Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
বিটিএমএ সভাপতির ‘উন্মাদ’ মন্তব্যের পাল্টা জবাবে যা বললেন প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2025, 10:05 pm
Last modified: 02 November, 2025, 10:22 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শূন্য শুল্কে পোশাক রপ্তানি বাস্তবায়নে স্পষ্টতা চায় বিটিএমএ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব
  • ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ: প্রেস সচিব
  • নির্বাচন প্রতিহত করার সক্ষমতা আ. লীগের নেই, তারা অনলাইনেই সীমাবদ্ধ: শফিকুল আলম

বিটিএমএ সভাপতির ‘উন্মাদ’ মন্তব্যের পাল্টা জবাবে যা বললেন প্রেস সচিব

রোববার এক আলোচনাসভায় বিটিএমএ সভাপতি বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উন্মাদের মতো কথা বলেন। উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন।’
টিবিএস রিপোর্ট
02 November, 2025, 10:05 pm
Last modified: 02 November, 2025, 10:22 pm
শফিকুল আলম। ফাইল ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের সমালোচনায় 'তিনি উন্মাদের মতো কথা বলেন' মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। এ মন্তব্যের পরেই পাল্টা প্রতিক্রিয়া জানান শফিকুল আলম।

শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল লিখেছেন, 'আজ শওকত আজিজ রাসেল বলেছেন আমি উন্মাদের মতো কথা বলি। এখানে সেই মন্তব্যটি দিলাম, যখন তিনি নিজেই উন্মাদের মতো আচরণ করেছিলেন! সম্ভবত তখন থেকেই তিনি ক্ষুব্ধ।'

এর আগে একইদিন এক আলোচনাসভায় বিটিএমএ সভাপতি বলেন, 'প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উন্মাদের মতো কথা বলেন। উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন।'

তিনি আরও বলেন, 'সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায়, তাহলে সঠিক সিদ্ধান্তও হবে না।'

শওকত আজিজ রাসেলের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই প্রেস সচিব তার ২৬ মে'র একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করেন। সেই পোস্টে শফিকুল আলম শওকত আজিজ রাসেলের সমালোচনা করেছিলেন, কারণ তিনি দেশের শিল্পাঞ্চলের গ্যাস সংকটের তুলনা করেছিলেন মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে।

২৬ মে'র ওই পোস্টে শফিকুল লিখেছিলেন, 'এ ধরনের তুলনা কেবল ইতিহাসগতভাবে ভুলই নয়, আমাদের জাতির স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতিও এটি গভীর অসম্মান।'

তিনি আরও লিখেছিলেন, 'বিটিএমএ সভাপতির মন্তব্যে আমি বিস্মিত ও হতবাক। এটি কি অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার কোনো সংগঠিত ষড়যন্ত্রের অংশ? শিল্পখাতের নেতাদের উচিত তাদের অভিযোগ দায়িত্বশীল ও গঠনমূলকভাবে প্রকাশ করা। উসকানিমূলক বক্তব্য শুধু তাদের উদ্বেগের গুরুত্বকে খাটো করে না, বরং সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় সহযোগিতামূলক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে।'

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) / বিটিএমএ / শওকত আজিজ রাসেল / জবাব / শফিকুল আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শূন্য শুল্কে পোশাক রপ্তানি বাস্তবায়নে স্পষ্টতা চায় বিটিএমএ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব
  • ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ: প্রেস সচিব
  • নির্বাচন প্রতিহত করার সক্ষমতা আ. লীগের নেই, তারা অনলাইনেই সীমাবদ্ধ: শফিকুল আলম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net