বিনিয়োগকারীরা স্বল্প মেয়াদি বিনিয়োগের ঝুঁকি থেকে বিরতই থাকবেন।

জেফরিস (একটি আর্থিক কোম্পানি)  এক বিবৃতিতে বলে, "যদি সংঘর্ষ আরও বেড়ে যায়, তবে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ শিল্প ও অবকাঠামোগত সুবিধাগুলোর জন্য উদ্বেগজনক হতে পারে।"

তবে তারা বিশ্বাস করে, সংঘাতের কারণে যদি বাজারের পতনও হয়, পূর্ববর্তী উদাহরণগুলোর মতো এটি দ্রুত পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন, যুক্তরাজ্য-ভারত বাণিজ্য চুক্তির পর মার্কিন-ভারত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এবং মৌলিক বিষয়ে আবারও মনোযোগ দেওয়া হবে।

তবে মূল্য কমে যাওয়ায় বন্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা সরকারি বন্ড বিক্রি করে দিচ্ছেন। এসব কারণে মন্দা, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার মতো উদ্বেগ তৈরি করছে।

Related Topics

টপ নিউজ

ভারত / পাকিস্তান / কাশ্মির / উত্তেজনা / শেয়ারবাজার / রূপি / দরপতন / বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘ককরোচ পার্টি’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net