Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ভারতের রাফাল ভূপাতিত করেছে চীনের তৈরি জে-১০সি, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
08 May, 2025, 12:20 pm
Last modified: 08 May, 2025, 12:34 pm

Related News

  • যৌথ ‘সীমান্ত কমিশন’ চালু করল চীন ও পাকিস্তান, তীব্র আপত্তি জানাল ভারত
  • চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন

ভারতের রাফাল ভূপাতিত করেছে চীনের তৈরি জে-১০সি, দাবি পাকিস্তানের

পাকিস্তানের দাবি সত্যি হলে এটি হবে জে-১০সি যুদ্ধবিমানের ইতিহাসে আকাশযুদ্ধে প্রথম সফলতা এবং যুদ্ধক্ষেত্রে প্রথম রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা।
সাউথ চায়না মর্নিং পোস্ট
08 May, 2025, 12:20 pm
Last modified: 08 May, 2025, 12:34 pm
চীন ও পাকিস্তানের তৈরি জে-১০সি যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান ব্যবহারের দাবি করেছে পাকিস্তান। বুধবার কাশ্মীর ও সীমান্তবর্তী অন্যান্য বিতর্কিত এলাকায় স্বল্প সময়ের এক সামরিক সংঘর্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনী।

ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার সংসদে বলেন, গুলি করে নামানো পাঁচটি যুদ্ধবিমানের মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। আর এগুলো গুলি করেছে পাকিস্তানের জে-১০সি বিমান।

তিনি বলেন, 'আমাদের জেট ফাইটার… ভারতীয় রাফাল গুলি করে ভূপাতিত করেছে। তিনটি রাফাল ছিল। আমাদের দিক থেকে ছিল জে-১০সি, যা চীনের সহযোগিতায় তৈরি।'

পাকিস্তানের দাবি সত্যি হলে এটি হবে জে-১০সি যুদ্ধবিমানের ইতিহাসে প্রথম এয়ার-টু-এয়ার সফলতা এবং যুদ্ধক্ষেত্রে প্রথম রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা।

সিএনএন এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ভারতীয় বাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। আরও বিমান ভূপাতিত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, ভারতের পাঞ্জাবে বুধবার যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তা চীনা উৎপাদিত পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রের বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এটি ইঙ্গিত দিতে পারে, জে-১০সি বা জেএফ-১৭সি ব্লক ৩ বিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে—এই দুই মডেলই পিএল-১৫ই মিসাইল ব্যবহারে সক্ষম এবং বর্তমানে ওই অঞ্চলে সক্রিয়।

পিএল-১৫ই হচ্ছে পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ। মূল সংস্করণটি দ্বৈত-পালস শক্তিচালিত, মাক ৫ (শব্দের গতি) গতিবেগে উড়তে পারে এবং এতে সক্রিয় ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে রাডার গাইডেন্স ব্যবস্থাও রয়েছে। তবে রপ্তানি সংস্করণটির পাল্লা কমিয়ে আনা হয়েছে ১৪৫ কিলোমিটারে।

চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ নির্মিত জে-১০ একটি এক ইঞ্জিনবিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। ২০০৩ সালে এটি চীনা বিমানবাহিনীতে যুক্ত হয়। এর উন্নত সংস্করণ জে-১০সি-তে উন্নত ইঞ্জিন ও রাডার প্রযুক্তি রয়েছে এবং এটি চতুর্থ ও পঞ্চম প্রজন্মের (৪.৫ প্রজন্ম) মাঝামাঝি ধরনের যুদ্ধবিমান হিসেবে বিবেচিত।

চীনের বাইরে পাকিস্তানই একমাত্র দেশ, যার বিমানবাহিনী জে-১০সি ব্যবহার করে। ২০২০ সালে পাকিস্তান ৩৬টি জে-১০সিই এবং ২৫০টি পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র অর্ডার দেয়। ২০২২ সালে ছয়টি বিমান পাকিস্তানে পৌঁছায় এবং বর্তমানে ২০টি জে-১০সি পাকিস্তান বিমানবাহিনীতে সক্রিয় রয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে ইরানে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলায় সীমান্ত পেরিয়ে জে-১০সি প্রথমবারের মতো সরাসরি লড়াইয়ে অংশ নেয়, তবে তখন বিমানযুদ্ধে অংশ নেয়নি।

চীনের এই যুদ্ধবিমান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে মিশরও। সম্প্রতি শেষ হওয়া দ্বিপাক্ষিক সামরিক মহড়ায় এক মিশরীয় সামরিক কর্মকর্তাকে জে-১০সি বিমানে বসে থাকতে দেখা গেছে।

এদিকে, সোভিয়েত আমলের যুদ্ধবিমান সরিয়ে নতুন মডেল কেনার পরিকল্পনায় রয়েছে উজবেকিস্তান। দেশটি রাফাল এবং জে-১০সি'র মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে।

পাকিস্তান পার্লামেন্টে নিজের বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার আরও জানান, বুধবার ভোর ৪টায় চীনা রাষ্ট্রদূত এবং তার প্রতিনিধি দল তার কার্যালয়ে যান এবং সামরিক অভিযানের যাবতীয় তথ্য তারা একে অপরের মধ্যে আদান-প্রদান করেন।

তিনি বলেন, 'একটি বন্ধু রাষ্ট্র হিসেবে তারা এ ঘটনা জেনে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।'

 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / ভারত-পাকিস্তান / রাফাল যুদ্ধ বিমান / জে-১০সি / চীনা ফাইটার জেট / ফাইটার জেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • যৌথ ‘সীমান্ত কমিশন’ চালু করল চীন ও পাকিস্তান, তীব্র আপত্তি জানাল ভারত
  • চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net