Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
সংস্কার নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করছে: ডা. তাহের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 01:15 pm
Last modified: 31 October, 2025, 01:18 pm

Related News

  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?

সংস্কার নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করছে: ডা. তাহের

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, কিন্তু নিজেরাই সংস্কার মানছে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন আরপিও মানছে না। সংস্কারের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেটিও তারা মানে না।’
টিবিএস রিপোর্ট
31 October, 2025, 01:15 pm
Last modified: 31 October, 2025, 01:18 pm
ছবি: টিবিএস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সব কিছু ঠিকঠাক ছিল। আমরাও রাজি, বিএনপিও রাজি। কিন্তু হঠাৎ বিএনপি অবস্থান বদলে দিয়েছে। সেখানে নাকি একটি পৃষ্ঠা যোগ করা হয়েছে; এভাবে তারা ধোঁয়াশা সৃষ্টি করছে। এতদিন আলোচনা শেষে সবকিছু ঠিক করার পর এখন বিতর্ক তুলে বিএনপি নতুন সংশয় তৈরি করছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'তারা সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, কিন্তু নিজেরাই সংস্কার মানছে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন আরপিও মানছে না। সংস্কারের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেটিও তারা মানে না।'

গণভোট প্রসঙ্গে ডা. তাহের বলেন, 'আমরা যখন সংস্কারে গণভোটের কথা বলেছি, তখন তারা মেনে নিয়েছিল। আমরা চেয়েছি সংস্কারের বিষয়টি গণভোটের মাধ্যমে নির্ধারিত হোক। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছি। এখন বিএনপি বলছে, গণভোট ও নির্বাচন একই দিনে হতে হবে। তারা এখন তালের রস আর আমের রস একসাথে করে ফেলেছে।'

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'যদি নির্বাচন না হয়, তাহলে বিএনপির কী লাভ আছে তা আমার জানা নেই। যদি নির্বাচন না হয়, তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে, তারা দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে।'

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

জামায়াত / জামায়াতে ইসলামী / বিএনপি / সংস্কার / গণভোট / আরপিও / ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net