Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
স্পেন ও পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট, বিপর্যস্ত জনজীবন

আন্তর্জাতিক

রয়টার্স
28 April, 2025, 08:25 pm
Last modified: 28 April, 2025, 08:39 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন

স্পেন ও পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট, বিপর্যস্ত জনজীবন

ইউরোপে এ ধরনের বড় বিদ্যুৎ বিভ্রাট বিরল। ২০০৩ সালে ইতালি ও সুইজারল্যান্ডের মধ্যে জলবিদ্যুৎ কেন্দ্রের লাইনে সমস্যা দেখা দিলে পুরো ইতালি প্রায় ১২ ঘণ্টার জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে।  
রয়টার্স
28 April, 2025, 08:25 pm
Last modified: 28 April, 2025, 08:39 pm
বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন। ছবি: রয়টার্স

স্পেন ও পর্তুগালে সোমবার (২৮ এপ্রিল) বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে করে দেশগুলোর গণপরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ে এবং বিভিন্ন ফ্লাইট বিঘ্নিত হয়। 

গ্রিড পুনরুদ্ধারে কাজ শুরু করলেও স্পেনের বিদ্যুৎ সঞ্চালন সংস্থা রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, বিভ্রাটের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে ছয় থেকে দশ ঘণ্টা সময় লাগতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো সাইবার হামলার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্পেন ও পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হয়। ট্রাফিক সিগন্যাল অচল হয়ে পড়ায় সড়কে তীব্র যানজটে পরিবহন ব্যবস্থা থমকে যায়, হাসপাতালগুলো বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং মেট্রোরেল ও লিফটে মানুষ আটকে যায়।

মাদ্রিদে শত শত মানুষ অফিস ভবনের বাইরে রাস্তায় বেরিয়ে আসে। গুরুত্বপূর্ণ ভবনগুলো ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ সদস্যদের ট্রাফিক পরিচালনা এবং কেন্দ্রীয় সড়কগুলোতে টহল দিতে দেখা গিয়েছে।

ইতোমধ্যে স্পেন ও পর্তুগালের সরকার পরিস্থিতি মোকাবিলায় বৈঠকে বসেছে। এই বিভ্রাটের প্রভাব ফ্রান্সের কিছু অংশেও সংক্ষিপ্ত সময়ের জন্য পড়ে। স্পেনে একটি ক্রাইসিস কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।  

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বিদ্যুৎ সঞ্চালন সংস্থা রেড ইলেক্ট্রিকার নিয়ন্ত্রণকেন্দ্র পরিদর্শন করেন। স্প্যানিশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, 'সরকার ঘটনাটির উৎস ও প্রভাব নির্ধারণে কাজ করছে এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।'

রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, তারা আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের চেষ্টা করছে। পর্তুগালের ইউটিলিটি প্রতিষ্ঠান আরইএন জানিয়েছে, তারা ধাপে ধাপে বিদ্যুৎ পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।  

ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা স্পেন ও পর্তুগালের কর্তৃপক্ষ এবং ইউরোপীয় বিদ্যুৎ সঞ্চালন সংস্থা ইএনটিএসও-ই'র সঙ্গে বিভ্রাটের কারণ অনুসন্ধান করছে।  

বিভ্রাটে জনজীবনে স্থবিরতা

ইউরোপে এ ধরনের বড় বিদ্যুৎ বিভ্রাট বিরল। ২০০৩ সালে ইতালি ও সুইজারল্যান্ডের মধ্যে জলবিদ্যুৎ কেন্দ্রের লাইনে সমস্যা দেখা দিলে পুরো ইতালি প্রায় ১২ ঘণ্টার জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে।  

মাদ্রিদে সাইরেনের শব্দ আর হেলিকপ্টারের গুঞ্জনে আকাশ মুখর হয়ে ওঠে। রাজধানীর সুউচ্চ টাওয়ার এম্পেরাডর ভবন  থেকে সিঁড়ি ব্যবহার করে মানুষদের বের হতে দেখা যায়।

মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইদা এক ভিডিও বার্তায় রাজধানীর বাসিন্দাদের উদ্দেশে অপ্রয়োজনে চলাফেরা না করে যেখানে আছেন সেখানেই থাকার আহ্বান জানান।  

দেশটির বিমানবন্দরগুলো ফ্লাইট বিলম্বের খবর জানা গেছে। স্পেনের বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এইএনএ জানিয়েছে, দেশের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত হয়েছে।  

পর্তুগালের বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এএনএ জানিয়েছে, তারা জরুরি জেনারেটরের মাধ্যমে এখন পর্যন্ত পোর্তো ও ফারো বিমানবন্দরে ন্যূনতম কার্যক্রম চালু রেখেছে। 

এএনএ জানায়, লিসবনে কার্যক্রম চললেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে এখন পর্যন্ত মাদেইরা ও আজোরেসের বিমানবন্দরগুলোতে বিভ্রাটের কোনো প্রভাব পড়েনি। 
 
Related Topics

টপ নিউজ

স্পেন / পর্তুগাল / বিদ্যুত বিভ্রাট / ইউরোপ / বিরল / অচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net