Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের একটি সরকারকে উৎখাত করেছিল, কী পরিণতি হয়েছিল তার

আন্তর্জাতিক

সিএনএন
18 June, 2025, 10:15 pm
Last modified: 18 June, 2025, 11:02 pm

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: আরাগচি
  • লারিজানি হত্যার 'প্রতিশোধ' নিতে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের একটি সরকারকে উৎখাত করেছিল, কী পরিণতি হয়েছিল তার

সেই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ইরানের রাজা মোহাম্মদ রেজা পাহলভিকে আরও শক্তিশালী করা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে জেনারেল ফজলুল্লাহ জাহেদিকে নিয়োগ দেওয়া।
সিএনএন
18 June, 2025, 10:15 pm
Last modified: 18 June, 2025, 11:02 pm
ছবি: রয়টার্স

ইরানে সম্প্রতি ইসরায়েলের সমন্বিত হামলার পর দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক আরও জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছে তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে সরাসরি আঘাত হানার ইঙ্গিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের আক্রমণের সম্ভাবনা উসকে দিয়েছেন। তবে ইরানিদের যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শাসনব্যবস্থা পরিবর্তনের অতীত অভিজ্ঞতা রয়েছে।

১৯৫৩ সালের তেলকেন্দ্রিক অভ্যুত্থান

ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ১৯৫৩ সালে দেশের তেলক্ষেত্র জাতীয়করণের ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের পরিপন্থী মনে করে গভীর উদ্বেগ প্রকাশ করে। সে সময় এটি ছিল স্নায়ুযুদ্ধের চূড়ান্ত পর্যায়, এবং ইরানে জাতীয়করণকে তখনকার সোভিয়েত ইউনিয়নের জন্য এক বড় বিজয় হিসেবেও বিবেচনা করা হয়েছিল।

এরপর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মিলে এক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করে।

শাহের ক্ষমতা মজবুত করার লক্ষ্য

সেই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ইরানের রাজা মোহাম্মদ রেজা পাহলভিকে আরও শক্তিশালী করা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে জেনারেল ফজলুল্লাহ জাহেদিকে নিয়োগ দেওয়া।

সিআইএ-এসআইএসের প্রচারযুদ্ধ ও সামরিক সমর্থন

সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এসআইএস মোসাদ্দেকবিরোধী জনমত গঠনের জন্য গোপনে প্রচারণা চালায়। ১৯৫৩ সালে তারা শাহপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করে ব্যাপক প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে, যার সঙ্গে ইরানি সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেন।

সিআইএর অর্থায়ন

ক্ষমতা গ্রহণের দুই দিনের মধ্যে জাহেদির সরকারকে স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ পাঁচ মিলিয়ন মার্কিন ডলার গোপনে সরবরাহ করেছিল। পরবর্তীকালে প্রকাশিত গোপন নথিতে  এমন তথ্য প্রকাশিত হয়। ২০০৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঐ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করেন। পরবর্তীতে ২০১৩ সালে সিআইএর কিছু গোপন নথি জনসমক্ষে আসে, যা প্রথমবারের মতো সংস্থাটির প্রত্যক্ষ জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে।

উল্টো ফলাফল

মোসাদ্দেককে সরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র পাহলভিকে আরও বেশি সমর্থন দিতে থাকে। তবে এই বিদেশি হস্তক্ষেপ ইরানিদের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষোভ তৈরি করে, যা পরবর্তী কয়েক দশকজুড়ে মার্কিনবিরোধী মনোভাবকে উসকে দেয়।

ইসলামি বিপ্লব

পাহলভি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন। তবে ১৯৭০-এর দশকের শেষ দিকে ইরানজুড়ে মিলিয়ন মিলিয়ন মানুষ তার শাসনের বিরুদ্ধে রাস্তায় নামে। ধর্মনিরপেক্ষ অংশ তার কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে, আর ইসলামপন্থীরা তার আধুনিকীকরণ কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেয়।

শেষ পর্যন্ত ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে শাহ ক্ষমতাচ্যুত হন। এ বিপ্লবের মধ্য দিয়ে পশ্চিমা সমর্থিত রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইরানে ইসলামি প্রজাতন্ত্র ও ধর্মীয় শাসনের সূচনা হয়।
 
Related Topics

টপ নিউজ

ইরান / ইরানে ইসরায়েলের হামলা / মার্কিন যুক্তরাষ্ট্র / সিআইএ / ক্ষমতা থেকে অপসারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: আরাগচি
  • লারিজানি হত্যার 'প্রতিশোধ' নিতে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net