Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
‘ইউক্রেন অভিযান শেষ করার মতো শক্তি রাশিয়ার আছে’: পুতিন

আন্তর্জাতিক

রয়টার্স
04 May, 2025, 08:00 pm
Last modified: 04 May, 2025, 09:36 pm

Related News

  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?
  • পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান

‘ইউক্রেন অভিযান শেষ করার মতো শক্তি রাশিয়ার আছে’: পুতিন

একইসঙ্গে, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন দেখা দেয়নি এবং ভবিষ্যতেও এর প্রয়োজন হবে না বলেই আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রয়টার্স
04 May, 2025, 08:00 pm
Last modified: 04 May, 2025, 09:36 pm
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইউক্রেন সংকটকে একটি যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য রাশিয়ার যথেষ্ট শক্তি ও উপায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একইসঙ্গে, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন দেখা দেয়নি এবং ভবিষ্যতেও এর প্রয়োজন হবে না বলেই আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার (৪ মে) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাৎকারের খণ্ডাংশে পুতিন এসব কথা বলেন। সাক্ষাৎকারটি টেলিগ্রামে প্রকাশ করেছে টিভি চ্যানেলটি। সেখানে পুতিন জানান, ইউক্রেন সংকটকে একটি যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য রাশিয়ার যথেষ্ট শক্তি ও উপায় রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, 'এই (পারমাণবিক) অস্ত্র ব্যবহার করার কোনো প্রয়োজন পড়েনি... এবং আমি আশা করি, ভবিষ্যতেও পড়বে না।'

তিনি আরও বলেন, '২০২২ সালে যা শুরু হয়েছিল, তা রাশিয়ার কাঙ্ক্ষিত ফলাফলে নিয়ে যেতে আমাদের যথেষ্ট শক্তি ও সামর্থ্য আছে।'

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে রাশিয়া। প্রথমদিকে কিয়েভ দখলের চেষ্টা ব্যর্থ হলেও বর্তমানে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের প্রায় ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে।

সম্প্রতি পুতিন শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কূটনৈতিক উপায়ে যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এই সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা পশ্চিমাদের কৌশলগত চিন্তাভাবনায় বড় ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, ২০২২ সালের শেষ দিকে রাশিয়ার ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রকৃত ঝুঁকি তৈরি হয়েছিল।
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / পুতিন / পারমাণবিক অস্ত্র / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?
  • পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net