Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ইউরোপ ও যুক্তরাজ্য সফরে যেসব বিষয়ে আলোচনার কথা জানালেন জামায়াত আমীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2025, 05:35 pm
Last modified: 18 April, 2025, 06:04 pm

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ইউরোপ ও যুক্তরাজ্য সফরে যেসব বিষয়ে আলোচনার কথা জানালেন জামায়াত আমীর

জামায়াতের আমীর বলেন, আমরা ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানী এবং ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। 
টিবিএস রিপোর্ট
18 April, 2025, 05:35 pm
Last modified: 18 April, 2025, 06:04 pm
ছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গত ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ইউরোপ এবং ১১ ও ১২ এপ্রিল যুক্তরাজ্য সফর করেন।

সফর শেষে দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে সফরের বিষয়ে কথা বলেন তিনি। পরে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াতের আমীরের বক্তব্যের সার সংক্ষেপ তুলে ধরা হয়। পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো।

গণতন্ত্র শক্তিশালীকরণ ও জাতীয় সংহতি

ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, সুশাসন ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছি।

আমরা ২০০১-২০০৬ শাসনামলের সরকারের সাফল্য তুলে ধরেছি। জামায়াত জনকল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত রাজনীতি চর্চা করে। জামায়াত দলের ভেতরে গণতন্ত্রের চর্চা ও তৃণমূলে নেতৃত্ব বিকাশের ধারায় বিশ্বাসী। জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘুর ধারণা প্রত্যাখ্যান করে আমরা বলেছি যে, "আমরা সবাই বাংলাদেশি।" জাতীয় ঐক্যই আমাদের অগ্রাধিকার।

অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন

বাংলাদেশ ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে প্রতিনিধি দল প্রস্তাব করে- যৌথভাবে দক্ষ জনবল গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি, কাঠামোবদ্ধ অভিবাসন নীতি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বাংলাদেশ থেকেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ প্রদানের কথা আমরা বলেছি।

আমরা বলেছি, বাংলাদেশকে ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করে এর ভৌগোলিক অবস্থান, কর্মঠ জনশক্তি ও বন্দর সুবিধা দেশকে অতুলনীয় সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

বেলজিয়ামের জন্য একটি বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবও তারা রাখেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সবুজ জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

শ্রম অধিকার ও শিল্প খাতের স্থায়িত্ব

শ্রমিকদের অধিকার রক্ষা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য একটি ভারসাম্যপূর্ণ কাঠামোর ওপর জোর দেয় প্রতিনিধি দল। তারা বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপ- এই ধারায়ই একটি টেকসই শিল্প ও শান্তিপূর্ণ কর্মক্ষেত্র গঠিত হতে পারে।

রোহিঙ্গা সংকট: একটি বৈশ্বিক দায়িত্ব

রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আমরা বলেছি, বেলজিয়ামের সহায়তা প্রশংসনীয় হলেও স্থায়ী সমাধান প্রয়োজন। তারা বলেন, মানবিক সহায়তা ছাড়াও সম্মানের সঙ্গে তাদের নিজ দেশে ফিরে যাওয়াই দীর্ঘমেয়াদি সমাধান। এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার আহ্বান

আমরা পূর্ববর্তী সরকারের দুর্নীতিবাজদের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেছি। আমরা মনে করি, এই পদক্ষেপ জনগণের আস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় উদ্যোগ হবে।

কূটনৈতিক সম্পর্ক ও আমন্ত্রণ

আমরা ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানী এবং ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। 

যুক্তরাজ্য সফর ও জিয়া পরিবারের সাথে সাক্ষাৎ

আমরা লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। আমরা বেগম জিয়ার জন্য দোয়া করেছি এবং তার কাছে দোয়া চেয়েছি।

ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি

সরকারে না থেকেও একটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থে কাজ করা আমাদের দায়িত্ব মনে করেছি। ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতি যদি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করে, তবে এসব বিষয় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) 'সাউথ এশিয়া সম্পর্ক বিষয়ক ডেলিগেশন'-এর চেয়ারম্যান শেরবান-ডিমিত্রি স্তুরজা এর আমন্ত্রণে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ইউরোপ এবং ১১ ও ১২ এপ্রিল যুক্তরাজ্য সফর করেন।
   
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবুল আলম এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। 

সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল ও অ্যাড. এহসানুল মাহবুবু জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / ইউরোপ / যুক্তরাজ্য / সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net