Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
পাকিস্তানের সঙ্গে ডাক ও পার্সেল আদান-প্রদানেও নিষেধাজ্ঞা দিল ভারত

আন্তর্জাতিক

দ্য হিন্দু
03 May, 2025, 04:55 pm
Last modified: 03 May, 2025, 05:00 pm

Related News

  • খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, 'অসুস্থ হয়ে পড়ে গিয়ে' বিএনপি নেতার মৃত্যু
  • একটি দল সারাদেশে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: সালাহউদ্দিন আহমদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ ও ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের
  • তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান চীনের
  • পোল্যান্ডে রাশিয়ান ড্রোন: মস্কো বলছে, দেশটিকে লক্ষ্যবস্তু বানানোর কোনো পরিকল্পনা নেই 

পাকিস্তানের সঙ্গে ডাক ও পার্সেল আদান-প্রদানেও নিষেধাজ্ঞা দিল ভারত

সরকারি সূত্রগুলো বলছে, এই স্থগিতাদেশের ফলে উভয় দেশের মধ্যে ব্যক্তিগত, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলমান ডাক ও সরবরাহ কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
দ্য হিন্দু
03 May, 2025, 04:55 pm
Last modified: 03 May, 2025, 05:00 pm

প্রতীকী ছবি: সংগৃহীত

পাকিস্তান থেকে প্রত্যক্ষ-পরোক্ষ সব ধরনের আমদানি নিষিদ্ধের পর— এবার প্রতিবেশী দেশটির সঙ্গে সব ধরনের ডাক ও পার্সেল আদান-প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে ভারত।

আজ শনিবার (৩ মে) এক ভারতের তথ্য মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানায়। এতে বলা হয়,  "ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, পাকিস্তান থেকে আসা সকল শ্রেণির ইনবাউন্ড ডাক ও পার্সেল সেবা—আকাশ ও স্থলপথ—দ্বারা আদান-প্রদান স্থগিত করা হচ্ছে।"

সরকারি সূত্রগুলো বলছে, এই স্থগিতাদেশের ফলে উভয় দেশের মধ্যে ব্যক্তিগত, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলমান ডাক ও সরবরাহ কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলার পর থেকেই চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দুই দেশই একে-অপরের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। এমনকি এর আগে সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণাও দেয় ভারত। যার বিপরীতে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করেছে।

গত বৃহস্পতিবার (২ মে) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) পাকিস্তান থেকে প্রত্যক্ষ-পরোক্ষ সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করে। পাকিস্তান তার আগেই অবশ্য ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। 

Related Topics

টপ নিউজ

পাক-ভারত দ্বন্দ্ব / উত্তেজনা / ডাক / পার্সেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, 'অসুস্থ হয়ে পড়ে গিয়ে' বিএনপি নেতার মৃত্যু
  • একটি দল সারাদেশে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: সালাহউদ্দিন আহমদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ ও ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের
  • তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান চীনের
  • পোল্যান্ডে রাশিয়ান ড্রোন: মস্কো বলছে, দেশটিকে লক্ষ্যবস্তু বানানোর কোনো পরিকল্পনা নেই 

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net