Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2026, 05:45 pm
Last modified: 15 February, 2026, 05:52 pm

Related News

  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট
  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব

তিনি বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছিল সরকার। ৫ আগস্ট দেশের অবস্থা ছিল যুদ্ধকালীন পরিস্থিতির মতো। খুব সহজেই দেশ বিশৃঙ্খলার দিকে নেমে যেতে পারত। কিন্তু সেই অবস্থা প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
15 February, 2026, 05:45 pm
Last modified: 15 February, 2026, 05:52 pm
শফিকুল আলম। ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন অর্জন ও চ্যালেঞ্জের সামগ্রিক চিত্র তুলে ধরেন তিনি।

শফিকুল আলম বলেন, 'ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছিল সরকার। ৫ আগস্ট দেশের অবস্থা ছিল যুদ্ধকালীন পরিস্থিতির মতো। খুব সহজেই দেশ বিশৃঙ্খলার দিকে নেমে যেতে পারত। কিন্তু সেই অবস্থা প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।'

তিনি উল্লেখ করেন, ক্ষমতা গ্রহণের পর সরকারের প্রধান তিন অগ্রাধিকার ছিল—সংস্কার, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা। বিদ্যুৎ খাতের বিতর্কিত বিশেষ আইন বাতিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'পূর্ববর্তী সময়ে বিনা দরপত্রে বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের সুযোগ থাকায় ক্রনি ক্যাপিটালিজম (স্বজনতোষী পুঁজিবাদ) তৈরি হয়েছিল এবং এতে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে। এক সপ্তাহের মধ্যেই সেই আইন বাতিল করা হয়েছে। জ্বালানি খাতে প্রয়োজনীয় সংস্কার নেওয়া হয়েছে।'

অর্থনীতির সূচকগুলোর উন্নয়নের চিত্র তুলে ধরে প্রেস সচিব জানান, আইএমএফের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একসময় ১৫–১৭ বিলিয়ন ডলারে নেমে এলেও বর্তমানে তা ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে; আর মোট হিসাবে তা ৩৪ বিলিয়ন ডলার। ডলারের বিপরীতে টাকার দর একসময় ১২৭ টাকায় পৌঁছেছিল উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমানে তা ১২৩–১২৪ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।'

রাজস্ব আহরণের ক্ষেত্রেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে দাবি করে তিনি বলেন, 'রাজস্ব আদায়ে প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে।' খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে এবং বিদ্যমান রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।

বাণিজ্য ও পররাষ্ট্রনীতিতে অগ্রগতির কথা জানিয়ে শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন হয়েছে। এর ফলে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের জন্য বড় বাজারে অবারিত প্রবেশাধিকার মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও যোগ করেন, 'বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলছে।'

পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, 'আমরা একটি গর্বিত জাতি। আয়তনে ছোট হলেও জনসংখ্যার বিচারে বিশ্বে অষ্টম বৃহৎ দেশ। সেই মর্যাদা অনুযায়ী স্বাধীন ও সম্মানজনক পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।'
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার ইস্যুতে অগ্রগতির দাবি করে তিনি জানান, বিগত ১৮ মাসে গুম বা বিচারবহির্ভূত হত্যার কোনো ঘটনা ঘটেনি এবং গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পেরেছে।

শেষে তিনি বলেন, 'সংস্কার ও স্থিতিশীলতার মাধ্যমে দেশকে সঠিক পথে ফেরানোই ছিল আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে আমরা ৯০ শতাংশ সফল হয়েছি বলে মনে করি।'
 
Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / অন্তবর্তী সরকার / উপদেষ্টা পরিষদের বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট
  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net