Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
গাজায় যুদ্ধ বিস্তারে হাজারো রিজার্ভ সেনা ডাকার সিদ্ধান্ত নিল ইসরায়েল

আন্তর্জাতিক

আল জাজিরা
05 May, 2025, 10:25 am
Last modified: 05 May, 2025, 11:07 am

Related News

  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ‘এক লিটার তেলও যাবে না’, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল অবরোধ চলবে: ইরান

গাজায় যুদ্ধ বিস্তারে হাজারো রিজার্ভ সেনা ডাকার সিদ্ধান্ত নিল ইসরায়েল

রোববার উত্তর উপকূলের আটলিট নৌঘাঁটি সফরকালে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির বলেন, ‘আমাদের যেসব নাগরিক গাজায় বন্দি রয়েছেন, তাদের ফেরাতে এবং হামাসকে পরাজিত করতে আমরা চাপ আরও বাড়াচ্ছি। সেনাবাহিনী অতিরিক্ত এলাকাতেও অভিযান চালাবে এবং হামাসের মাটির ওপরে ও নিচে থাকা সব অবকাঠামো ধ্বংস করে দেবে।’
আল জাজিরা
05 May, 2025, 10:25 am
Last modified: 05 May, 2025, 11:07 am
ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করতে হাজারো রিজার্ভ সেনাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (৪ এপ্রিল) ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির এ ঘোষণা দেন।

এর আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশের ভেতরে যুদ্ধবিরতির পক্ষে চাপ বাড়লেও তিনি হামলা চালিয়ে যাওয়ার পক্ষে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি নাগরিকদের অনেকে গাজায় আটক ইসরায়েলিদের ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানোর দাবি জানালেও, নেতানিয়াহু তা উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (৪ মে) উত্তর উপকূলের আটলিট নৌঘাঁটি সফরকালে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির বলেন, 'আমাদের যেসব নাগরিক গাজায় বন্দি রয়েছেন, তাদের ফেরাতে এবং হামাসকে পরাজিত করতে আমরা চাপ আরও বাড়াচ্ছি। সেনাবাহিনী অতিরিক্ত এলাকাতেও অভিযান চালাবে এবং হামাসের মাটির ওপরে ও নিচে থাকা সব অবকাঠামো ধ্বংস করে দেবে।'

এই ঘোষণার কিছুক্ষণ পরই গাজায় যুদ্ধ আরও বিস্তারের বিষয়ে আলোচনায় বসে নেতানিয়াহুর নেতৃত্বাধীন নিরাপত্তা মন্ত্রিসভা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে আন্দোলন জোরাল হচ্ছে। ক্রমেই এমন রিজার্ভ সেনাদের সংখ্যা বাড়ছে, যারা সেনাবাহিনীর ডাকে সাড়া দিচ্ছেন না।

এমন প্রেক্ষাপটে গাজায় সহায়তা পাঠানো ফের শুরু করা যায় কি না, তা নিয়ে আলোচনা করবে ইসরায়েলি মন্ত্রিসভা—রয়টার্সকে এমনটি জানিয়েছেন দেশটির দুজন সরকারি কর্মকর্তা।

উল্লেখ্য, ২ মার্চ থেকে ইসরায়েল পূর্ণ অবরোধ আরোপ করার পর গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষের হুমকি আরও বেড়েছে বলে সতর্ক করেছে মানবিক সহায়তাকারী সংস্থাগুলো।

গাজায় চলমান যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ, অবকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থার পতন এবং ২৩ লাখেরও বেশি মানুষের মধ্যে প্রায় সবাই অন্তত একবার গৃহহীন হওয়ায় বিশ্বজুড়ে নিন্দার মুখে রয়েছে ইসরায়েল।

এমন পরিস্থিতিতেও যুদ্ধ আরও তীব্র করার আহ্বান জানিয়েছেন কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা যুদ্ধের মাত্রা আরও বাড়াতে চাই। আমাদের পূর্ণ বিজয় অর্জন করতেই হবে।'

তিনি গাজার খাদ্য ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোতে বোমা হামলার দাবি তোলেন।

গাজায় চলমান অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে মানবিক সহায়তা কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। রেডক্রসসহ শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতিদিনই বেঁচে থাকার জন্য লড়তে হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, ত্রাণবাহী ট্রাক সীমান্তে জট বেঁধে রয়েছে এবং সেগুলো গাজার ভেতরে প্রবেশ করতে পারছে না। খাদ্যঘাটতির ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের ঝুঁকি ক্রমশ বাড়ছে।

এদিকে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, গাজায় সেনা অভিযান আরও বিস্তৃত হলে হামাসের হাতে থাকা ৫৯ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে তাদের ওপর চাপ তৈরি হবে। তবে সমালোচকরা বলছেন, এতে বন্দিদের জীবন আরও ঝুঁকিতে পড়বে।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি বন্দি বিনিময়ের যে উদ্যোগ হয়েছিল, সেটি ভেঙে দেওয়ার পর নতুন করে আর কোনো বন্দিমুক্তি ঘটেনি।

রিজার্ভ সেনা ডাকার সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন এবং একাধিক বড় এয়ারলাইন ফ্লাইট স্থগিত করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, 'আমরাই ঠিক করব, কবে ও কোথায় জবাব দেওয়া হবে।'

হুথি বিদ্রোহীরা বলছে, 'গাজায় গণহত্যার' প্রতিবাদ এবং 'নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই' তারা এই হামলা চালিয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজা / রিজার্ভ সেনা / নেতানিয়াহু / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ‘এক লিটার তেলও যাবে না’, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল অবরোধ চলবে: ইরান

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net