Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
কুমিল্লা-৩ আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন আসিফ মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 06:20 pm
Last modified: 27 December, 2025, 06:28 pm

Related News

  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

কুমিল্লা-৩ আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন আসিফ মাহমুদ

ফরম সংগ্রহের বিষয়ে আসিফ মাহমুদের চাচাতো ভাই উবায়দুল হক সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। কীভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে, তাও জানি না। আমরা জানি তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন।’
টিবিএস রিপোর্ট
27 December, 2025, 06:20 pm
Last modified: 27 December, 2025, 06:28 pm
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের পর এবার নিজের জন্মস্থান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই ফরম সংগ্রহ করা হলেও বিষয়টি জানাজানি হয়েছে আজ শনিবার (২৭ ডিসেম্বর)।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান পরাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী কমিশনার জানান, গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।

ফরম সংগ্রহের বিষয়ে রমজানুল করিম বলেন, 'বুধবার আসিফ মাহমুদের কয়েকজন লোক এসে তার ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে বলেন। তাদের কথামতো আমি ফরমটি তুলে দিয়েছি। সাবেক এই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।'

তবে মুরাদনগর থেকে ফরম সংগ্রহের বিষয়ে আসিফ মাহমুদের চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী বলেন, 'বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। কীভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে, তাও জানি না। আমরা জানি তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন।'

এ বিষয়ে জানতে আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ছাত্র উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। এরপর ১২ ডিসেম্বর ফেসবুকে তিনি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং ২২ ডিসেম্বর ধানমন্ডিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিজেই ওই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে।
 
Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ / মনোনয়ন ফরম / নির্বাচন / স্বতন্ত্র প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net