Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহালের দাবি বিটিএমএ’র

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 June, 2026, 03:45 pm
Last modified: 20 June, 2026, 03:52 pm

Related News

  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • কাঁচামরিচ আমদানির অনুমতি, ৫ দিনের মধ্যে দাম সহনীয় হওয়ার আশা কৃষিমন্ত্রীর

ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহালের দাবি বিটিএমএ’র

শনিবার (২০ জুন) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিএমএ’র পক্ষ থেকে এসব দাবি ও উদ্বেগের কথা জানানো হয়।
টিবিএস রিপোর্ট
20 June, 2026, 03:45 pm
Last modified: 20 June, 2026, 03:52 pm
ছবি: টিবিএস

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের (ভ্যালু এডিশন) শর্ত প্রত্যাহারের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি মনে করে, এই শর্ত তুলে দেওয়া হলে বন্ড সুবিধার অপব্যবহার ও বাজারে অসম প্রতিযোগিতা বাড়বে, যা দেশীয় বস্ত্র শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে

শনিবার (২০ জুন) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিএমএ'র পক্ষ থেকে এসব দাবি ও উদ্বেগের কথা জানানো হয়। সংগঠনটি দাবি করে, এলডিসি-উত্তরণ পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা ধরে রাখতে এবং স্থানীয় শিল্প সুরক্ষায় ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত বহাল রাখা অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল দেশের বস্ত্র খাতের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, "দেশে উৎপাদনের সুযোগ থাকা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে ২৬ হাজার কোটি টাকার সুতা আমদানি হয়েছে। ২০১৯ সালের পর থেকে ২৩৪টি টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেক কারখানা সক্ষমতার ৬০-৭০ শতাংশে উৎপাদন করছে।"

বস্ত্র খাতের সংকট মোকাবিলায় সংবাদ সম্মেলনে বিটিএমএ'র পক্ষ থেকে কিছু দাবি জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বস্ত্র খাতের জন্য করপোরেট করহার ১২ শতাংশে নামিয়ে আনা, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার আমদানিতে প্রস্তাবিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার এবং রপ্তানি নগদ সহায়তার ওপর আরোপিত উৎসে কর সম্পূর্ণ মওকুফ করা।

Related Topics

টপ নিউজ

আমদানি / মূল্য সংযোজন / বিটিএমএ / ব্যাংক গ্যারান্টি / কাঁচামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • কাঁচামরিচ আমদানির অনুমতি, ৫ দিনের মধ্যে দাম সহনীয় হওয়ার আশা কৃষিমন্ত্রীর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net