Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
মার্কো রুবিওর সফর বাতিল: ইউক্রেন যুদ্ধ থামাতে লন্ডনে আলোচনা গুরুত্ব হারাল

আন্তর্জাতিক

রয়টার্স
23 April, 2025, 07:30 pm
Last modified: 23 April, 2025, 07:48 pm

Related News

  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • যুদ্ধের ‘ফিনিশ লাইন’ দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র; ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে: রুবিও

মার্কো রুবিওর সফর বাতিল: ইউক্রেন যুদ্ধ থামাতে লন্ডনে আলোচনা গুরুত্ব হারাল

ইউরোপীয় কর্মকর্তা এক রয়টার্সকে জানান, রুবিও আশঙ্কা প্রকাশ করেন যে ইউক্রেন হয়তো আবার তার কঠোর অবস্থানে ফিরে যাবে, ফলে আলোচনা থেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে না।
রয়টার্স
23 April, 2025, 07:30 pm
Last modified: 23 April, 2025, 07:48 pm
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হঠাৎ করেই তাঁর সফর বাতিল করায়— ইউক্রেন যুদ্ধ বন্ধে লন্ডনে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকটিও গুরুত্ব হারাচ্ছে। আজ বুধবারের এই বৈঠকে ইউক্রেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা থাকলেও, রুবিও'র সিদ্ধান্তের পর বেশিরভাগই শেষ মুহূর্তে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন।

ইউরোপীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রুবিও আশঙ্কা প্রকাশ করেন যে ইউক্রেন হয়তো আবার তার কঠোর অবস্থানে ফিরে যাবে, ফলে আলোচনা থেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় শিগগিরই কোনো অগ্রগতি না হলে— ওয়াশিংটন আলোচনার টেবিল থেকে উঠে যাবে। রোববার তিনি আশা প্রকাশ করেন, এই সপ্তাহেই মস্কো ও কিয়েভ একটি সমঝোতায় পৌঁছাবে। তবে কূটনৈতিক মহল সেই আশাকে অবাস্তব বলেই মনে করছে।

রুবিওর সফর বাতিল, প্রাথমিক বৈঠকে সীমিত আলোচনা

মঙ্গলবার রাতেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোনে কথা বলেন মার্কো রুবিও এবং জানান, আগামী কয়েক মাসের মধ্যে তিনি ফের লন্ডন সফর করবেন। বুধবারের বৈঠক এখন কেবল টেকনিক্যাল বৈঠক হিসেবে সীমাবদ্ধ থাকবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর মুখপাত্র জানান, বল এখন রাশিয়ার কোর্টে। তিনি বলেন, "আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি আনার উদ্যোগকে সমর্থন করি এবং ইউক্রেনের পূর্ণ যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করি।"

ওয়াশিংটন-মস্কো কূটনীতি: ট্রাম্পের বিশেষ দূতের রাশিয়া সফর

লন্ডনের আলোচনায় থাকছেন না ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে হোয়াইট হাউস জানিয়েছে, তিনি রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যদিকে, জেনারেল কিথ কেলোগ লন্ডনে অবস্থান করবেন আলোচনা চালিয়ে যাওয়ার জন্য।

গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত অনুরূপ বৈঠকে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তারা যৌথ অবস্থান তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু মার্কিন কিছু প্রস্তাব ইউরোপ ও ইউক্রেনের কাছে ছিল 'অগ্রহণযোগ্য'। সূত্র জানায়, অন্যতম বিতর্কিত প্রস্তাব ছিল রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেওয়া, যা ইউক্রেন ও ইউরোপের প্রভাবশালী মিত্ররা কোনোভাবেই মেনে নিতে পারেনি।

বাধা ও জটিলতা: নিষেধাজ্ঞা ও পারমাণবিক অঞ্চল

আরও একটি বিতর্কিত ইস্যু হল রাশিয়ার দাবি, আলোচনা শেষ হওয়ার আগেই মস্কোর ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক—যা ইউরোপীয় দেশগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

ইউরোপীয় কূটনীতিকরা জানান, যুক্তরাষ্ট্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে একটি নিরপেক্ষ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানান, মার্কিন সহায়তায় তিনি কেন্দ্রটি পুনরুদ্ধারে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব মস্কোকেও ক্ষুব্ধ করতে পারে

দুই কূটনীতিক জানান, মার্কিন প্রস্তাবে ইউক্রেনকে নিরস্ত্রিকরণ করার রাশিয়ান দাবি উপেক্ষা করা হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপীয় বাহিনী মোতায়েনের কথাও বাদ যায়নি, যা মস্কো গ্রহণ করবে না।

ট্রাম্প প্রশাসনের নতুন কূটনীতি ও ইউরোপের উদ্বেগ

জনুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চাপ দিচ্ছেন এবং রাশিয়ার ওপর বাইডেন প্রশাসনের চাপপ্রয়োগমূলক নীতিগুলো অনেকটাই শিথিল করেছেন। মে মাসের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের কথা বারবার বলেছেন তিনি।

তবে ইউরোপ উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসনের রাশিয়ার প্রতি উদার মনোভাব দেখে—বিশেষ করে এই অবধি শান্তি প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগ ব্যর্থ হওয়ার পর।

 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / লন্ডন বৈঠক / মার্কো রুবিও / মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • যুদ্ধের ‘ফিনিশ লাইন’ দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র; ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে: রুবিও

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net