Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ওয়াকফ আইন নিয়ে সহিংসতা: মুর্শিদাবাদে গ্রেপ্তার দুই শতাধিক

আন্তর্জাতিক

দ্য হিন্দু
14 April, 2025, 06:30 pm
Last modified: 14 April, 2025, 06:37 pm

Related News

  • দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে পোস্টার: ‘বিরিয়ানি খান, কিন্তু হিন্দু দোকান থেকে’
  • গুলশান সোসাইটি অফিসে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৩
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
  • মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
  • সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  

ওয়াকফ আইন নিয়ে সহিংসতা: মুর্শিদাবাদে গ্রেপ্তার দুই শতাধিক

রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইনশৃঙ্খলা) জাওয়েদ শামিম বলেন, মুর্শিদাবাদের সহিংসতা কবলিত এলাকা থেকে যারা পালিয়ে মালদা জেলায় আশ্রয় নিয়েছিলেন, তারা ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন। এখন পর্যন্ত প্রায় ১৯ জন নিজ বাড়িতে ফিরে এসেছেন।
দ্য হিন্দু
14 April, 2025, 06:30 pm
Last modified: 14 April, 2025, 06:37 pm
১১ এপ্রিল মুর্শিদাবাদে সহিংসতা কবলিত এলাকায় টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। ফাইল ছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় তিনজন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (১৪ এপ্রিল) পশ্চিমবঙ্গ পুলিশ সূত্র জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলায় বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

পুলিশ আরও জানিয়েছে, নতুন করে আরও এফআইআর দায়ের করা হয়েছে এবং মোট গ্রেপ্তারের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।

রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইনশৃঙ্খলা) জাওয়েদ শামীম বলেন, 'আমাদের প্রধান অগ্রাধিকার হলো স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা। গত ৩৬ ঘণ্টায় কোনো ঘটনা ঘটেনি ।'

তিনি আরও জানান, মুর্শিদাবাদের সহিংসতা কবলিত এলাকা থেকে যারা পালিয়ে মালদা জেলায় আশ্রয় নিয়েছিলেন, তারা ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন। এখন পর্যন্ত প্রায় ১৯ জন নিজ বাড়িতে ফিরে এসেছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, প্রায় ২০০টি পরিবার নদী পার হয়ে পালিয়ে পাশ্ববর্তী মালদা জেলার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছে।

তবে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), অভিযোগ করেছে যে মুর্শিদাবাদ থেকে প্রায় ৪০০ মানুষ সহিংসতা থেকে বাঁচতে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করে শামীম বলেন, ১১ ও ১২ এপ্রিলের সহিংসতার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না।

নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) মতো সংগঠনের সদস্যরা এই সহিংসতায় জড়িত থাকতে পারে বলে বিরোধী দলগুলোর করা অভিযোগের বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, 'বিষয়টি এখনও তদন্তাধীন।' 

তিনি বলেন, 'গত ১৫ দিনে রাজ্যে অনেক অনুষ্ঠান ও উৎসবের পরিকল্পনা ছিল। সবকিছুই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কিন্তু শুক্রবার ও শনিবার (১১ ও ১২ এপ্রিল) যেভাবে বিপুল জনসমাগম হয়েছিল এবং একসঙ্গে বিভিন্ন জায়গায় অস্থিরতা শুরু হয়েছিল, তাতে পুলিশের পক্ষে সব জায়গায় সঙ্গে সঙ্গে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।'

শামীম আরও বলেন, ধুলিয়ানে একই পরিবারের দুই সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাটি একটি `নৃশংস অপরাধ'; এবং যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

গত ১২ এপ্রিল ওয়াকফ (সংশোধনী) বিলের প্রতিবাদে শুরু হওয়া সহিংসতায় তিনজন নিহত হন এবং ১৮ জন পুলিশ সদস্য আহত হন।

মুর্শিদাবাদে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) ওই এলাকায় রুট মার্চ করছে।

সিআরপিএফ-এর ইন্সপেক্টর জেনারেল (আইজি) বীরেন্দ্র কুমার শর্মা জেলায় উপস্থিত আছেন, তার সঙ্গে রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।

আইজি কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ পরিচালনা করার এবং জনগণের মধ্যে আস্থা বাড়ানোর চেষ্টার নির্দেশ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

মুর্শিদাবাদ / গ্রেপ্তার / ওয়াকফ আইন / পশ্চিমবঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে পোস্টার: ‘বিরিয়ানি খান, কিন্তু হিন্দু দোকান থেকে’
  • গুলশান সোসাইটি অফিসে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৩
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
  • মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
  • সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net