Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘বিলাসবহুল’ আন্টার্কটিকা ভ্রমণের দায়ে ভাইস-প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 April, 2025, 11:30 am
Last modified: 06 April, 2025, 11:34 am

Related News

  • যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় ইরান
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

‘বিলাসবহুল’ আন্টার্কটিকা ভ্রমণের দায়ে ভাইস-প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টার্কটিকা সফরের জন্য এমভি প্ল্যানসিয়াসে যাত্রার প্রাথমিক খরচ ছিল প্রায় ৬ হাজার ৬৮৫ মার্কিন ডলার। সাধারণত বিজ্ঞানী ও অভিযাত্রীরাই এই মহাদেশে যান, তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনযাত্রাও জনপ্রিয় হয়ে উঠেছে।
টিবিএস ডেস্ক
06 April, 2025, 11:30 am
Last modified: 06 April, 2025, 11:34 am
ছবি: তাসনিম নিউজ এজেন্সি

নওরোজ উৎসবের সময় স্ত্রীকে নিয়ে বিলাসবহুল আন্টার্কটিকা সফরে যাওয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তার ভাইস-প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করেছেন। ছুটিতে স্ত্রীর সঙ্গে অ্যান্টার্কটিকা সফরে যাওয়াকে, দেশটির চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে 'অযৌক্তিক ও অগ্রহণযোগ্য' হিসেবে উল্লেখ করেছে প্রেসিডেন্টের দপ্তর। খবর বিবিসির। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবিরি ও তার স্ত্রীর একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাদের এমভি প্লানসিয়াস নামের একটি জাহাজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই জাহাজটি অ্যান্টার্কটিকার উদ্দেশে যাত্রা করছিল। ছবিটি ঘিরে ইরানে ব্যাপক ক্ষোভ ছড়ায়।

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যে সরকার ইমাম আলীর (শিয়া মুসলমানদের প্রথম ইমাম) মূল্যবোধ অনুসরণ করতে চায়, সেই সরকারে এমন বিলাসী ভ্রমণ, তা নিজ খরচে হলেও, অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় আছেন, তাদের জন্য সরলতা মেনে চলা অপরিহার্য, আর দাবিরির এই আচরণ তার সম্পূর্ণ বিপরীত।

ইরানের অর্থনীতি বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে আখ্যা দেয়া হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের কারণে দেশটি আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে ইরানে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ এবং বার্ষিক মুদ্রাস্ফীতি ২৯ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছিল।

অ্যান্টার্কটিকা সফরের জন্য এমভি প্ল্যানসিয়াসে যাত্রার প্রাথমিক খরচ ছিল প্রায় ৬ হাজার ৬৮৫ মার্কিন ডলার। সাধারণত বিজ্ঞানী ও অভিযাত্রীরাই এই মহাদেশে যান, তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনযাত্রাও জনপ্রিয় হয়ে উঠেছে।

এই জাহাজটি একসময় ১৯৭৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাচ নৌবাহিনী গবেষণার কাজে ব্যবহার করত। তবে দাবিরি কোন প্যাকেজে গিয়েছেন বা কীভাবে ইরান থেকে আন্টার্কটিকা পৌঁছেছেন, তা স্পষ্ট নয়।

অনলাইন ভ্রমণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এমন সফরে যেতে হলে আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের উশুয়াইয়া শহর থেকে যাত্রা শুরু ও শেষ করতে হয়, যা বুয়েনস আইরেস থেকে ৩ হাজার ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত বছর নির্বাচনে জয়লাভ করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন এবং জনগণের দৈনন্দিন জীবনমান উন্নত করবেন। তার পূর্বসূরি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

ইরানি সংবাদমাধ্যম জানায়, প্রেসিডেন্টের অনেক সমর্থকই এই ভ্রমণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে দাবিরিকে অপসারণের দাবি জানিয়েছিলেন। অবশেষে সেই দাবি মেনেই তাকে সরিয়ে দেন পেজেশকিয়ান।

Related Topics

টপ নিউজ

ইরান / ইরানের প্রেসিডেন্ট / বরখাস্ত / বিলাসবহুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় ইরান
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net