Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
মার্কিন অর্থনীতি সংকোচনের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

আন্তর্জাতিক

রয়টার্স
01 May, 2025, 08:30 pm
Last modified: 01 May, 2025, 08:34 pm

Related News

  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান: নিক্কেইয়ের প্রতিবেদন
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক

মার্কিন অর্থনীতি সংকোচনের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

গতকাল বুধবার ডব্লিউটিআইয়ের দাম ২০১৪ সালের মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, আজ যা আরও কমেছে। মার্কিন অর্থনীতির সংকোচনের মধ্যে সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিত এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
রয়টার্স
01 May, 2025, 08:30 pm
Last modified: 01 May, 2025, 08:34 pm
প্রতীকী ছবি। ছবি: তাইফুন কসকুন

টানা দ্বিতীয় দিনের মতো কমেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবারের এই দরপতনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকোচনের খবর এবং সৌদি আরবের সম্ভাব্য তেল উৎপাদন বাড়ানোর ইঙ্গিত। সৌদি আরব যেমন বিশ্বের শীর্ষ জীবাশ্ম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ, তেমনি যুক্তরাষ্ট্র-ও সর্ববৃহৎ তেল ব্যবহারকারী।

আজ বৃহস্পতিবার (১ মে) গ্রিনিচ মান সময়  ৮টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০.৪৭ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৬৫ সেন্ট বা ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭.৫৬ ডলারে।

গতকাল বুধবার ডব্লিউটিআইয়ের দাম ২০১৪ সালের মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, আজ যা আরও কমেছে। মার্কিন অর্থনীতির সংকোচনের মধ্যে সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিত এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

ব্যাংকিং ও বিনিয়োগ পরামর্শক সংস্থা– ইউবিএস এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, "বাণিজ্য উত্তেজনা ও ওপেক প্লাসের দ্রুত উৎপাদন হ্রাস প্রত্যাহার ঘিরে বিশ্ববাজারে আগামী মাসগুলোতে জ্বালানি তেলের চাহিদা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।"

বার্তাসংস্থা রয়টার্স জানায়, সৌদি আরব তার মিত্র ও শিল্প বিশেষজ্ঞদের জানিয়েছে, তারা সরবরাহ কমিয়ে তেলের দাম বাড়ানোর পক্ষে নয়, এবং দীর্ঘসময় কম দামে বাজারে সরবরাহ করতেও প্রস্তুত।

ওপেক প্লাসের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, এই জোটের কয়েকটি সদস্য দেশ— জুন মাসে টানা দ্বিতীয় মাসের মতো উৎপাদন বাড়ানোর পক্ষে মত দেবে। এর আগে আগামী ৫ মে আটটি ওপেক প্লাস সদস্য দেশের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে জুন মাসের উৎপাদন পরিকল্পনা নির্ধারিত হবে।

তবে দরপতনের পেছেন একই ধরনের বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকোচন ও প্রেসিডেন্ট ট্রাম্পের বিশৃঙ্খল বাণিজ্যনীতি।

যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক বাড়ার ভয়ে আমদানিকারকরা তড়িঘড়ি করে আমদানি বাড়ানোর কারণে এই সংকোচন ঘটেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত বাণিজ্যনীতির নেতিবাচক প্রভাব তুলে ধরে।

রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বৈশ্বিক অর্থনীতি চলতি বছর মন্দার মুখে পড়তে পারে।

মিতশুবিসি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপের বিশ্লেষক এহসান খোমান বলেন, "বিশেষ করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত শুল্কের নীতিমালা আগে থেকেই উদ্বিগ্ন (জ্বালানি তেলের) ট্রেডারদের আরও আতঙ্কিত করেছে, যারা বাজারে দীর্ঘদিনের অতিরিক্ত সরবরাহ নিয়ে চিন্তিত ছিল।"

চাহিদা কমার পূর্বাভাস ও মজুদের হ্রাস

রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্য বিরোধ ও ওপেক প্লাসের সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত তেলের দামে চাপ সৃষ্টি করবে।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলার তাদের ২০২৫ সালের বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দৈনিক ৮ লাখ ব্যারেল থেকে কমিয়ে ৬ লাখ ৪০ হাজার ব্যারেল করেছে। এর পেছনে রয়েছে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এবং ভারতের দুর্বল চাহিদা।

তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন জানিয়েছে, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুদ ২৭ লাখ ব্যারেল কমেছে। রপ্তানি ও শোধনাগারের চাহিদা বেড়ে যাওয়াই এর কারণ। রয়টার্স জরিপে বিশ্লেষকরা ৪ লাখ ২৯ হাজার ব্যারেল মজুদ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / বিশ্ববাজার দর / দরপতন / সৌদি আরব / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান: নিক্কেইয়ের প্রতিবেদন
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net